• ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম 

 somoyernurnews 
07th Jan 2025 10:28 am  |  অনলাইন সংস্করণ

 নিজস্ব প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৬ জানুয়ারী) দুপুর ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এড. সামছুল আলম, বাবুর পিতা শাহ আলম, মা রুনা বেগম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ন আহ্বায়ক এম এ হান্নান (মেম্বার), চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন টিপু, ফরিদুজ্জামান দিপু, হোসেন আহম্মেদ রাসেল, উত্তর জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন, লতিফপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহেলসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।

বক্তব্যে বাবুর বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে ঘর থেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে ইয়াবা ব্যবাসয়ী জহির ডিবি’র সাথে জোগ-সাজোস করে আমার ছেলে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। কারন আমার ছেলে বিভিন্ন সময় মাদক বিরোধী কর্ম-কান্ডে লিপ্ত ছিল। আমি আমার ছেলের দ্রুত মুক্তি কামনা করি।

এসময় গ্রেফতারকৃত বাবুর মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার নিরাপরাধ ও শ্রমিক ছেলকে দ্রত মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি দাবী জানান।

উপস্থিত নেতা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বক্তব্য দেন, বক্তারা স্বেচ্ছাসেবকদল নেতা রাহাত হোসেন বাবু’র মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি কামনা করেন।
রাহাত হোসেন বাবু সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। সে ৪নং ওয়ার্ড পশ্চিম লতিফপুর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক।

প্রসংগত, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাবু ও তার ছোট ভাই ইমনকে জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর ইমনকে ছেড়ে দিলেও বাবুকে আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি কাইসার হামিদ গণমাধ্যম কর্মীদের জানান, ডিবি পুলিশ বাবুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অস্ত্র মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, আমাদের টিম রাহাত হোসেন বাবুকে গতকাল সন্ধ্যায় তার বাসা থেকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞেসাবাদ করলে সেই অস্ত্রের কথা স্বীকার করে। রাতে অস্ত্র উদ্ধারে যায়। তারপর তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়।

তবে বাবুর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এটি ডিবি পুলিশের সাজানো নাটক। তারা অস্ত্র দিয়ে বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

[social]
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১
সারাবাংলা