• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা: গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি, মুক্তি চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    10th Nov 2026 1:41 am  |  অনলাইন সংস্করণ

           প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের

    লক্ষ্মীপুর প্রতিনিধি:

    লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় গ্রেপ্তার ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে নির্দোষ দাবি করে তাদের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

    ‎সোমবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের চকবাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান গ্রেপ্তার মাসুদ রানার বাবা তোফায়েল আহমেদ ও ইব্রাহিম ছুট্টুর ভাই ইসমাইল হোসেন।

    ‎পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খানের বাড়ি এলাকায় মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ একই এলাকার ইব্রাহিম ছুট্টু ও বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকার মাসুদ রানাকে আটক করে। পরবর্তীতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছেন।

    সংবাদ সম্মেলনে মাসুদের বাবা তোফায়েল আহমেদ দাবি করেন, তার ছেলে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি পক্ষ পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা মামলায় জড়িয়েছে। ঘটনার দিনই পুলিশ তার ছেলেকে আটক করে। তিনি অভিযোগ করেন, কয়েক মাস আগে খোরশেদের সঙ্গে বিরোধ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মামলা হয়েছিল। সেই বিরোধের জের ধরে মাসুদকে আসামি করা হয়ে থাকতে পারে।

    ‎তিনি আরও দাবি করেন, ঘটনার দিন নিহতের স্ত্রী ও মেয়ে মোরশেদ ও মজিদের বিরুদ্ধে খোরশেদকে ডেকে নেওয়ার কথা জানিয়েছিলেন। অথচ তারা এলাকায় থাকলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হননি বলে অভিযোগ করেন তিনি।

    অন্যদিকে ইব্রাহিম ছুট্টুর ভাই ইসমাইল হোসেন বলেন, তার ভাই হত্যাকাণ্ডে জড়িত নন। পূর্বশত্রুতার জেরে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে তার ভাই কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি তার ভাইয়ের মুক্তি এবং হত্যাকাণ্ডের প্রকৃত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের দিন নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার গণমাধ্যমকে জানিয়েছিলেন, মোরশেদ ও মজিদ খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা মোরশেদ ও মজিদের কাছে জানতে পারেন, ওয়ালিদ খোরশেদকে গুলি করেছেন বলে তারা জানান।

    ‎এদিকে ঘটনার ১২ দিন পার হলেও মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিনই এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বজনদের সংবাদ সম্মেলনের বিষয়টি তিনি শুনেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    ‎

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30