• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লক্ষ্মীপুরে ‘লোহা-লক্করের রাজনীতি’ চলবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    23rd Oct 2026 2:14 am  |  অনলাইন সংস্করণ

    মাদক, নারীঘটিত অপরাধ ও অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি

    চন্দ্রগঞ্জ প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তিনির্ভর রাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মাদক, নারীঘটিত অপরাধ ও অন্যান্য অপকর্মে জড়িত ব্যক্তিদের বিএনপির রাজনীতিতে কোনো স্থান হবে না। দলের নেতৃত্বে সৎ ও যোগ্য ব্যক্তিদের সামনে আনা হবে।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “কোনো নেতা যদি মাদক, নারীঘটিত অপরাধ কিংবা অন্য কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে বিএনপিতে তাঁর কোনো স্থান নেই। তারেক রহমানের নেতৃত্বে লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ জন্য যুবদলের নেতৃত্বে ভালো ও যোগ্য লোকদের এগিয়ে আনা হবে।”

    তিনি আরও বলেন, “যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহা-লক্কর নিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন—সেই দিন শেষ। লক্ষ্মীপুরে লোহা-লক্করের রাজনীতি চলবে না।”

    অপকর্মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন ও প্রভাব বিস্তারের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে থেকে কেউ অপকর্মে জড়িয়ে অর্থ উপার্জন করে থাকলেও বিএনপির রাজনীতিতে সেই সুযোগ আর দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বে দলের ভেতরে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

    সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031