1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ | দৈনিক সময়ের নুর ডট কম  অভিযুক্ত শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের গর্বিত সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্পতিবার প্রেসক্লাবের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নূর ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এ শুভেচ্ছা জানান। তারা বলেন, এ্যানির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব এবং জনকল্যাণে নিবেদিত ভূমিকা দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন,
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শুধু লক্ষ্মীপুরবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি আশাব্যঞ্জক অধ্যায়। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব স্বরাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন,
লক্ষ্মীপুরের একজন কৃতী রাজনীতিক হিসেবে এ্যানি ভাইয়ের এই দায়িত্ব আমাদের জন্য গর্বের। তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করি।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনগণের কল্যাণে সফলতা অর্জন করতে পারেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews