1. adm_862720@dailysomoyernur.com : adm_862720 :
  2. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক সময়ের নুর ডট কম

ভাসমান জেলেদের পাশে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়েছে কয়েকদিন ধরেই । শীতে কষ্টে দিন কাটছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের  মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রায় ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এ কম্বল।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে ওঠে।

কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গে তাদের জীবন-জীবিকা নিয়ে কথা বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কি না জানতে চান ডিসি। এসময় ডাঙায় ঘর পেলে থাকবেন বলে জানান জেলেরা।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews