1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন,বরকত উল্লাহ বুলু সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিবে সরকার : পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রবাসী তিন ভাইয়ের পারিবারিক বিরোধ, প্রতিবেশীকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম  লক্ষ্মীপুরের আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ বাজারে ডাম্পিং ইয়ার্ডের দাবি,যত্রতত্র বর্জ্য ফেলায় বাড়ছে পরিবেশ দূষণ | দৈনিক সময়ের নুর ডট কম

চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব-এর সঙ্গে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর চন্দ্রগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, জনস্বার্থে সাংবাদিকতার ভূমিকা এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন নবাগত ওসি মো. আবদুর রব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  কবির আহমেদ ফারুক, সাবেক সভাপতি মো. আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক সহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহাম্মদ, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য সাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল আজিম, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সদস্য ফয়েজ আহমেদ, আইউব খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে আন্তরিক ও সমন্বিত সম্পর্ক থাকলে সমাজের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হয়। তিনি বলেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নুর বলেন, সাংবাদিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল লক্ষ্যই জনস্বার্থ রক্ষা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। এ লক্ষ্য অর্জনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের আদান-প্রদান এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরো বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাউন্সিলিং এর বিকল্প নেই, মাদক নিয়ন্ত্রনে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে লক্ষীপুর – ৩ আসনের সাংসদ ও মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ইতোমধ্যে লক্ষীপুরের বিভিন্ন অঞ্চলের জনসভায় স্পষ্ট ভাষায় বলেছেন যে, মাদকের সাথে সম্পৃক্ত কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। তাই পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে  সমাজকে মাদক মুক্ত করবে, এমনটাই এখন সাধারণ জনগণ প্রত্যাশা করছেন‌।

নবাগত ওসি মো. আবদুর রব বলেন, চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গণমাধ্যমের গঠনমূলক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও গণমাধ্যম একে অপরের প্রতিপক্ষ নয়; বরং জনস্বার্থে কাজ করা পরিপূরক অংশীদার।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সেবার মান উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সভার শেষে অংশগ্রহণকারীরা চন্দ্রগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews