1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক সময়ের নুর ডট কম

এবার লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর হাত-পা থেঁতলে পায়ের রগ কেটে দিলেন স্বামী | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামের এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একইসঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বটি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) রিনার ভাই অ্যাম্বুলেন্স চালক হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করবো।

হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করে। পরে তার দুই পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত-পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে ফেলে রেখে তিনি পালিয়ে যায়।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায়।

হোসেন আহমেদ বলেন, কোন কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

তবে এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে সকালে জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews