• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামগতিতে প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    11th Nov 2026 3:44 am  |  অনলাইন সংস্করণ

    ফাইল ছবি

    রামগতি প্রতিনিধি :

    ‎লক্ষ্মীরপুরের রামগতিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের খাবার ও প্রশিক্ষণ উপকরণের বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলমের বিরুদ্ধে।

    প্রশিক্ষণার্থীদের অভিযোগ, দুপুরের খাবারের জন্য বরাদ্দ থাকলেও তা সরবরাহ না করে সামান্য নাশতা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ উপকরণ ও যাতায়াত ভাতার ক্ষেত্রেও বরাদ্দের পুরো অর্থ দেওয়া হয়নি।
    ‎
    ‎এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা।

    তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, বরাদ্দের অর্থ থেকে ভ্যাট কর্তনের পর অবশিষ্ট টাকা প্রশিক্ষণার্থীদের পেছনেই ব্যয় করা হচ্ছে।
    ‎
    ‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    এর অংশ হিসেবে গত ৯ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচটি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
    ‎
    ‎প্রশিক্ষণার্থীরা জানান, সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চর আবদুল্যাহ ও চর পোড়াগাছা ইউনিয়নের এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর রমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের প্রশিক্ষণ কার্যক্রম চলে। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেককে একটি কলা, একটি সিদ্ধ ডিম, একটি শিঙাড়া ও আধা লিটার পানির বোতল দেওয়া হয়।
    ‎
    ‎তাঁদের দাবি, প্রশিক্ষণের প্রথম দিন শেষে তাঁরা জানতে পারেন, প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য দুই বেলার নাশতা বাবদ ৮০ টাকা এবং দুপুরের খাবারের জন্য ৪০০ টাকা বরাদ্দ রয়েছে। অথচ দুপুরের খাবার দেওয়া হয়নি। ৪৫ থেকে ৫০ টাকার নাশতা সরবরাহ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
    ‎
    ‎এ ছাড়া কলম, নোটবুক ও ফোল্ডারসহ প্রশিক্ষণ উপকরণ বাবদ জনপ্রতি ৩৫০ টাকা বরাদ্দ থাকলেও প্রশিক্ষণার্থীদের দেওয়া হয়েছে শুধু একটি কলম। অনুষ্ঠানস্থলে ব্যানার স্থাপনের জন্য ১ হাজার ৫০০ টাকা বরাদ্দ থাকলেও সেখানে কোনো ব্যানার দেখা যায়নি বলে অভিযোগ করেন তাঁরা।
    ‎
    ‎নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন তথ্য সংগ্রহকারী বলেন, সম্প্রতি চর বাদাম ইউনিয়ন ও পৌরসভার ২০ জন তথ্য সংগ্রহকারীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণে তাঁরা দুপুরের খাবার হিসেবে মাত্র ১২০ থেকে ১৫০ টাকা মূল্যের খাবার পেয়েছেন।

    প্রশিক্ষণ উপকরণ বাবদ জনপ্রতি ৩৫০ টাকা বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে একটি কলম ও একটি ফোল্ডার। দুই দিনের যাতায়াত ভাতা বাবদ ১ হাজার টাকা বরাদ্দ থাকলেও তাঁদের দেওয়া হয়েছে ৭০০ টাকা করে।
    ‎
    ‎প্রশিক্ষণার্থীদের অভিযোগ, খাবার, প্রশিক্ষণ উপকরণ ও যাতায়াত ভাতার জন্য বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় করা হচ্ছে না। এ বিষয়ে তাঁরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    ‎
    ‎অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলম বলেন, প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দ করা অর্থ থেকে ভ্যাট কর্তনের পর অবশিষ্ট টাকা তাঁদের পেছনেই ব্যয় করা হচ্ছে। অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়।
    ‎
    এ বিষয়ে রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30