• ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে অবৈধ তিন ইটভাটা বন্ধ, ৮ লাখ টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম 

 somoyernurnews 
30th Apr 2025 2:34 am  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত তিন ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ভাটাগুলো বন্ধ করে দেওয়ার পর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভাটাগুলো বন্ধসহ মালিকদের অর্থদণ্ড করেন।  ইউএনও সৈয়দ আমজাদ হোসেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করেন।

অবৈধ ভাটাগুলো হলো- মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস এবং মেসার্স চৌধুরী ব্রিকস। এরমধ্যে আমানত ব্রিকসের মালিক মো. নোমানকে ৩ লাখ টাকা, জে এস ব্রিকসের মো. সারোয়ারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও চৌধুরী ব্রিকসের মো. আলাউদ্দিনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৩ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিমনি, ভাটা ও কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শনিবার চর আফজল গ্রামে অভিযান চালিয়ে ৪ ইটভাটা বন্ধসহ মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

[social]
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১
সারাবাংলা