• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, গুলিতে  হত্যা সামলাার আসামি  নিহত | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    28th Oct 2026 5:00 am  |  অনলাইন সংস্করণ

    লক্ষ্মীপুর প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির কেনাবেচাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দুই ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খোরশেদকে পড়ে থাকতে দেখেন।

    স্বজনদের দাবি, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

    ওসি ওয়াহিদ ফারভেজ জানান, ময়নাতদন্তের জন্য খোরশেদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031