1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন,বরকত উল্লাহ বুলু সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিবে সরকার : পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রবাসী তিন ভাইয়ের পারিবারিক বিরোধ, প্রতিবেশীকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম  লক্ষ্মীপুরের আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ বাজারে ডাম্পিং ইয়ার্ডের দাবি,যত্রতত্র বর্জ্য ফেলায় বাড়ছে পরিবেশ দূষণ | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ : শীর্ষে প্রতাপগঞ্জ হাই স্কুল | দৈনিক সময়ের নুর ডট কম শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির একগুচ্ছ নির্দেশনা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন সড়কের মূল নকশা পরিবর্তনের গুঞ্জন : নিরপেক্ষ তদন্তের দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজারে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শিক্ষার্থী আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থী মাঈন উদ্দিন মারা যান।

আহত অপর চার শিক্ষার্থী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী জানান, নিহত শিক্ষার্থী মাঈন উদ্দিনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানের চালককে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews