1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় চুরির অভিযোগে রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা | দৈনিক সময়ের নুর ডট কম তেজগাঁও কলেজে জহিরুল ইসলামের অনিয়মের অভিযোগ : তদন্ত করবে কে? শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ | দৈনিক সময়ের নুর ডট কম  অভিযুক্ত শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে রৌশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর বিইউএমএস প্রোগ্রামের নবম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

এটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত লক্ষ্মীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ ।

বৃহস্পতিবার (৯ জুলাই)  জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ০৩ নং উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরীতে অবস্থিত কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন ও নবীন বরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার সম্মানিত সিভিল সার্জন ড. মোহাম্মদ আবু হাসান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক মানব সম্পদ উন্নয়ন ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান পাটোয়ারী।

তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অফ দা ডিপার্টমেন্ট অফ ইউনানী মেডিসিন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পরিচালক (ভারপ্রাপ্ত) ইউছুফ হারুন ভূঁইয়া জেনারেল হাসপাতাল (ভারপ্রাপ্ত) ড. খায়রুল আলম পিএইচডি।

জাঁকজমকপূর্ণ এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি লক্ষ্মীপুর জেলায় এমন একটি চমৎকার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য উক্ত কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা  উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা জগতের স্কলার ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং কলেজের উপদেষ্টা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে কলেজ সংলগ্ন নির্মানধীন ইউছুফ হারুন ভূঁইয়া জেনারেল হাসপাতাল অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে।

বিশেষ অতিথি মিজানুর রহমান পাটোয়ারী এবং ডঃ খায়রুল আলম তাঁদের বক্তব্যে কলেজ প্রতিষ্ঠা এবং কলেজের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে গতিশীল করা ও সামগ্রিক উন্নয়নের জন্য কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা  এবং উপদেষ্টা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা মনে করেন লক্ষীপুর জেলায় অনন্য এই মেডিকেল কলেজ টি অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি মনোগ্য সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews