• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনসমর্থন কমার কারণ ‘ধর্মীয় অজ্ঞতা’: হাকাবি | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    26th Sep 2026 7:48 am  |  অনলাইন সংস্করণ

    ফাইল ছবি 

    আন্তর্জাতিক ডেস্ক :

    যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে যাওয়ার পেছনে ‘বাইবেল সম্পর্কে অজ্ঞতা’ অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

    গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউজন্যাশনের এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    হাকাবির মতে, ইসরায়েলের প্রতি মার্কিন জনমত বদলে যাওয়ার পেছনে তিনটি বিষয় কাজ করছে। এর মধ্যে ‘ভুল তথ্য ও বিদেশি প্রচারণা, ঈশ্বর ও ধর্মীয় বিশ্বাসের প্রতি বিদ্বেষ এবং বাইবেল সম্পর্কে অজ্ঞতা’র কথা উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, এসব বিষয় একসঙ্গে কাজ করে মানুষকে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ করছে এবং বিভিন্ন সমস্যার জন্য ইসরায়েলকে দায়ী করার প্রবণতা তৈরি করছে।

    গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা এবং ইসরায়েলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন হাকাবি।

    তার দাবি, মার্কিন নাগরিকেরা যদি ‘সত্যের দিকে তাকান’, তাহলে ইসরায়েল সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হতে পারে।

    ‎তবে মার্কিন জনমত নিয়ে সাম্প্রতিক জরিপগুলোতে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বৃদ্ধির চিত্র পাওয়া গেছে।

     ‎ইসরায়েলের প্রতি সমর্থনে ধস :

    ‎২০২৬ সালের মার্চে করা পিউ রিসার্চ সেন্টারের জরিপে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন। ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন মাত্র ৩৭ শতাংশ।

     ২০২৫ সালের তুলনায় নেতিবাচক মত ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে। একই সময়ে ইতিবাচক মত ৮ শতাংশ পয়েন্ট কমেছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কেও মার্কিন নাগরিকদের আস্থা কমেছে। পিউয়ের জরিপে ৫৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি বলেছেন, বিশ্ব রাজনীতির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের ‘কম বা কোনো আস্থা নেই’। তরুণদের মধ্যে ইসরায়েল ও নেতানিয়াহু সম্পর্কে নেতিবাচক মনোভাব আরও বেশি বলে পিউয়ের বিশ্লেষণে উঠে এসেছে।

    ‎জুলাই ২০২৬-এ প্রকাশিত এপি-নরকের জরিপেও ইসরায়েল ও গাজা নিয়ে মার্কিন জনমতের পরিবর্তনের চিত্র পাওয়া যায়।

    জরিপে ৩১ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ‘গণহত্যা’র পর্যায়ে পড়ে। ২০ শতাংশ বলেছেন, এটি গণহত্যা নয়। প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে মত দেওয়ার মতো যথেষ্ট তথ্য তাদের জানা নেই।

    ‎জরিপে আরও দেখা যায়, ৪০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া সমর্থন প্রয়োজনের তুলনায় বেশি। ২০২৪ সালের শুরুতে এই হার ছিল ৩৭ শতাংশ।

    ‎

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930