1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা অনিককে অস্ত্রসহ আটক করলো র‌্যাব | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আবদুর রহমান প্রকাশ অনিক রহমান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-১১।

সোমবার (২৫ মার্চ) দুপুরে চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব। আটক ছাত্রলীগ নেতা আবদুর রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে।

সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আবদুর রহমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী বলে জানা গেছে।

এর আগে রাত দেড়টার সময়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারের ১নং পোল এলাকা থেকে একটি এলজিসহ আবদুর রহমানকে আটক করে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।

এ ব্যাপারে র‌্যাবের নায়েক সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছে। আবদুর রহমান অনিকের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews