• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎কিশোর অপরাধ দমনে লক্ষ্মীপুরে পুলিশের অভিযান, আটক ১৮২ | দৈনিক সময়ের নুর ডট কম 

     Daily Somoyernur 
    30th Sep 2026 7:49 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি :
    ‎
    ‎লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
    ‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
    ‎
    ‎পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮২ জনকে আটক করে। এরমধ্যে সদর থানা-পুলিশ ৬০ জন, চন্দ্রগঞ্জ থানা ২১ জন, রায়পুর থানা ২৪ জন, রামগঞ্জ থানা ২৪ জন, রামগতি থানা ১৩ জন, কমলনগর থানা ১৭ জন ও ডিবি পুলিশ ২৩ জনকে আটক করেছে।

    কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
    ‎
    ‎অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930