Blog

  • চাঁদাবাজির বিরুদ্ধে লাইভে কথা বালার কয়েক ঘণ্টা মধ্যেই সাংবাদিককে খুনের উৎসব! | দৈনিক সময়ের নুর ডট কম

    চাঁদাবাজির বিরুদ্ধে লাইভে কথা বালার কয়েক ঘণ্টা মধ্যেই সাংবাদিককে খুনের উৎসব! | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির চিত্র ফেসবুক লাইভে তুলে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক সাংবাদিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি চায়ের দোকানে প্রকাশ্যে এই ভয়াবহ হত্যাকাণ্ডের নির্মম উৎসব সংঘটিত হয়।

    নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

    বিকেলে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে তিনি গাজীপুর শহরের ফুটপাত ও দোকানগুলো থেকে নিয়মিত চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ তোলেন। লাইভে তিনি সরাসরি কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নাম প্রকাশ করেন এবং অভিযোগ করেন— প্রশাসনের নিরবতায় চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এবং এ লাইভ তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলেও ইঙ্গিত দেন।

    রাত ৮টার দিকে আরেকটি ভিডিও পোস্ট করে তুহিন জানান, তিনি মসজিদ মার্কেট এলাকায় চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। জীবন বাঁচাতে তিনি দৌঁড়ে পাশের একটি মুদির দোকানে ঢুকে পড়েন।

    ছবি সংগৃহীত 

    কিন্তু সন্ত্রাসীরা সেখানেও ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

    ছবি সংগৃহীত

    ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনার সময় অসংখ্য পথচারী ও দোকানদার থাকলেও কেউ এগিয়ে আসেননি ভয় ও আতঙ্কে।

    সবাই দূর থেকেই দেখেছিলেন মর্মান্তিক এ হত্যাকাণ্ডের নির্মম উৎসব।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুখে মাস্ক পরে ছিল এবং অত্যান্ত ঠাণ্ডা মাথায় সংঘটিত হত্যাকাণ্ডটিকে নির্মমতার জঘন্যতম উৎসবে পরিণত করেছিল নরপশুর দল। তারা মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানান,“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

    এ ঘটনায় গাজীপুরসহ সারাদেশের সাংবাদিক মহলে চরম ক্ষোভ, হতাশা ও শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নাগরিক সমাজ সাংবাদিক তুহিন হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    তারা আরো বলেন, তুহিন লাইভে যে সব চিহিৃত চাঁদাবাজদের নাম উল্লেখ করেছেন তাদেরকে আইনের আওতায় আনলেই হত্যারহস্য উদঘাটিত হবে।

     

  • লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দগ্ধ ৪ | দৈনিক সময়ের নুর ডট কম 

    লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দগ্ধ ৪ | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাছ ধরার নৌকায় রান্না করায় সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    দগ্ধ জেলেরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।

    এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় নৌকায় ৫ জন জেলে ছিল। এরমধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। বাকি চারজন দগ্ধ হয়।

    পরে তাদের উদ্ধার করে দুইজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

    রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

    রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক ছিল। দগ্ধ জেলেদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।

  • চন্দ্রগঞ্জে জি,এস বাবুল এর চর্তুথ মৃত্যুবার্ষিকী পালিত | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে জি,এস বাবুল এর চর্তুথ মৃত্যুবার্ষিকী পালিত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঢাকার রাজপথের পরিচিত স্লোগান মাস্টার, কেন্দ্রীয় যুবদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর কফিল উদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জি. এস. বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৬ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা, ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন, মো. সোলাইমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান, সদস্য নাসির উদ্দিন আলতাফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, জি. এস. বাবুল ছিলেন একজন সৎ, ত্যাগী ও সংগ্রামী রাজনীতিবিদ । তিনি বিএনপির প্রতিটি আন্দোলনে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছেন। তার অবদান আমাদের কাছে অনন্য, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।

    চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, বাবুল ভাই শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অভিভাবক। তার আদর্শ ও কর্মকাণ্ড আমাদের আন্দোলনের পথ-প্রদর্শক হয়ে থাকবে। আমরা তার দেখানো পথেঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
    চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, জি এস বাবুল ভাইয়ের আত্নার মাগফেরাত কামনা করি। তিনি আমাদের সিনিয়র ছিলেন, ওনার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। বিএনপির আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।

    দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

  • নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত | দৈনিক সময়ের নুর ডট কম

    নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    প্রবাস ফেরত যাত্রী নিয়ে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল সংলগ্ন এলাকায় রহমতখালী খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।

    বুধবার (০৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ৭ জন হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম চৌপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের বৃদ্ধা মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মীম (২), ভাবী লাবনী আক্তার (৩০), ভাতিজী রেশমী (০৮), লামিয়া (০৯) ও নানী ফয়জুন্নেসা (৮০)।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান ফেরত প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

    পথিমধ্যে বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ ৭ জন নিহত হন।

    এলাকাবাসী জানান, প্রবাসীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিল পরিবারটি। দুর্ঘটনার খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি খাল থেকে তুলতে সক্ষম হয়।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

  • চন্দ্রগঞ্জে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে সারা দেশে জুলাই আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধন্যপুর গ্রামের জুলাইযোদ্ধা শহীদ পারভেজ হোসেনের কবরে স্থানীয়  প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

     

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এ্যাসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট অভি দাস, ডিএজবি’র  মো: সাহজাহান, পারভেজ হোসেনের পিতা নুর নবী,১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সোলায়মান , সাবেক ছাত্র নেতা মনির হোসেন রাজন ও স্থানীয় জনসাধারণ।

    জুলাই আন্দোলনে ঢাকা মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু বরণ করেন পারভেজ হোসেন।

    সরজমিনে গিয়ে দেখা যায় শহীদ পারভেজ হোসেনে বোন রোকসানা ও ছোট ভাই কবরের পাশে বসে আছে। নিররে স্মরণ করছে প্রিয় বড় ভাইকে।

  • লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৫ নং লাহারকান্দি   ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    সভাপতি মহব্বতের রশিদ পাটওয়ারী , সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।

    শনিবার ০২ আগস্ট লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিল পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম – মহাসচিব বিএনপি ও জেলা বিএনপির আহবায়ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন সাবু, সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা বিএনপি, অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব সি.যুগ্ম আহবায়ক জেলা বিএনপি,
    অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ-সভাপতি জাতীয় ফুটবল ফেডারেশন ও সভাপতি লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশন , সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মো: এমরান সিনিয়র যুগ্ম আহবায়ক সদর পূর্ব বিএনপি, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

    প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই যোদ্ধা শুধু শাহবাগে ছিলোনা সারাদেশেই ছিলো। জুলাই আন্দোলনের পর ছাএরা দল গঠন করে রাজনীতি করবে এটা আমরা ভাবিনি।

    আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের মধ্যমনি হয়ে থাকতে পারতো ছাএরা, কিন্তু তা হয়নি। আমরা সবাই এক হয়ে হাসিনা ‘র বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবাই এক হয়ে দেশ গড়তে চাই।
    তিনি আরও বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত এসেছে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে এ জনপদকে গড়তে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণও বক্তব্য রাখেন।

    প্রতিনিধি নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিডিয়ার সাথে,

    সভাপতি পদে বিজয়ী প্রার্থী মহব্বতের রশিদ পাটওয়ারী বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য লাহারকান্দি বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই।

    আমি স্থানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচন।

    সাধারণ সম্পাদক পদে বিজয়ী গিয়াস উদ্দিন বলেন, ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করবো।

    বিজয়ী সাংগঠনিক সম্পাদক .জহির উদ্দিন পাটওয়ারী , নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় লাহারকান্দি ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম।

