চন্দ্রগঞ্জে সাংবাদিকদের উপর হামলা মামলার আসামি সাব্বির কারাগারে | দৈনিক সময়ের নুর ডট কম
চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ সাব্বির নামে ৩ নম্বর আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) মামলার ৩ নম্বর আসামি মোহাম্মদ সাব্বির আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাব্বির লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ছোটভল্লপুর এলাকার বাসিন্দা। তিনি মোশারফ ইঞ্জিনিয়ারের ছেলে।
সাংবাদিকের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাব্বিরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত ও আদালতের নথিতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর মোহাম্মদ সাব্বিরকে কারাগারে পাঠানো হয়।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চন্দ্রগঞ্জের সাংবাদিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
Array