Blog

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছেন চন্দ্রগঞ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

    শনিবার (২৬ জুলাই) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মনির চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিল। এর আগে সে দীর্ঘদিন প্রবাস জীবন অতিবাহিত করেন।
    গত ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর সকল নেতা কর্মীরা পালিয়ে গেলেও মনির এলাকা ছেড়ে পালায়নি বলে স্থানীয়ভাবে জানা যায়। তাকে জিআর-২১৭ মামলায় বিস্পোরক দ্রব্য ও অন্যান্য ধারায় অজ্ঞাতনামা হিসেব গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • লক্ষ্মীপুরে জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে জমি দখল নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নুর উদ্দিনের পরিবার।

    রবিবার (২৭ জুলাই) দুপুরে রতনপুরের হাসিম মাস্টার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবাসী নুর উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় নুর উদ্দিনের পিতা ইদ্রিস মিয়া ও মা উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার অভিযোগ করেন, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর একেই বাড়ির আবদুর রহিমের কাছ থেকে তার স্বামী নুর উদ্দিন ১ শতাংশ জমি ক্রয় করেন। বিক্রিত জমির দলিলে উল্লেখিত চৌহদ্দি অনুযায়ী জমির দখল নিতে গেলে রহিমের পরিবারের অন্য সদস্যরা বাঁধা প্রদান করেন।

    তিনি আরও জানান, সমাধানের আশ্বাস দিয়ে আবদুর রহিম অতিরিক্ত ৩০ হাজার টাকা নিলেও এখনো জমির দখল দেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর রহিম প্রভাব খাটিয়ে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন জেসমিন। দীর্ঘ দুই বছর ধরে এই বিরোধ চললেও স্থানীয়ভাবে একাধিকবার আলোচনার পরও কোনো সমাধান হয়নি।

    অভিযোগের বিষয়ে জমি বিক্রেতা ও স্থানীয় বিএনপি নেতা আবদুর রহিম বলেন, আমি নুর উদ্দিনের কাছে জমি বিক্রি করেছি ঠিকই, কিন্তু সেই জমি বাগানের ভেতরে। এখন সে বসতঘরের পাশের জমি দাবি করছেন।

    জেসমিন আক্তার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেনা জমির দলিল অনুযায়ী দখল নিশ্চিত করা এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
    এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আশা করছে স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • শ্বশুরবাড়িতে মিললো গৃহবধূর মরদেহ, পায়ে লেখা চারজনের নাম | দৈনিক সময়ের নুর ডট কম

    শ্বশুরবাড়িতে মিললো গৃহবধূর মরদেহ, পায়ে লেখা চারজনের নাম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে গৃহবধূ কুলছুমা আক্তার কল্পনাকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এদিকে নিহতের বাম পায়ে কলম দিয়ে শ্বশুর, দেবর, ননদসহ চারজনের নাম লেখা পাওয়া যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিহতের ভাই আলমগীর হোসেন জানান।

    নিহত কল্পনা  পূর্ব সৈয়দপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী।

    আলমগীর হোসেন বলেন, আটদিন আগে কল্পনার কন্যা সন্তান হয়। এজন্য মঙ্গলবার (২২ জুলাই) বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যান। এসময় মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী নেন। সেগুলো কম হওয়ায় শ্বশুর-শাশুড়ি কল্পনাকে বিভিন্ন কথা শোনান। এছাড়া সিজার করার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর থেকে কল্পনার দেবর রাশেদ পলাতক।

    স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। রোমান ওমান প্রবাসী।

    তবে নিহতের শ্বশুর খোরশেদ জানান, সিজারের টাকা কম-বেশি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে কেউ তাকে মারধর করেনি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ঘটনার তদন্ত চলছে। শ্বশুরবাড়ির লোকজনদের অনেকেই আত্মগোপনে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেতুর ওপরে সাঁকো জোড়া দিয়ে চলছে ৭ গ্রামের মানুষ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেতুর ওপরে সাঁকো জোড়া দিয়ে চলছে ৭ গ্রামের মানুষ | দৈনিক সময়ের নুর ডট কম

     

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের গনিপুর গ্রামে রহমতখালী খালের ওপর সেতুরটির মধ্যাংশ ভেঙে মাটিবাহী ট্রাকসহ খালে পড়ে যায়।

    দুই বছর আগের এ ঘটনার পর চলাচলের জন্য স্থানীয় লোকজন ভাঙা অংশে বাঁশের সাঁকো নির্মাণ করে।

    এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর দু’পাড়ের ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ সাঁকো দিয়ে চলাচল করে আসছে। ব্যস্ততম এ সড়কে চলাচলকারীরা সেতুটি নির্মাণ করার দাবি জানিয়ে আসলেও কোনো সুফল আসেনি।

    এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডি কর্মকর্তা জানিয়েছেন, সড়কের প্রকল্পের সঙ্গে ভেঙে পড়া সেতুটি অন্তর্ভুক্ত করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জনগণ এর সুফল ভোগ করতে পারবেন। কিন্তু কোন নির্দিষ্ট সময়ের কথা তিনি বলতে পারেননি।

    স্থানীয় লোকজন জানিয়েছেন, লক্ষ্মীপুরের গনিপুর গ্রামের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মানুষের চলাচলের জন্য কামার বাড়ি সড়কের রহমতখালী খালের ওপর লোহার স্প্যান দিয়ে সেতু নির্মাণ করা হয়। ২০০৮ সালে এলজিইডি এটি নির্মাণ করে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মাটি বহনকারী ট্রাকসহ সেতুটির মধ্যাংশ ভেঙে খালে পড়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা।

    পরে স্থানীয়রা নিজেদের অর্থায়নে ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল শুরু করে।

    নিয়মিত অর্ধলক্ষাধিক মানুষ এ রুট ব্যবহার করেন বলে জানিয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। এরমধ্যে লক্ষ্মীপুরের গনিপুর, রাজাপুর, ছোট বল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচরা গ্রাম রয়েছে।

    ঝুঁকিপূর্ণ সাঁকোটিতে যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী-শিশুসহ হাসপাতালগামী রোগীদের। অনেকে ভয়ে সাঁকোর পরিবর্তে জেলা সদর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন। এছাড়াও সাঁকো পারাপার হতে গিয়ে প্রায়ই স্থানীয় শিক্ষার্থীরা পা পিছলে খালে পড়ে দুঘর্টনার শিকার হচ্ছে।

    স্থানীয় কয়েকজন  অভিভাবক জানান, কাছে বিদ্যালয় না থাকায় লক্ষ্মীপুরের গনিপুরের কয়েকশ ছাত্রছাত্রী ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে বেগমগঞ্জের বালুচরা ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয়, হাসানিয়া আলিম মাদরাসা, বালুচরা সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুচরা কিন্টারগার্ডেন ও ইব্রাহিমিয়া হাফেজী মাদরাসায় যাতায়ত করে।গত ২ বছরে বহু শিক্ষার্থী খালে পড়ে জখম হয়েছে। এতে ভয়ে কিছু অভিভাবক শিশুদের স্কুল পাঠানো বন্ধ করে দিয়েছেন।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বৃষ্টি হলে সাঁকোটি পিচ্নছিল ও নড়বড়ে হয়ে যায়। কিছুদিন পরপর বাঁশ ভেঙে যাওয়ায় চলাচল করতে আমাদের ভয় হয়। কেউ অসুস্থ হলে যথা সময়ে হাসপাতালে পৌঁছানো যায়না কারন কয়েক কিলোমিটার ঘুরে হাসপাতালে যেতে হয়।

    আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোফাচ্ছেল হোসেন মশু বলেন, গত দু’বছর আগে সেতুর মাঝের অংশ ভেঙে গলেও এখনো তা সংস্কার করা হয়নি। দু’পাড়ের ৫-৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতে বেগ পেতে হয়।

    তিনি আরো বলেন, প্রকৃত পক্ষে এ অঞ্চলটি লক্ষ্মীপুর ও নোয়াখালীর বর্ডার এলাকা হওয়ায় বাসিন্দারা সুবিধাবঞ্চিত।

    লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, কয়েকটি সড়কের প্রকল্পের সঙ্গে রহমতখালী খালের ওপর ভাঙা সেতুটি অন্তর্ভুক্ত করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে টেন্ডার হবে, এরপর জনগণ এর সুফল পাবেন।

  • তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম

    তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদকঃ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ।

    বুধবার (১৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে আফজাল রোড এলাকায় একত্রিত হন। সেখানে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি চন্দ্রগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আফজাল রোডে এসে শেষ হয়।

    পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন ভূমিকা রেখে চলেছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণই এর যোগ্য জবাব দেবে।”
    তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

    ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন বলেন, তারেক রহমানকে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে, তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। চক্রান্তকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারে আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই এবং এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই একই সুরে ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

  • লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার-২০২৫, উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার(১৫ জুলাই)বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

    জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফ।

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বৃক্ষ প্রমী মানুষ ।

    উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহারে ১৩টি স্টল বসানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

  • তারেক জিয়াকে কটুক্তি, লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    তারেক জিয়াকে কটুক্তি, লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কটুক্তির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

    মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারনুর রশীদের নেতৃত্বে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

    এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ ও লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন রতন উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, আমরা ১৭ বছর স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে রাজপথে ছিলাম। আগামি নির্বাচনের ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। কয়েকটি দল ইর্ষান্বিত হয়ে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
    আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না।

    ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

  • লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ‎লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণ, মারধর এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার এএসআই আব্দুল খালেক।

    রবিবার ( ১৩ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিম শহিদুল ইসলাম। শহিদুল নোয়াখালি জেলার সুধারামপুর থানার নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের আরিফ মিয়া রাজ বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে।

    স্থানীয়ভাবে জানাযায়, অপহরণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি খুলে ভিকটিমের সাথে একটি সম্পর্ক গড়ে তুলে। পরে কৌশলে ভিকটিমকে দেখার করার কথা বলে চন্দ্রগঞ্জে নিয়ে আসে। ভিকটিম চন্দ্রগঞ্জে আসার পর আসামীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

    ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, ‘আমি চন্দ্রগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত আমার গতিরোধ করে আমাকে অপহরণ করে নিয়ে যায়।’
    ‎মামলায এজাহার নামীয় ৫জন এবং অজ্ঞাতনাম ৮-১০জনকে আসামী করা হয়। অভিযুক্তরা হলেন—ওমর ফারুক (২৩), রুমান আহমেদ রতন (২২), সিফাত হোসেন (১৮), মো. অনিক (১৮) ও নজরুল ইসলাম (২৫)। ঘটনাস্থল থেকে প্রথম ৪জনকে গ্রেফতার করলেও নজরুল পালিয়ে যায়।

    ‎গ্রেফতারকৃত ওমর ফারুক চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের মান্নান মাওলানার বাড়ির মৃত কবির হোসেনের ছেলে, রুমান আহমেদ রতন পাঁচপাড়া গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহম্মদের ছেলে, মো. সিফাত হোসেন ভৈবরনগর গ্রামের মোস্তফা মিয়ার নতুন বাড়ির আলাউদ্দিন হোসেনের ছেলে, মো. অনিক পটুয়াখালী জেলার গলাচিপা থানার পখিয়া গ্রামের মজনু মৃধার ছেলে (বর্তমানে সে লতিফপুরে শহীদের মুরগীর ফার্মে কাজ করত)।

    অভিযোগে বলা হয়, তাকে অপহরণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর এলাকার ধোপাঘাটা স্টীল ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক সুজনের দোকানের পিছনে ভিকটিমকে আটক করিয়া রাখে। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার চাচা বেলায়েত উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে ভিকটিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।
    ‎শহিদুল ইসলামের দাবি, তার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা ও একটি VIVO Y17S মডেলের স্মার্টফোন ছিনিয়ে পালিয়ে যায় ৫নং আসামী নজরুল।
    ‎সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

    অভিযুক্তদের মধ্যে চারজন—ওমর ফারুক, রুমান আহমেদ রতন, সিফাত হোসেন ও মো. অনিককে গ্রেফতার করে। তবে নজরুল ইসলামসহ বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।

    এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং চারজনকে গ্রেফতার করে। মামলা তদন্তাধীন রয়েছে এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

  • লক্ষ্মীপুরে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় শিল্প ও পন্য মেলা-২০২৫

    লক্ষ্মীপুরে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় শিল্প ও পন্য মেলা-২০২৫

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় শিল্প ও পন্য মেলা।

    রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।

    এসময় এম বেল্লাল হোসেন বলেন, মেলা আমাদের দেশীয় সংস্কৃতির একটা অংশ। মেলা আয়োজনের ফলে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসবে, সংস্কৃতির আদান -প্রদান হবে। স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক ও ব্যবসায়ীক গতি বৃদ্ধি পাবে।

    তিনি আরও বলেন, আমাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,স্থানীয় জনসাধারণ সবার অংশগ্রহণে মাসব্যাপী সুন্দর একটা আয়োজন দেখবো আমরা।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় মেলার অনুমতি দিয়েছেন।

    মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক পরামর্শে মেলা ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ সজাগ আছে।

    পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের অতিরিক্ত ফোর্সও প্রস্তুত আছে,

    তিনি আরও বলেন, মেলা আমাদের গ্রামীণ জনপদের ঐতিহ্য আমরা সবাই মিলে এখানে মাসব্যাপী আনন্দ উপভোগ করবো পরিবার ও বাচ্চাদের নিয়ে।

    এখানে কোন ধরনের বেআইনি, অশ্লীল কিংবা আমাদের সংস্কৃতির সাথে যায়না এমন কিছুই হবেনা। সুন্দর ও সামাজিক উন্নয়ন মূলক আয়োজন করা হয়েছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমাদের স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণকে বলবো মেলার বিরোধিতা না করে আপনারাও আয়োজনে অংশগ্রহণ করুন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছে, প্রচুর জনসমাগম হবে, আশাকরি স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরাও আর্থিক ভাবে লাভবান হবেন।

    স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মেলায় এসেছেন, প্রায় শতাধিক স্টল রয়েছে মেলায়। বৃষ্টির কারেন স্টল গুলোর ডেকোরেশন ও মালামাল সাজাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আয়োজক কমিটি আন্তরিকতার সাথে মেলায় আগত ব্যবসায়ীদের সহযোগিতা করে যাচ্ছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ব্যবসায়ী ও জনসাধারণ।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়ন প্রসঙ্গে গণশুনানি অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়ন প্রসঙ্গে গণশুনানি অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙ্গে প্রস্তাবিত চন্দ্রগঞ্জ উপজেলা গঠনকল্পে গণশুনানি অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় বটতলীতে অবস্থিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা নির্বাহী অফিসার জামসেদ আলম রানা ‘র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট অভি দাশ।

    এছাড়াও দীর্ঘদিনের প্রত্যাশিত এই দাবীর পক্ষে গণশুনানিতে স্থানীয় পর্যায়ে শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের শুরুতেই জনমত জানতে চাইলে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ব্যক্ত করেন। উপজেলা হওয়াটা জরুরি ও প্রয়োজনীয় এ বিষয়ে সবাই একমত পোষণ করলেও স্থান নির্ধারণ নিয়ে তর্ক বির্তক শুরু হয়।

    তবে উপস্থিত জনসাধারণ হতে বেশিরভাগ দাবি আসে উপজেলা হেডকোয়ার্টার বটতলীর আশেপাশে ও চন্দ্রবাজার কিংবা চন্দ্রগঞ্জ থানার আশেপাশে স্থান করার দাবিতে।

    উপস্থিত মতামত নেওয়ার পাশাপাশি আগামী এক সপ্তাহ লিখিত মতামতও দেওয়া যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জামসেদ আলম রানা।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনসাধারণকে অধিকতরও নাগরিক সুবিধা দেওয়ার জন্য নতুন উপজেলা গঠনকল্পে গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের মতামত শুনেছি, পাশাপাশি রাজনৈতিক মতামত নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে উচ্চ পর্যায়ে সুপারিশ পাঠিয়ে দিব।