• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের হৃদ্‌যন্ত্রে রিং স্থাপন, সুস্থতায় দোয়া কামনা 

     Daily Somoyernur 
    27th Nov 2026 4:14 pm  |  অনলাইন সংস্করণ

    চন্দ্রগঞ্জ প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এবং দৈনিক বিজয়ের বার্তার প্রতিনিধি সাংবাদিক মো. আলাউদ্দিনের হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এনজিওগ্রাম পরীক্ষায় হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট স্থাপন করা হয়।

    বর্তমানে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক ডা. জাফরিন জাহানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

    পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য মো. আলাউদ্দিন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে এনজিওগ্রামে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে ব্লক শনাক্ত হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে সফলভাবে স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তাঁর শারীরিক অবস্থা।

    দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী বেগমগঞ্জ এলাকায় সাংবাদিকতা করে আসছেন মো. আলাউদ্দিন। স্থানীয় জনদুর্ভোগ, জনস্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা, সামাজিক অসংগতি, উন্নয়ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তিনি পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমেও ভূমিকা রাখছেন।

    এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁরা মুঠোফোনে যোগাযোগ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। দেশ-বিদেশে অবস্থানরত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এমন ভালোবাসা, আন্তরিকতা ও সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক আলাউদ্দিন।

    নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমার হৃদ্‌যন্ত্রে রিং স্থাপন করা হয়েছে। জীবনের এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন, সাহস ও মানসিক শক্তি জুগিয়েছেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের এই ভালোবাসা ও দোয়া আমাকে কঠিন সময়ে সাহস জোগাচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে এসে স্বাভাবিকভাবে সাংবাদিকতা ও সামাজিক দায়িত্ব পালন করতে চাই। এ জন্য দেশ-বিদেশে অবস্থানরত সাংবাদিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করছি।’

    এদিকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সহকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন মো. আলাউদ্দিন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং আগের মতো পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।

    সাংবাদিক মো. আলাউদ্দিনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30