• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন : জামিল সভাপতি, সম্পাদক রাজু | দৈনিক সময়ের নুর 

     Daily Somoyernur 
    21st Nov 2026 7:29 am  |  অনলাইন সংস্করণ

    চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
    ‎লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জামিল খাঁন পরাগ (চেয়ার) ও ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সামছু উদ্দিন রাজু।

    শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা।

    ‎উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে
    ‎চন্দ্রগঞ্জ থানা পুলিশকে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।

    এছাড়া সহ-সভাপতি পদে মো. সোলেমান (ময়ুর, ৭৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক এমাম উদ্দিন (বই ৭৫ ভোট), কোষাধ্যক্ষ পদে মো. সালাহ উদ্দিন (কলস ৭৮ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মো. তারেক হাসান (চশমা ৭৮ ভোট), প্রচার সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম (খেজুরগাছ ৯৫ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. আল মামুন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী), ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ইউসুফ ভূঁইয়া (ঈগল ১০৭ ভোট), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান (মাইক ১০১ ভোট), কার্যনির্বাহী সদস্য পদে আলমগীর হোসেন (টেবিল ৮১ ভোট), মো. রাসেল (একতারা ৭৭ ভোট), মনির হোসেন (জগ ৭৫ ভোট) নির্বাচিত হন।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ফলাফল ঘোষণা করেন।

    ‎এসময় উপস্থিত ছিলেন- প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন, নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন, মো. ইউসু, মো. শাহ আলম, বেলাল হোসেন মানিক, মুনছুর আহম্মদ, ডা. মাকসুদুর রহমান ভূঁইয়া, ফখরুল ইসলাম খোকন ও হারুন অর রশিদ।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30