• ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দগ্ধ ৪ | দৈনিক সময়ের নুর ডট কম  

 somoyernurnews 
07th Aug 2025 2:44 pm  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাছ ধরার নৌকায় রান্না করায় সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।

এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় নৌকায় ৫ জন জেলে ছিল। এরমধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। বাকি চারজন দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে দুইজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক ছিল। দগ্ধ জেলেদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।

[social]
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১
সারাবাংলা