লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর,সেক্রেটারি পলাশ | দৈনিক সময়ের নুর ডট কম
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কর্মকার এবং সেক্রেটারি পদে পলাশ চন্দ্র কুরী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।
নির্বাচনে মোট ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সেক্রেটারি পদসহ আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেয়ারম্যান পদসহ বাকি ১৭টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কর্মকার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়ে জয়ী হন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির অন্যরা হলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান রঘুনাথ কর ও জুলাশ কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারি সবুজ বিশ্বাস, অমিত নন্দী ও বিপ্লব দেবনাথ, ট্রেজারার হৃদয় পাল এবং এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দীপঙ্কর মজুমদার, পীযূষ কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।
নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সমীর চন্দ্র কর্মকার বলেন, ‘২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রথমবারের মতো ব্যবসায়ীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন। এবারও তাঁরা আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাঁরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখতে চাই। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।’
বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ও পরাজিত সবাইকে নিয়ে জেলা বাজুসের মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। কোনো ধরনের ভেদাভেদ না রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
Array