• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছয় বছরে ধর্ষণের শিকার ৩৪৮৭ শিশু, নিহত ২৫৯৮ ‎| দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    12th Oct 2026 2:19 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :
    ‎বাংলাদেশে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৫৯৮ শিশু। এ ছাড়া এসব ঘটনায় আহত হয়েছে আরও ১১ হাজার ৪৫৮ শিশু।

    একই সময়ে শিশুদের যৌন হয়রানির ১ হাজার ২৫৫টি ঘটনাও নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে শিশুদের প্রতি সহিংসতার এই উদ্বেগজনক চিত্র তুলে ধরছেন।
    ‎
    ‎গত শনিবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে সংগঠনটি ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিশুদের ওপর সংঘটিত বিভিন্ন ধরনের সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানির পরিসংখ্যান তুলে ধরে।
    ‎
    ‎ধর্ষণের শিকার সাড়ে তিন হাজারের বেশি শিশু
    ‎এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশে মোট ধর্ষণের ঘটনা ছিল ৬ হাজার ১৫৩টি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ঘটনায় ভুক্তভোগী শিশু। অর্থাৎ সংগঠনটির নথিভুক্ত ধর্ষণের ঘটনাগুলোর অর্ধেকেরও বেশি ঘটনায় শিশু নির্যাতনের শিকার হয়েছে।
    ‎
    ‎বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ১ হাজার ৪৭ শিশু ধর্ষণের শিকার হয়। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৭৩২, ২০২৩ সালে ৫৫৮, ২০২৪ সালে ২৮৪, ২০২৫ সালে ৪৭৪ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৯২।
    ‎
    ‎প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১ সালে শিশু ধর্ষণের ঘটনা ছিল সর্বোচ্চ। পরবর্তী কয়েক বছরে সংখ্যাটি কমলেও ২০২৫ ও ২০২৬ সালে আবারও উল্লেখযোগ্যসংখ্যক শিশুর ধর্ষণের শিকার হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।
    ‎
    ছয় বছরে যৌন হয়রানির ১ হাজার ২৫৫ ঘটনা :
    ‎শিশুদের যৌন হয়রানির ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এইচআরএসএস। সংগঠনটির হিসাবে, ছয় বছরে এ ধরনের ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
    ‎
    ‎বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ২৩৫টি, ২০২২ সালে ২৫২টি, ২০২৩ সালে ২২৬টি, ২০২৪ সালে ১৩০টি, ২০২৫ সালে ২৩৬টি এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ২৭৬টি যৌন হয়রানির ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
    ‎
    ‎এ ছাড়া ধর্ষণের শিকার হওয়ার পর ১৩১ শিশু হত্যার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
    ‎
    ‎বিভিন্ন ঘটনায় নিহত ২ হাজার ৫৯৮ শিশু :
    ‎শুধু যৌন সহিংসতা নয়, বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার কারণে শিশুদের মৃত্যু ও আহত হওয়ার চিত্রও তুলে ধরেছে এইচআরএসএস।
    ‎
    ‎সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৮ হাজার ৭২৫টি। এ সময়ে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৫৯৮ শিশু।
    ‎
    ‎বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ২৫১ শিশু, ২০২২ সালে ৩৭২, ২০২৩ সালে ৫২৯, ২০২৪ সালে ৬৬৪, ২০২৫ সালে ২৮৮ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৪৯৪ শিশু নিহত হয়েছে।
    ‎
    ‎পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে শিশু নিহতের সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই বছর বিভিন্ন ঘটনায় প্রাণ হারায় ৬৬৪ শিশু। ২০২৫ সালে এ সংখ্যা কমে ২৮৮-তে নেমে এলেও ২০২৬ সালে এখন পর্যন্ত ৪৯৪ শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
    ‎
    ‎সহিংসতায় আহত ১১ হাজার ৪৫৮ শিশু :
    ‎মৃত্যুর পাশাপাশি বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়ে বিপুলসংখ্যক শিশু আহত হয়েছে।

    এইচআরএসএসের হিসাবে, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনায় আহত শিশুর সংখ্যা ১১ হাজার ৪৫৮।
    ‎
    ‎এর মধ্যে ২০২১ সালে ১ হাজার ৭৫২, ২০২২ সালে ১ হাজার ২৩২, ২০২৩ সালে ১ হাজার ৬৫২, ২০২৪ সালে ৪ হাজার ৩৭৮, ২০২৫ সালে ১ হাজার ৮৩ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ১ হাজার ৩৬১ শিশু আহত হয়েছে।
    ‎
    ‎আহত হওয়ার পরিসংখ্যানে ২০২৪ সাল ছিল সবচেয়ে উদ্বেগজনক। ওই বছরই বিভিন্ন ঘটনায় আহত হয় ৪ হাজার ৩৭৮ শিশু। এ সংখ্যা ওই বছর শিশুদের ওপর সংঘটিত সহিংসতার ব্যাপকতা সম্পর্কে উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
    ‎
    ‎শিশুর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ :
    ‎এইচআরএসএসের প্রতিবেদনে উঠে আসা পরিসংখ্যান শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে।

    ধর্ষণ, যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও অন্যান্য সহিংসতার ঘটনা শিশুদের স্বাভাবিক জীবন ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।
    ‎
    ‎শৈশব একটি শিশুর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে তার প্রয়োজন ভালোবাসা, যত্ন, নিরাপত্তা ও সুরক্ষিত পরিবেশ। কিন্তু নির্যাতনের শিকার শিশুদের অনেকের স্বাভাবিক শৈশব ব্যাহত হয়।

    এ ধরনের অভিজ্ঞতা তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
    ‎
    ‎এ পরিস্থিতিতে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, অপরাধের অভিযোগের যথাযথ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং নির্যাতনের শিকার শিশুদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রতিটি শিশুর নিরাপদে বেঁচে থাকা, স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এবং নির্যাতনমুক্ত জীবন পাওয়ার অধিকার রয়েছে। তাই শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031