• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়পুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মিলল সর্বোচ্চ ২০ হাজার টাকা পুরস্কার | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    12th Oct 2026 5:30 am  |  অনলাইন সংস্করণ

    রায়পুর প্রতিনিধি :
    ‎
    ‎লক্ষ্মীপুরের রায়পুরে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৭ সালে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের জন্যও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
    ‎
    গত ‎শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কেরোয়া এম এম এ কাদের একাডেমির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা এবং এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া একাডেমির একজন বিদায়ী শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়।
    ‎
    ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা এম এম এ কাদের।
    ‎
    ‎প্রধান অতিথির বক্তব্যে এম এম এ কাদের বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখাও জরুরি।
    ‎
    ‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যে তাঁরা গর্বিত। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ সময় তিনি ঘোষণা দেন, ২০২৭ সালে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
    ‎
    ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন, একাডেমির সভাপতি অ্যাডভোকেট মনির, কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম দুলাল মোল্লা, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ।
    ‎
    ‎এ সময় একাডেমির শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031