    এই কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৪০ জন ভোটার তাদের ভোট প্রধান করেন।

    মো:হারুন চেয়ারম্যানের তত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ফলাফল ঘোষণা করেন মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

    কাউন্সিলে মহব্বতের রশিদ পাটওয়ারী (কাপ- পিরিচ) প্রতীক নিয়ে ৩৭৬ ভোট পেয়ে সভাপতি, সাধারণ সম্পাদক পদে (দোয়াত -কলম প্রতীকে ২১২ ভোট পেয়ে মো: গিয়াস উদ্দিন এবং ইন্জ. সাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক পদে জহির উদ্দিন পাটওয়ারী (ফুটবল) প্রতীক নিয়ে ২১১ভোট পেয়ে নির্বাচিত হন।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুর রহিম ভূইয়া, সাধারণ সম্পাদক ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

     

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির আওতাধীন আট ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধিদের সাথে নির্বাচনত্তোর মতবিনিময় সভা করেছে চন্দ্রগঞ্জ থানা বিএনপি।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মান্দারী জিল্লুর রহিম কলেজের হল রুমে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার।

    সভায় সদ্য সম্পন্ন হওয় কাউন্সিল নির্নবাচনে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে প্রার্থী হয়েও নির্বাচিত হয়নি তারাও উপস্থিত ছিলেন।

    সকল প্রার্থী যেন ইউনিয়ন পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দলীয় কর্মযজ্ঞ পরিচালনা করেন সে উদ্দেশ্য নিয়েই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত ও অনির্বাচিত সবাই নিজেদের মতামত ব্যক্ত করেন। দলীয় এ নির্বাচনের বিভিন্ন ভালো দিক ও মন্দ দিকগুলো তুলে ধরে থানা নেতাদের কাছে প্রতিকার দাবি করেন।

    অনুষ্ঠান চলাকালীন সময়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম- মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক, তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন গত দু’ মাস আপনারা সবাই একএিত হয়ে চন্দ্রগঞ্জ থানার ৮ টি ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষ করেছেন। নির্বাচন করতে গিয়ে ছোট -খাটো ভুলত্রুটি হতে পারে সেগুলো মনে না রেখে ভালো দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে।

    ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে সবার সাথে পরামর্শ করে, কোন স্বজন প্রীতি যেন না হয়। ত্যাগিরা যেন মূল্যায়িত হয়।

    প্রধান অতিথি অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, আমরা সবাই ভাই, ভাই। আমরা একসঙ্গে জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আপনাদের সাথে নিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন শেষ করেছি। সফলতা আপনাদের, ব্যর্থতা আমাদের। ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির একটা খচড়া আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা করুন, এরপর আপনাদের সাথে আমরা দায়িত্বশীল যারা আছি একসঙ্গে বসে চূড়ান্ত তালিকা করবো।

    তিনি আরও বলেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহবান জানাই সকল ভেদাভেদ ভুলে পূর্বের ন্যায় একসঙ্গে দলীয় কাজ করুন।

    চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ‘র সঞ্চালায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, সভাপতি, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা ও জেলা বিএনপির সদস্য, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা, গোলাম সারওয়ার, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, এম ইউসুফ ভূইয়া, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, অ্যাডভোকেট সোহেল মাহমুদ, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, শরীফ উদ্দিন পাটওয়ারী, যুগ্ন আহবায়ক, চন্দ্রগঞ্জ থানা বিএনপি।

    আবুল কালাম আজাদ মুন্সি, যুগ্ন আহবায়ক শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকা আছেন বিধায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।

    অনুষ্ঠান চলাকালীন সার্বিক সহযোগিতা করেন মান্দারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

  • লক্ষ্মীপুরে স্কুল শিক্ষককে রাজকীয় বিদায়ী সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে স্কুল শিক্ষককে রাজকীয় বিদায়ী সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: খোরশেদ আলম(বি এ বি এড), আ,ন,ম রহমত উল্যা,আলী আহম্মদ, শফিকুল ইসলাম চারজন শিক্ষকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

    রাজাপুর উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র -ছাএী পরিষদের আয়োজনে সোমবার সকাল ১০:০০ টায় রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

    সিনিয়র শিক্ষক মো : খোরশেদ আলম(বি এ বি এড) এর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আগত অতিথিগন বিদায় শিক্ষকের বিগত ৩৯ বছরের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে আবেগ প্রবন হয়ে পড়ে। স্কুলের অবকাঠামোগত উন্নয়ন ও স্কুলের শিক্ষার মানউন্নয়নে ওনার অবদানের কথাও স্বীকার করেন।

    মিডিয়ার সাথে আলাপ কালে বিদায়ী শিক্ষক মো : খোরশেদ আলম(বি এ বি এড) বলেন, দীর্ঘ ৩৯ বছরের কর্ম জীবন শেষে আজ বিদায় নিচ্ছি। মন খারাপ হলেও প্রশাসনিক নিয়ম ও প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে, এতে আমার কোন দুঃখ কষ্ট নেই।
    আমার দায়িত্বকালীন সময়ে চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য, কতটুকু পেরেছি জানিনা। আমি বিদ্যালয়ের উন্নতি কামনা করি সবসময়।

    মো: ইব্রাহিম খলিল (রনি) ‘ র সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক ওয়ায়েদ হক স্বপন এর সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং দীঘলী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মোঃ গোলাম সারওয়ার, প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, স্কুলের সাবেক শিক্ষক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুররহমান, ১৩ নং দীঘলী ইউনিয়ন বিএনপি ‘র সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, মো : ফজলে এলাহী আর্জু।

    প্রাক্তন ছাত্র -ছাএী ফোরামের আহবায়ক মোশারেফ হোসেন সুমন ও সদস্য সচিব জসিম উদ্দিন, সদস্য আবদুর রহিম সিয়াম, জমির আলী, মোরশেদ আলম, এস,এম, ইমরান শাহেদ, ডা.শরিফ হোসেনের নেতৃত্বে ফুল সজ্জিত গাড়িতে চড়িয়ে বিদায়ী সিনিয়র শিক্ষক মো: খোরশেদ আলম (বি এ বি এড) কে ওনার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

  • চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    ইসমত দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে সদ্য এসএসসি ও সমমনা পরীক্ষায় উর্ওীর্ন (GPA-5) প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারের হল রুমে (সোমবার) সকাল ১১:০০ টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  চন্দ্রগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” সবুজ বাংলা ব্লাড ব্যাংকের” উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

    রাজমুকুট কমিনিউটি সেন্টারে জমকালো আয়োজনে, মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

    সবুজ বাংলা ব্লাড ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান মল্লিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রিয়বত চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চৌধুরী, কফিলউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাএ শিবিরের সাবেক সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: আনোয়ার হোসেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ফুয়াদ ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র কর্মকার, যুগ্ন- সাধারণ সম্পাদক বাবু গণেশ কুড়ি, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ইংলিশ লার্নিং হোম এর পরিচালক মোঃ সুমন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

    অনুষ্ঠানে আগত অতিথিগণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য কামনা করেন, মানবিক ও মূল্যবোধ নিয়ে জীবন গড়ার পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত করার আহবান জানান।

    সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সবুজ বানায়নের লক্ষ্যে সকলের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

  • মাউশি যা জানাল  শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে | দৈনিক সময়ের নুর ডট কম

    মাউশি যা জানাল শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে | দৈনিক সময়ের নুর ডট কম

    ফাইল ছবি 

    অনলাইন ডেস্ক :

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক-কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, স্কুল-কলেজে কর্মরত ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে।

    জুলাই মাসের বেতন-ভাতা বাবদ এক হাজার ২৯ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাবসহ টাকার হিসেব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি।

    এ বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে।

    বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।’

    নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি।

    এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হত। তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি।’