শারদীয় দুর্গাপূজা ঘিরে রায়পুরে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিষ্কারের উদ্যোগ | দৈনিক সময়ের নুর ডট কম
ফাইল ছবি
রায়পুর প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা এবং পূজারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি প্রতিমা বিসর্জনের ঘাটে জমে থাকা কচুরিপানা পরিষ্কারেরও উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে গত শুক্রবার (৯ অক্টোবর) রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের চিহ্নিত বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ, সংযোগ সড়ক এবং প্রতিমা বিসর্জনের ঘাটের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনকালে পূজামণ্ডপে যাতায়াতের সড়কগুলোর অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা এবং বিসর্জন ঘাটের পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পূজার আগে এসব স্থানে প্রয়োজনীয় সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ বাস্তবায়িত হলে পূজারীদের চলাচল সহজ হবে এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু উত্তম কুমার রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের মতে, দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের যাতায়াতব্যবস্থা উন্নত করা এবং বিসর্জন ঘাট পরিষ্কার রাখা উৎসবের সার্বিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।
যথাসময়ে এসব কাজ সম্পন্ন হলে পূজারীদের পাশাপাশি প্রতিমা বিসর্জনে অংশ নেওয়া মানুষের জন্যও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে।
Array