• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    07th Oct 2026 4:28 am  |  অনলাইন সংস্করণ

    চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
    ‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
    ‎সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    ‎সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মণ্ডপগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখা, সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিজস্ব শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়।
    ‎এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সহযোগিতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
    ‎সভায় উপস্থিত অতিথি ও প্রশাসনের প্রতিনিধিরা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উৎসবকে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    ‎সভায় চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ  ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সদস্য ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি জুনায়েদ আহমেদ আলোচনায় অংশ নেন।

    ‎এছাড়া সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031