• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    16th Oct 2026 4:00 am  |  অনলাইন সংস্করণ

    লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী/ছবি; দৈনিক সময়ের নুর

    নিজস্ব প্রতিনিধি :
    ‎
    ‎দলমত-নির্বিশেষে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা গেলে বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
    ‎
    ‎শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
    ‎
    ‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের মানুষের কল্যাণে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এ মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রাকে বহুদূর এগিয়ে নিতে নানা প্রতিকূলতা মোকাবিলা করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। দলমত-নির্বিশেষে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় রাখার পাশাপাশি নিয়মিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
    ‎
    ‎দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে অনুকূল রাজনৈতিক পরিবেশ ছিল না। নানা প্রতিকূলতা মোকাবিলা করে বর্তমানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এ পরিস্থিতি ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামের পর এখন জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দেশের অভাব-অনটন দূর করে মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
    ‎
    ‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশ পরিচালনার কার্যক্রম শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় অল্প সময়ের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়েছেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথাও স্মরণ করেন।
    ‎
    ‎সংসদীয় আলোচনা ও রাজনৈতিক কর্মসূচির বিষয়ে এ্যানি বলেন, সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সংসদের বাইরে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে না। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করতে হবে।
    ‎
    ‎লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

    ‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031