গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিকী ছবি এ আই দিয়ে তৈরি করা

লাইফস্টাইল ডেস্ক :

তীব্র গরমে ঠান্ডা কোনো খাবারের জুড়ি নেই। আর যদি সেটি হয় মৌসুমি পাকা আম ও নারকেলের দুধের মিশেলে তৈরি ঘরোয়া আইস ললি, তাহলে স্বাদ ও প্রশান্তি দুটোই মিলবে একসঙ্গে।

কৃত্রিম রং বা ফ্লেভার ছাড়াই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই স্বাস্থ্যকর ও সুস্বাদু ললি, যা ছোট-বড় সবারই পছন্দ হবে।

#প্রয়োজনীয় উপকরণ

আমের স্তরের জন্য :

পাকা আমের পিউরি – ১ কাপ
তরল দুধ – ৩ থেকে ৪ টেবিল চামচ
চিনি – ২ থেকে ৩ টেবিল চামচ

নারকেলের স্তরের জন্য :

ঘন নারকেলের দুধ – ১ কাপ
সুগার সিরাপ বা চিনি – ৩ থেকে ৪ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স – আধা চা-চামচ

#যেভাবে তৈরি করবেন :
প্রথমে ব্লেন্ডারে আমের পিউরি, দুধ ও চিনি একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণটি পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত ভরে ১ থেকে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন, যাতে প্রথম স্তরটি হালকা জমে যায়।

#এদিকে একটি আলাদা পাত্রে ঘন নারকেলের দুধ, সুগার সিরাপ (বা চিনি) এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

#আমের স্তরটি আংশিক জমে গেলে তার ওপর নারকেলের মিশ্রণ ঢেলে দিন। এরপর পপসিকলের কাঠি বসিয়ে আবার ৭ থেকে ৮ ঘণ্টা, অথবা সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন, যাতে ললিটি পুরোপুরি জমে যায়।

পরিবেশন :

ললি পরিবেশনের আগে মোল্ডটি ৫ থেকে ১০ সেকেন্ড ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এরপর আলতো করে ললিটি বের করে সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
গরমের দিনে পরিবারের সবাইকে চমকে দিতে এই সহজ রেসিপিটি একবার হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *