• ঢাকা, বাংলাদেশ

সাত মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ফাহিম | সময়ের নুর নিউজ ডট কম 

 somoyernurnews 
07th Jul 2024 3:02 pm  |  অনলাইন সংস্করণ

রামগঞ্জ প্রতিনিধি :

মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী ওমর ফারুক ফাহিম। ফাহিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়ার (সাবেক মনিকানন) মাদ্রাসার ছাত্র। কুরআনে হাফেজ হওয়া ফাহিম উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বেপারী বাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. ইউসুফ বলেন, ফাহিম খুব অল্প সময়েই তার তুখোড় প্রতিভা দেখিয়েছেন। ফাহিমের প্রতিভা এবং আমাদের নিরলস প্রচেষ্টায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআন মুখস্ত করতে পেরেছে। আমি আশা করি তার মেধা কাজে লাগিয়ে একদিন অনেক বড় আলেম হবে।

ফাহিমের বাবা মিজানুর রহমান বলেন, আমার স্বপ্ন ছিল ফাহিম পবিত্র কোরআন মুখস্ত করবে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি।

মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ফাহিম গত বছর আমাদের মাদরাসায় ভর্তি হয়েছিল। ফাহিম আমাদের আন্তরিকতায় একজন ভালো ছাত্র হিসেবে গড়ে উঠেছে। আল্লাহর অশেষ রহমতে পবিত্র কোরআন মুখস্ত করা সম্ভব হয়েছে। এই প্রতিভা নিয়ে ফাহিম অনেক দূর এগিয়ে যাবে।

জানা যায়, মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসায় নূরানী ও হেফজ বিভাগ মিলে মোট ৬ শতাধিক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি নূরানী তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় সারাদেশে সপ্তম ও লক্ষ্মীপুরে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও প্রতিবছর হেফজ বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেন।

[social]
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১
সারাবাংলা