1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিকট শব্দে ফোন বিস্ফোরণ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যুবক | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ, থানা ঘেরাও | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম ছাত্রবাসে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, ক্ষুব্ধ এলাকাবাসীর ভাঙচুর | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা:দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ৩ জন গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,দায়িত্ব থেকে প্রত্যাহার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির হরিলুট ও অব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ বিথি আক্তার, জোবেদা বেগম ও মাহফুজা আক্তার নামে তিন নারীকে আটক করা হয়েছে। গাঁজাগুলো প্যাকেট করে তারা
প্রতিজনে ৫ কেজি দেহে বেঁধে ভোলার উদ্দেশ্যে কুমিল্লা থেকে আসেন।
শুক্রবাব দুপুরে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে ওই নারীদের আটক করে নৌ-পুলিশ।
পরে বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) বিকাশ চন্দ্র চৌধুরী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
আটক জোবেদা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা একই জেলার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।
নৌ-পুলিশ জানায়, বাসযোগে ওই তিন নারী কুমিল্লা থেলে মজুচৌধুরীরহাট আসে। তাদের লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। এসময় ঘাটে দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এতে তাদের দেহে বাঁধা ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে পাঁচ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা ছিল।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews