Blog

  • নোয়াখালী ল্যাবএইড থেকে ভুয়া চিকিৎসক আটক | সময়ের নুর নিউজ ডটকম

    নোয়াখালী ল্যাবএইড থেকে ভুয়া চিকিৎসক আটক | সময়ের নুর নিউজ ডটকম

    নোয়াখালী প্রতিনিধি :

    ল্যাবএইড নোয়াখালী শাখা থেকে রাকিব আহসান (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জের চৌরাস্তায় ল্যাবএইড লিমিটেডে (ডায়াগনস্টিক) এ অভিযান চালানো হয়।

    দীর্ঘ পাঁচ মাস ধরে রাকিব আহসান কথিত সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিনসহ স্নায়ুরোগ বিশেষজ্ঞ সেজে রোগী দেখে আসছিলেন।

    তার বিরুদ্ধে আগেরও বিভিন্ন জেলায় ভুয়া চিকিৎসক হিসেবে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

    তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

    তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় রাকিব আহসানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ল্যাবএইড নোয়াখালী শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার‍্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জাগো বলেন, ল্যাবএইডে ভুয়া চিকিৎসক চেম্বার করার তথ্য পেয়ে দীর্ঘদিন ধরে র‍্যাবের গোয়েন্দা দল অনুসন্ধান করে আসছিল। আজ তাকে হাতেনাতে আটক করা হলো।

    ল্যাবএইড নোয়াখালী শাখার ব্যবস্থাপক ইবনে কায়েস  বলেন, রাকিব আহসান ল্যাবএইডের বিভিন্ন শাখায় চেম্বার করেছেন। পরে ঢাকা অফিসের নির্দেশে গত পাঁচমাস তিনি নোয়াখালীতে রোগী দেখছেন।

    চাটখিল উপজেলার পরকোট ইউ

    অভিযানে র‍্যাব-১১, সিভিল সার্জন কার‍্যালয় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রতিরক্ষাসহ প্রধানমন্ত্রীর অধীনে থাকছে ৬ মন্ত্রণালয়-বিভাগ | সময়ের নুর নিউজ ডট কম

    প্রতিরক্ষাসহ প্রধানমন্ত্রীর অধীনে থাকছে ৬ মন্ত্রণালয়-বিভাগ | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    ৫ম মেয়াদে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের অধীনে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রেখেছেন তিনি। প্রধানমন্ত্রীর অধীনে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

     

    বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

    এর আগে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

    গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

    সংসদ নেতা হওয়ার পর বুধবার বিকেলে সংসদ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।

    এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

    রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। ওই তালিকার একটি কপি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

    আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়।

    দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

    নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে।

    বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

    জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

  • শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন | সময়ের নুর নিউজ ডট কম

    শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    টানা চার মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।

    পত্রে শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট।

    এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে এবং মোট পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

    এর আগে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ এবং প্রতিবারই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

    উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়।

    দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

    নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

    জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

  • ফেনীতে দিনে দুপুরে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ উধাও | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে দিনে দুপুরে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ উধাও | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    স্বর্ণ ব্যবসায়ী আলাউদ্দিন দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ১০০ ভরি সোনা উধাও। দোকান থেকে শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এই ঘটনা ঘটে ।

    দোকান মালিক আলাউদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়িতে যাই। দুর্বৃত্তরা এ সুযোগে জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

    ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হাতে সিসি ক্যামেরার একটি ফুটেজ এসেছে। ফুটেজে দুজন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।

  • লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ২ যুবক কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ২ যুবক কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে শাহরিয়ার হোসেন (২২) ও রবিন হোসেন (২৬) নামে দুই যুবককে কারাগারে পাঠনো হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করলে এ নির্দেশ দেওয়া হয়।

    এরআগে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের বাউরখিল এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

    গ্রেফতার শাহরিয়ার ভাটরা ইউনিয়নের বাউরখিল গ্রামের আবদুল হান্নানের ছেলে ও রবিন মোহাম্মদপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। ভূক্তভোগী শিশু ওই ইউনিয়নের একটি দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

    শিশুটির পরিবার সূত্র জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরে থেকে বের হয় ওই ছাত্রী। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শাহরিয়ার ও রবিন তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গেলে তারা পালিয়ে যায়।

    রাতেই শিশুটির বাবা অভিযুক্তদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা করেন।

    শিশুরটির বাবা কান্নাজড়িত কন্ঠে গণমাধ্যমকর্মীদের জানান, ২০২১ সালে তার বড় মেয়েকে (১৪) জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই মামলায় অভিযুক্ত বাহার হোসেন কারাগারে আছে। এখন আবার তার ছোট মেয়ের সঙ্গে একই ধরণের ঘটনা ঘটাতে চেয়েছেন।এ ঘটনায় তিনি মামলা করেছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • চাটখিলে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার-২ | সময়ের নুর নিউজ ডট কম

    চাটখিলে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার-২ | সময়ের নুর নিউজ ডট কম

    অপহৃত রাজুর ছবি

    চাটখিল প্রতিনিধি :

    নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ইটপুকুরিয়া খালপাড়ে একজনকে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে ফাঁসাতে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলকার রাতে রাজু (গঙ্গা রাজু) কে ইটপুকুরিয়া খালপাড় থেকে স্থানীয় লোকজন অস্ত্র সহ আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

    এঘটনায় মারধরের শিকার রাজু নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাকে অপহরণ করে মারধর করে অপহরণকারীরা অস্ত্র দিয়ে ফাঁসানো চেষ্টা করেছে।

    পরে রাজুর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নুর হোসেন ও নুর আলম রুবেল কে আটক করে অস্ত্র ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

    বিষয়টি বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেন চাটখিল থানার ওসি মো. ইমদাদুল হক।

  • ফেনীতে মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনীর পরশুরামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল হোসেন (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল পেশায় একটি কোম্পানির সাবডিলার।

    এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই কিশোরী ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে তার কক্ষে প্রবেশ করে ধর্ষণচেষ্টা চালান ইসমাইল হোসেন।

    এসময় মেয়েটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। পরে মেয়েটি তার মাকে সব খুলে বলে।

    ভুক্তভোগী কিশোরী জানায়, এরআগে গত ১১ নভেম্বর বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করেন। তবে লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি।

    পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

  • নোয়াখালী-৪ নির্বাচনী সহিংসতার প্রতিবাদে পরাজিত প্রার্থীর সাংবাদিক সম্মেলন | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী-৪ নির্বাচনী সহিংসতার প্রতিবাদে পরাজিত প্রার্থীর সাংবাদিক সম্মেলন | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নির্বাচন পরবর্তী শতাধিক কর্মী-সমর্থকদের মারধর ও পিটিয়ে আহত, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, ভাংচুর ও তালা দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট মো. শিহাব উদ্দিন শাহিন। এ সময় তিনি ৪২জন প্রিসাইডিং কর্মকতার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ।

    বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শহর মাইজদীর নিজ বাসভবন চেয়ারম্যান পার্কে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি।

    সাংবাদিক সম্মেলন তিনি  বলেন, স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত থাকার কারণে আমি প্রার্থী হয়েছি। দল সিদ্ধান্ত না দিলে আমি প্রার্থী হতাম না। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি, পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলা, অফিস ভাংচুর, হামলা, ভোট কেন্দ্রে যেতে বাঁধা ও আমার কর্মী-সমর্থকের অভিভাবকদের হুমকি দিয়ে আসছিল।

    এমন কি ভোটের আগের রাতে প্রত্যেক ভোট কেন্দ্রের আশপাশে বোম বিষ্ফোরণ ঘটিয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করে।

    এডভোকেট মো. শিহাব উদ্দিন শাহিন বলেন, ভোটের দিন প্রায় ৪২জন প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষ নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে লাগাতার পক্ষপাতমুলক দায়িত্ব পালন করেছেন।

    ওইদিন সকাল ১১ টার পর থেকে আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপুর্বক বের করে দেয়া হয়। এরপর থেকে ট্রাক প্রতীকের কর্মী সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশিদ হাজারী, চরক্লার্কের হানিফ মেম্বার, চর ওয়াপদা ইউনিয়ন যুবলীগ নেতা সবুর খান, সুবর্ণচরের সাহাব উদ্দিন মেম্বার, জুয়েল, মো. হাসান, সাহাব উদ্দিন, মোবারক হোসেন, সামছুদ্দিন, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জাহেদুল ইসলাম পারভেজ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার খুকি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা ফারুক, ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদুর নবী রায়হান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম কালাম, সাবেক সভাপতি আবুল কাশেম ও তার স্ত্রী, কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিডিবি শাহ আলম, ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, ব্যবসায়ী আবু তাহের ও তার স্ত্রী, দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী ও ছেলে, যুবলীগ নেতা শামীম, খলিল, সমর্থক সেলিম, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন’সহ প্রায় শতাধিক কর্মী-সমর্থককে মারধর ও পিটিয়ে আহত, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে জয়ী প্রার্থী একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা।

    তারা অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে, আমার কর্মী-সমর্থকদের বাড়িঘর থেকে বের হতে দিচ্ছেন না। এভাবে দলের ত্যাগী নেতা-কর্মীদের ওপর হামলা অব্যাহত থাকলে তারা দল বিমুখ হওয়াসহ দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা করছেন জেলা আওয়ামী লীগের এ নেতা। এসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

    তিন আরো বলেন, খরস্রোতা নদীকে খনিকের কিছু বাঁধ দিয়ে হয়তো বা নদীর গতিপথকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু কখনোই ওই নদীর প্রভাহকে চিরতরে থামিয়ে দেওয়া যায়না।

    আমিও রাজনীতি থেকে থেমে যাবো না। বঙ্গবন্ধু কন্যা আমাদের মাতৃতুল্য নেত্রী জননেত্রী শেখ হাসনিার নেতৃত্বে আমার গতিপথ অব্যাহত রাখবো। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব ঘটনার সুষ্ঠ তদন্তপুর্বক বিচার দাবি করেন শাহিন।

  • পুনরায় ভোট গ্রহণের দাবি নোয়াখালীর স্বতন্ত্র প্রার্থীর | সময়ের নুর নিউজ ডট কম

    পুনরায় ভোট গ্রহণের দাবি নোয়াখালীর স্বতন্ত্র প্রার্থীর | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের বজরা ও নাটেশ্বর ইউনিয়নের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক।

    সোমবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগে এ দাবি জানান তিনি।

    এর আগে গত রোববার রাত ৯টায় তিনি নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গ্রহণের জন্য লিখিত আবেদন জমা দেন। লিখিত অভিযোগে মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, গত ৭ জানুয়ারি দুপুর ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়ন ও ৬নং নাটেশ্বর ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে কাস্টিং ভোট ছিল ৫০০ থেকে ৬০০। আমি নিজে প্রতিটি কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসার ও অ্যাপের মাধ্যমে সেই কাস্টিং ভোট সম্পর্কে জানতে পারি।

    এরপর নৌকার নেতাকর্মীরা কাঁচি মার্কার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে হত্যার হুমকি দিয়ে বের করে দেন।

    পরে তারা ব্যালট পেপারে নৌকা প্রতীকে জাল সীল মারতে থাকে, যা আমি রিটার্নিং কর্মকর্তা (নোয়াখালী), সহকারী রিটানিং কর্মকর্তা, সোনাইমুড়ী এবং নোয়াখালী পুলিশ সুপার মহোদ্বয়কে মোবাইলে বিষয়টি জানাই।

    ভোটের শেষ সময় ছিল আর মাত্র ৩০ মিনিট। এর মধ্যে কীভাবে প্রতিটি কেন্দ্রে ফলাফলে ১৪০০-১৫০০ এর বেশি ভোট কাস্টিং হয়। এটাই প্রমাণ করে তারা কী পরিমান জাল ভোট দিয়েছে।

    পুনরায় ভোটের দাবি জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, নোয়াখালী-২ আসনের অন্যান্য সব কেন্দ্রের কাস্টিং ভোটের সঙ্গে ৭নং বজরা ও ৬নং ন্যটেশ্বর ইউনিয়নের সকল ভোটকেন্দ্রের কাস্টিং ভোটের তুলনা করলে বিষয়টি বোঝা যাবে।

    তাই এই দুইটি ইউনিয়নের সব কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণ এবং এ কাজে জড়িত সব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

    আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, প্রতি ঘণ্টার গৃহীত ভোটের হিসাব নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তাহলে শেষের আধাঘন্টায় আরও তিন থেকে চারগুণ ভোট এলো কোথা থেকে? তা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

    এর ভিডিও ফুটেজসহ আমি জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছি। প্রতিকার না পেলে উচ্চ আদালতে যাব। আমি ওই দুই ইউনিয়নে আবারও ভোটগ্রহণের দাবি জানাই।
    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা গণমাধ্যমকর্মীদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে এমন অভিযোগ পেয়েছি। তখনও আমরা ফলাফল ঘোষণা করিনি। অভিযোগের পর আমরা ওই দুই ইউনিয়নে ভোটের হিসাব আবারও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ফলাফল ঘোষণা করেছি।
    প্রসঙ্গত, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন। তারমধ্যে ১১৮ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম পেয়েছেন ৫৬ হাজার ১৮৬টি ভোট, আতাউর রহমান ভূঁইয়া মানিক (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট, জাসদের নাইমুল আহসান (মশাল) পেয়েছেন ৩৬৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন) পেয়েছেন ২১৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি) পেয়েছেন ১৫৯ ভোট, জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) পেয়েছেন ৭৫২ ভোট ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি) পেয়েছেন ১৬১ ভোট।
    এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার ৭০৩টি, বাতিল হওয়া ভোটের সংখ্যা তিন হাজার ৩২৬টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ১৪ হাজার ২৯টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৩১ দশমিক ৬৩ শতাংশ।

  • ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা | সময়ের নুর নিউজ ডট কম

    ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    লক্ষীপুরের রায়পুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় ৯০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষীপুর ৩ আসনের রাখালিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাকাঙ্খিত এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

    রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বিকেল ৪ টার দিকেবিষয়টি নিশ্চিত করেছেন।

    জাকারিয়া বলেন, আয়েশা বেগম আওয়ামী পরিবারের সদস্য ছিলেন। নৌকায় ভোট দিয়েছেন বলে তিনি আমাদের জানিয়েছে। কিন্তু ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারেননি। কেন্দ্রেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক। নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

    ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

    নিহত আয়েশা বেগম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা।