1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় চুরির অভিযোগে রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা | দৈনিক সময়ের নুর ডট কম তেজগাঁও কলেজে জহিরুল ইসলামের অনিয়মের অভিযোগ : তদন্ত করবে কে? শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ | দৈনিক সময়ের নুর ডট কম  অভিযুক্ত শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

দক্ষিণ আফ্রিকায় চুরির অভিযোগে রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বক্সবার্গ এলাকায় কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে ৬ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ট ও ৪টি মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগকারী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নজরপুর গ্রামের মির্জা বাড়ির বাসিন্দা মো. মাসুম জানান, গত ২ আগস্ট ২০২৬ বক্সবার্গ থানায় এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়। মামলার রেফারেন্স নম্বর ৪৪০/০৮/২০২৬।

তার অভিযোগ, একই কর্মস্থলে কর্মরত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাহাদুর মিয়া বাড়ির আক্তারুল জামানের ছেলে মো. হাবিবুর রহমান ৬ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ট ও ৪টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

মো. মাসুম বলেন, ঘটনার পর আমরা বক্সবার্গ থানায় মামলা করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরি হওয়া অর্থ ও মালামাল উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও দাবি করেন, দক্ষিণ আফ্রিকার আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বাংলাদেশ হাইকমিশন ও ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই বিষয়ে নোয়াখালী সোনাইমুড়ি থানায় ও মামলার প্রস্তুতি চলছে বলে মাসুম জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. হাবিবুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews