Blog

  • কৃষিজমির মাটি বিক্রি করায় লাখ টাকা জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    কৃষিজমির মাটি বিক্রি করায় লাখ টাকা জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ফেনীর দাগনভূঞায় কৃষিজমি থেকে মাটি বিক্রি করার অভিযোগে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।অভিযুক্ত বাবলু উপজেলার ওই ইউনিয়নের দিলপুর গ্রামের বাসিন্দা।

    এ বিষয়ে মেহরাজ শারবীন গণমাধ্যমকর্মীদের বলেন,  বাবলু অবৈধ ভাবে কৃষিজমি থেকে মাটি বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকের হোসেন বাবলুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। কৃষিজমি থেকে মাটি বিক্রি করা অবৈধ। এতে কৃষি জমির ক্ষতি হয়। জাকের হোসেনকে জরিমানার পাশাপাশি সর্তক করে দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, কৃষিজমির মাটি কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

     

  • বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে বরযাত্রীর ২৫ জন | সময়য় নুর নিউজ ডট কম

    বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে বরযাত্রীর ২৫ জন | সময়য় নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে নারী ও শিশুসহ ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে তাদের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    হাসপাতাল সূত্র জানায়, অসুস্থদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন শিশু ও ১১ জন নারী। তারা হলেন সুলতানা রাজিয়া, ছাদিয়া, ফাতেমা, বুট্টু পাটওয়ারী, নুরজাহান, রায়হান, তাছলিমা, রুবি, আনোয়ার, আফরোজা ও আলিফাতছলিম উদ্দিন, সোহাগ, রাব্বি হাসান, ফাইজা, আয়েশা, শাহ আলম, তানজিলা, তাজনিন, আনাস, নাজিফা, নাছিফা, নুসরাত জাহান, শিউলি, আহানা। তারা রায়পুর উপজেলার কেরোয়া গ্রাম ও আশপাশ এলাকার বাসিন্দা।

    অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরোয়া গ্রামের বসু পাটওয়ারি বাড়ির মো. মানিকের সঙ্গে ফরিদগঞ্জের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়।

    যারা অসুস্থ হয়েছেন, তারা বরযাত্রী হয়ে সেখানে গিয়ে খাবার খান। এরপর বাড়ি ফিরেই সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি ও ডায়রিয়া হয়।

    বর মো. মানিক সাংবাদিকদের বলেন, দাওয়াতে দুই শতাধিক মানুষ খেয়েছেন। আমার আত্মীয়-স্বজনরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কেন এমন হয়েছে বুঝতে পারছি না।

    বরের ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ার মাসুম বলেন, রায়পুর সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিক, চাঁদপুরের মতলব ডায়রিয়া নিরাময় কেন্দ্রে ৮-১০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

    রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ২৫ জন রোগী অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে এসেছেন সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়া থেকে ঘটনাটি ঘটেছে।

    অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরপর কোনো রোগী এলে আমাদের অন্য হাসপাতালে রেফার করে দিতে হবে। আর ঘটনার সঠিক কারণ জানতে খাবার পরীক্ষা করতে পাঠাতে হবে।

    এদিকে দাওয়াতি এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরীফ হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপি শুরু হয়েছে “দেওয়ানশাহ্ মেলা” | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপি শুরু হয়েছে “দেওয়ানশাহ্ মেলা” | সময়ের নুর নিউজ ডট কম

    মো. ইসমত দ্দোহা :

    প্রায় সাড়ে ৪শ’ বছরের ঐতিহ্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার রামচন্দ্রপুরে ফকির হযরত দেওয়ানশাহ্ মাঝার প্রাঙ্গণে সপ্তাহব্যাপি শুরু হয়েছে মেলা (দরগাহ)। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৩) মিয়া গোলাম ফারুক পিংকু।

    পরে মাঝার জেয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এর আগে আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন, এমপি গোলাম ফারুক পিংকু।

    এসময় তিনি বলেন, ঐতিহ্যগতভাবে মেলাটি স্থানীয়দের কাছে জনপ্রিয় হওয়ার আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে মেলার অনুমোদন করিয়ে দিয়েছি। মেলাকে ঘিরে যেন কোনো ধরনের অনৈতিক কর্মকান্ড এবং নিজেদের মধ্যে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

    আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে। মেলায় দর্শনার্থী ও আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় স্থানীয় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিম যৌথভাবে কাজ করবে বলে জানা তিনি।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মেলা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ।

    এসময় আরও উপস্থিত ছিলেন- মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, মেলা কমিটির কোষাধ্যক্ষ ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু, সহ কোষাধ্যক্ষ ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিপুল সংখ্যক দর্শনার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    এখানে কাঠের তৈরী আসবাবপত্র, স্টীল ও বেতের তৈরী দেশীয় সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন খেলনা, কসমেটিকস, রকমারী দেশীয় খাবার দোকানসহ নাগরদোলা, পুতুলনাচ, যাদু প্রদর্শণীসহ ইত্যাদির আয়োজন করা হয়েছে।

  • লক্ষ্মীপুরের মান্দারীতে উদ্বোধন হলো নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার | সময়ের নুর নিউজ বট কম

    লক্ষ্মীপুরের মান্দারীতে উদ্বোধন হলো নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার | সময়ের নুর নিউজ বট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    সুলভ মূল্যে উন্নত সেবার দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে শুভ উদ্বোধন হলো “নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার “। কয়েকজন তরুণ উদ্যোক্তা স্থানীয় জনসাধারণের চাহিদা ও উন্নত সেবার মান নিয়ে চালু করেছে এই মেডিকেল সেন্টার।

    নিয়মিত ডাক্তারের উপস্থিতি, নির্ভুল রিপোর্ট দেওয়াসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে, আনা হয়েছে উন্নত পর্যায়ের মেশিনারী। রয়েছে পর্যাপ্ত পরিমাণ জনবল ও নার্স ।

    বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় দোয়া ও মিলাদের মাধ্যমে। মান্দারী বাজার জামে মসজিদের পেশ ইমাম দোয়া কার্যক্রম পরিচালনা করেন, এসময় স্হানীয় জনসাধারণ, বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেডিকেল সেন্টারের প্রস্তুতি দেখে উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।

    এ প্রসঙ্গে মান্দারী বাজার বণিক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল খাঁন সুজন বলেন, আমাদের বাজারে ছয়টা মেডিকেল সেন্টার আছে যারা স্থানীয় জনগণেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, সদর উপজেলার ঠিক মধ্যখানে আমাদের এই বাজার হওয়াতে সব এলাকার জনগণই ট্রানজিট হিসেবে এই বাজার ব্যবহার করে বিধায় চিকিৎসা সেবার জন্য আরও মেডিকেল সেবা প্রয়োজন ছিলো। আমি আশাকরি জনগণের চাহিদা মোতাবেক উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাবে ”নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার”।

    নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টারের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক মো: জাহিদুর রহিম বলেন, জনগণের চাহিদার কারণে আমরা কয়েকজন উদ্যোক্তা এই মেডিকেল সেন্টার চালু করেছি, যদিও আমাদের মান্দারী বাজারে আরও কয়েকটা মেডিকেল সেন্টার বিদ্যমান আছে। আমাদের এই এলাকায় ও বাজারে চিকিৎসা প্রত্যাশী গ্রাহকদের সুলভমূল্যে আরও উন্নত ও নির্ভুলভাবে সেবা দেওয়ার প্রত্যাশা থাকবে আমাদের।

    ইতিমধ্যে প্রয়োজনীয় মেশেনারী ও মেডিকেল যন্ত্রপাতি আমরা এনেছি, আমরা আশাকরি সেবা প্রত্যাশীরা মাইজদী, চট্রগ্রাম ও ঢাকায় যে সেবা পায় আমাদের এখানেও সেই চিকিৎসা সেবা পাবে। এতে করে চিকিৎসা সেবা গ্রহিতাদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আমি মনে করি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করি।

  • লক্ষ্মীপুর সদর-০৩ আসনেরএমপি ‘র সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সৌজন্যে সাক্ষাৎ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর সদর-০৩ আসনেরএমপি ‘র সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সৌজন্যে সাক্ষাৎ | সময়ের নুর নিউজ ডট কম

    মো. ইসমত দ্দোহা :

    নবনির্বাচিত ও সদ্য শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় নেতা কর্মী, জনসাধারণ, শুধীজন, স্বেচ্ছাসেবী সংগঠন ও পেশাজীবী সংগঠন প্রতিনিধিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন লক্ষ্মীপুর -০৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু মিয়া।

