1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম দক্ষিণ আফ্রিকায় চুরির অভিযোগে রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা | দৈনিক সময়ের নুর ডট কম তেজগাঁও কলেজে জহিরুল ইসলামের অনিয়মের অভিযোগ : তদন্ত করবে কে? শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ | দৈনিক সময়ের নুর ডট কম  অভিযুক্ত শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

মাদকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ থানা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এর নেতৃত্বে মাদক বিরোধী র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রাজিব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো.আবদুন নুর, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসাইন, চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

র‌্যালির আগে অনুষ্ঠিত বক্তব্য পর্বে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রবসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকের বিস্তারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

পরে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান নিয়ে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চন্দ্রগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আসুন, সবাই মিলে মাদককে ‘না’ বলি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এগিয়ে আসি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews