• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আন্দোলনের হুংকার দিয়ে লাভ নেই, পানিসম্পদমন্ত্রী এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    23rd Oct 2026 7:47 am  |  অনলাইন সংস্করণ

    চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
    ‎
    ‎বিরোধী দলের আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আন্দোলনের হুংকার দিয়ে লাভ নেই। বিএনপি আন্দোলন-সংগ্রাম ও লড়াই করতে করতে রাজপথ থেকে উঠে আসা দল। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে নেই।”
    ‎
    ‎শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত ‘সেলাইতে স্বাবলম্বী নারী’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ‎
    ‎অনুষ্ঠানে ১৫০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ সহায়তার আওতায় আনা হবে। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
    ‎
    ‎বক্তব্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন এ্যানি। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত ১৭২ দিন হরতাল-অবরোধ করেছিল। এ ছাড়া ৫ আগস্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গুপ্ত পরিচয়ে কার্যক্রম পরিচালনা করত বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।
    ‎
    ‎বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এ্যানি বলেন, সংসদে সুন্দর সুন্দর কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না; জনগণের পাশে থাকতে হয়। রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
    ‎
    ‎দীর্ঘ ১৭ বছর মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান পরিস্থিতি এসেছে। এ অবস্থায় দেশকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া কাম্য নয়।
    ‎

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031