    আজ (১৭ জানুয়ারী) লক্ষ্মীপুর মাদাম দলীয় কার্যালয়ে  সন্ধ্যা’র পর হতে শুভেচ্ছা বিনিময়, পরিচিত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যা গত কয়েকদিন থেকে চলে আসছে।  প্রচন্ড শীতের মধ্যেও গভীর রাত পর্যন্ত চলবে এই শুভেচ্ছা বিনিময় কার্যক্রম।

    হাসিমুখে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি, জনসাধারণ ও খুব খুশী একজন জনবান্ধব সংসদ সদস্য পেয়ে।

    ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) মানবাধিকার চন্দ্রগন্জ থানা কমিটি, জেলা আমিন সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন ” গোফরান স্মৃতি পাঠাগার ও আইউব আলী মেম্বার স্মৃতি পাঠাগার এর সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

    এসময় সংসদ সদস্য বলেন, আমি জনগণের জন্য আছি সবসময়, আমার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত। যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে চলে আসবেন, সাধ্যমতো সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

    এসময় উপস্থিত ছিলেন ও চন্দ্রগন্জ থানা আওয়ামী লীগ এর সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহ -সভাপতি এম ছাবির আহমেদ, সহ – সভাপতি মোঃ শাহজাহান কামাল প্রমুখ।

    এদের মধ্য যারা শুভেচ্ছা  জানাতে এসেছিলেন তারা হলো – জেলা আমিন সমিতি সাধারণ সম্পাদক,সমাজকর্মী ও মানবাধিকার কর্মী সার্ভেয়ার মহব্বত আলী,এনপিএস চন্দ্রগঞ্জ  থানার সহ সম্পাদক ইয়াকুব আলী, সাংবাদিক মনির হোসেন, গোফরান স্মৃতি পাঠাগারের সভাপতি সাংবাদিক ইসমত দ্দোহা, রাকিব হোসেন, হৃদয় ও রিপন।

  • লক্ষ্মীপুরে  আলোচিত কাঠমিস্ত্রি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে আলোচিত কাঠমিস্ত্রি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে শ্বাসসরোধ করে কাঠমিস্ত্রি রিয়াজ হোসেনকে (২৫) হত্যার দায়ে কাউসার হোসেন (৩১) ও রাকিব হোসেন (২৫) নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। এসময় তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

    দণ্ডপ্রাপ্ত কাউসার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম যাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে ও রাকিব তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

    আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, হত্যার ঘটনায় আসামি কাউসার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    পরে রিয়াজকে অপহরণের কথা বলে অপর আসামি রাকিব তার স্বজনদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জবানবন্দি দিয়েছেন।

    দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    অভিযোগপত্র থেকে আসামিদের দেওয়া জবানবন্দি সূত্রে জানা যায়, কাউসার চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে একটি ফার্ণিচার দোকানে কাজ করতো। একপর্যায়ে তাকে বাদ দিয়ে রিয়াজকে কাজে নেয় দোকান মালিক। তবে কাউসার ও রিয়াজ পরিচিত ছিল। এতে রিয়াজ বিভিন্ন সময় কাউসারকে ডেকে এনে নকশার কাজ করাতো। এরমধ্যে কাউসারকে রিয়াজ তার ভাই দ্বীন ইসলাম রুবেলের মান্দারী বাজার ফার্ণিচারের দোকানে কাজ করতে বলেন। এতে কাউসার রাজি হয়।

    পরে দু’জনে একসঙ্গে কাজ শুরু করেন। কাজ করার সময় রিয়াজ গোপনে কাউসারের মোবাইল থেকে তার স্ত্রীর নাম্বার নিয়ে নেয়। এরপর তিন চারবার কাউসারের স্ত্রীর সঙ্গে কথাও বলেন। এরমধ্যে মান্দারী বাজার এলাকায় দিঘলী রোডে তারা একটি বাসা ভাড়া নেয়। এরপর রিয়াজ ফেনী কাজের উদ্দেশ্যে চলে যায়। রিয়াজের কল পেয়ে কাউসারও সেখানে যায়। সেখানে কাজ করালেও রিয়াজ তাকে কোন টাকা দেয়নি। পরে কাউসার এলাকায় চলে আসে। এক সপ্তাহ পর রিয়াজ এলাকায় এসে ভাড়া বাসা ছেড়ে দিতে বলে। এতে কাউসার রাগান্বিত হন। ১৪ ফেব্রুয়ারি সকালে রিয়াজ ফোন করে তাকে চেতনানাশক ওষুধ বানাতে বলে। একইদিন রাতে ভাড়া বাসায় দু’জনে চেতনা নাশক ঔষধ খান। কিন্তু কাউসার কৌশলে রিয়াজের পানিয়তে ১০ টি ঘুমের ট্যাবলেট দিয়ে দেয়। এসময় কাউসার তার হাত-পা বেধে ফেলেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধ করে রিয়াজকে হত্যা করেন কাউসার।

    পরে রিয়াজের বিকাশ থেকে এক হাজার টাকা নিয়ে নেন তিনি। পরদিন কাউসার তার জেঠাতো শ্যালক রাকিবকে ফোন দিয়ে ডেকে আনে এবং রিয়াজকে অপহরণের ঘটনা জানায় এবং রিয়াজের পরিবারকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে রিয়াজের ভাই রুবেল ৫০ হাজার টাকা দেবে বলে জানান। পরে রুবেল বিকাশে তাকে দুই হাজার টাকা পাঠায়। এসব ঘটনায় গ্রেফতার এড়াতে তারা চট্টগ্রাম গিয়ে একটি আবাসিক হোটেলে উঠে। ১৬ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর আসার পথে কাউসারকে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। পরে কাউসারের তথ্য অনুযায়ী চট্টগ্রামের হোটেল থেকে রাকিবকেও গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় নিহত রিয়াজের মা খুরশিদা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

    এর আগে ২০২৩ সালের ১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেন আদালত।

    একই বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে রিয়াজকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত রিয়াজ দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের মৃত খোকনের ছেলে।

  • লক্ষ্মীপুরে ছেলের হাতে মা খুন ! সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ছেলের হাতে মা খুন ! সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় আপন মাকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে। এ ঘটনায় ছেলে কাউছার হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। নিহতের নাম কিরণ বেগম (৪৮)। রোববার (১৪ জানুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে রাত ৯টার দিকে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক করে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহ্যাবেও রাখা হয়েছিল। কিন্তু তাতে কিছু হয়নি। কোনো কাজও করতেন না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন।

    ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তিনি।
    ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে রেখে গেছে। সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে লোকজন তাকে আটক করে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

  • প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা | সময়ের নুর নিউজ ডট কম

    প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন আজ (রোববার)। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল মন্ত্রণালয়-বিভাগগুলো। এজন্য ভোর থেকেই সরগরম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তীব্র শীতের মধ্যেই মন্ত্রণালয়গুলোর সামনে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। সকাল ৯টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হতে থাকেন।

    সকাল ১০টা বাজতে না বাজতেই সচিবালয় গাড়িতে পূর্ণ হয়ে যায়। নতুন মন্ত্রীদের সচিবালয় আগমন উপলক্ষে ভোর থেকেই সচিবালয়ের ভেতরে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাড়িগুলোকে সচিবালয়ের ভেতরে চলাচলের রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

    সকাল ৯টারর পর পরই আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকাল সাড়ে ১০টার দিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সচিবালয় প্রবেশ করেন।

    নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কথা বলছেন সাংবাদিকদের সঙ্গেও।

  • নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    তুমুল আলোচনায় থাকা নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    নওফেল বলেন, নতুন শিক্ষাক্রম এখন যে একেবারে শতভাগ স্থায়ী, তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমাদের যে কারেকশনগুলো আসবে, সেগুলো সমাধান করবো। প্রয়োজনে পরিবর্তন আনতে হবে।

    শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নতুন শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জে কথা যদি বলেন, সেক্ষেত্রে বলবো- নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এছাড়া আরও বেশকিছু পরিবর্তন করতে হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। তরলআগের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করবো। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

    শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা শিক্ষাক্রমে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে আমরা গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।

    এ সময় সংগঠনটির সভাপতি শরীফুল আলম সুমন, সাধারণ সম্পাদক ফারুক হোসাইনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করেন।

  • ভাসমান জেলেদের পাশে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক | সময়ের নুর নিউজ ডট কম

    ভাসমান জেলেদের পাশে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়েছে কয়েকদিন ধরেই । শীতে কষ্টে দিন কাটছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের  মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রায় ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এ কম্বল।

    এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

    ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে ওঠে।

    কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গে তাদের জীবন-জীবিকা নিয়ে কথা বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কি না জানতে চান ডিসি। এসময় ডাঙায় ঘর পেলে থাকবেন বলে জানান জেলেরা।