মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জুলায় পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে রাজনীতিবিদরা নীরব থাকে। কারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা ব্যাবসায়িক সিন্ডিকেটদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকে।

তিনি বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাহিরে কথা বলবো। জনগণের সামনে কথা বলবো। আমাদেরকে কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। মনে রাখবেন ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *