• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লক্ষ্মীপুরে বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে, সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি | দৈনিক সময়ের নুর 

     Daily Somoyernur 
    26th Nov 2026 2:46 am  |  অনলাইন সংস্করণ

    ‎ফ্রিজিং ভ্যানে মফিজ উল্যার মরদেহ/ছবি: সংগৃহীত 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে বিরোধে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সন্তানদের মধ্যে। এ সময় বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রাখা ছিল। মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার (২৫ নভেম্বর) স্থানীয়দের সহযোগিতায় তার দাফন সম্পন্ন হয়।

    ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে। মৃত মফিজ উল্যা (৮১) ওই বাড়ির জালাল আহমেদের ছেলে।

    ‎পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান মফিজ উল্যা। পরে তার মরদেহ ফ্রিজিং ভ্যানে রাখা হয়। বুধবার দুপুরে মনিরের বাড়ির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

    অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে হামলা চালান তার ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা। তারা বাড়িতে ভাঙচুর ও মারামারি করে দলিল-দস্তাবেজ নিয়ে যান।

    এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহারকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।

    ‎স্থানীয় সূত্র জানায়, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রবাসী ছেলে মনিরের বাড়িতে থাকতেন। জমি নিয়ে সন্তানদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজকে মনিরের বাড়িতে থাকতে হতো। জমি নিয়ে বিরোধের জেরেই তার মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

    ‎তবে অভিযোগ অস্বীকার করে মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর ও হামলা করেছে, তা তারা জানেন না।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ থানায় কোনো অভিযোগ দেননি।

    ‎

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30