1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
দুর্দিনে রাজপথের ত্যাগী নেতা নুর হোসেন হারুন, সভাপতি পদে শক্ত অবস্থান | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে  মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানে উত্তাল লক্ষ্মীপুর | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে তার পরিবার, বিএনপি ও স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী। মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।’

ওমর ফারুকের সন্তান ইমন ওমর তার বাবার বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান।

জানা গেছে, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার চট্টগ্রাম পতেঙ্গার আত্মীয়র বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ‘র আহবায়ক আবদুল হাই, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির আহমেদ, শ্রমিক দলের আহবায়ক আহসান উল্যাহসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বক্তব্য দেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews