Blog

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধা খাল দখল ইস্যুতে আদালতের নিজে উদ্যোগে মামলা | দৈনিক সময়ের নুর ডট কম 

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধা খাল দখল ইস্যুতে আদালতের নিজে উদ্যোগে মামলা | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারসংলগ্ন মুক্তিযোদ্ধা খাল অবৈধভাবে দখলের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা  (Suo Moto) রুজু করেছেন চন্দ্রগঞ্জ আমলী আদালতের বিচারক (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ রেজাউল হক।

    এ মামলায় বহুল আলোচিত  চন্দ্রগঞ্জ নিউমার্কেট থেকে গরুহাটা এবং গরুহাটা থেকে বাঁধের গোড়া পর্যন্ত খালের দক্ষিণ পাশে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম খালটি দখল করে খালের প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    গত ১৬ সেপ্টেম্বর একটি দৈনিক ও কয়েকটি অনলাইনে প্রতিবেদনে এই বিষয়ে সংবাদ প্রকাশ হলে তা আদালতের দৃষ্টিগোচর হয়।

    এরপর গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালতের  পক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক আমলী অঞ্চল, চন্দ্রগঞ্জ আদালতে বিবিধ মামলা নং- ০১/২০২৫ এর অনুকূল মামলাটি রুজু করেন।

    আদালতের আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় গৌতম চন্দ্র মজুমদার, হাজী সৈয়দ আহম্মদ, নিজাম উদ্দিন,সমীর দেবনাথ, জিল্লাল, সুমনসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূল খালের দু’পাড় সংযুক্ত করে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন।

    যাহা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১) (ক), ৭, ১১ ও ১২ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

    এমতাবস্থায়, আদালত উক্ত সংবাদদাতাদের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি), সদর দপ্তরের মাধ্যমে যাচাই করার নির্দেশ দেন যে, সরকার থেকে অভিযুক্তদের নামে কোনো বৈধ ইজারা প্রদান করা হয়েছিল কি-না এবং থাকলে তার মেয়াদ এখনো বহাল আছে কি না।

    একই সঙ্গে সিআইডি, লক্ষ্মীপুরের বিশেষ পুলিশ সুপারকে ঘটনাটির বিস্তারিত তদন্ত করে অভিযুক্তদের নাম-পরিচয় উদঘাটনপূর্বক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ অক্টোবর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

    এদিকে আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দীর্ঘদিন থেকে ভোগান্তির স্বীকার চন্দ্রগঞ্জ বাজারের  সাধারণ ক্রেতা-বিক্রেতারা ও সচেতন মহল।

  • লক্ষ্মীপুরে ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্যোগে চলছে জনসেবামূলক কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্যোগে চলছে জনসেবামূলক কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্যোগে চলছে নিয়মিত জনসেবামূলক কার্যক্রম। এই সংগঠন ২০০২ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সমাজের উন্নয়নে নানাবিধ জনসেবামূলক কাজ অব্যাহত রেখেছে এবং সব সময় চলমান থাকবে বলে জানিয়েছেন।

    সম্প্রতি সংগঠনের পক্ষ হতে ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয় ও ইউসুফপুর গার্ল স্কুল মাঠে বালি ফেলে ব্যবহার উপযোগী করা হয়েছে। দীর্ঘদিন থেকে এই স্কুল মাঠ খারাপ থাকার কারণে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় তরুণ সমাজ খেলাধুলা করতে পারছেনা ।

    ইউসুফপুর ক্রীড়া সংঘের সিনিয়র দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কার করার উদ্যোগ নেয়।

    প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয়ে ১০০০ ফিট বিটি বালু দিয়ে মাঠের সংস্কার কাজ শুরু করা হয়।

    ক্লাবের সিনিয়র সদস্যদের আর্থিক সহযোগিতায় এবং জুনিয়র সদস্যদের কঠোর পরিশ্রম ও দায়িত্ব নিয়ে মাঠ সংস্কারের কার্যক্রম পরিচালনা করা হয়।

    পাশাপাশি স্কুল মাঠের চারপাশে বৃক্ষরোপণ , ফুলের ছারা রোপণের মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    ইউসুফপুর ক্রীড়া সংঘের অন্যতম পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা সদস্য মীর মোহাম্মদ ফয়সাল( টিপু) মিডিয়াকে জানান সুন্দর একটি সমাজ গড়ার উদ্দেশ্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের মানুষের পাশে দাঁড়ানো খেলাধুলা মধ্য দিয়ে আমাদের সমাজকে সুস্থ ও সুন্দর রাখা উদ্দেশ্য।

    আমরা এই এলাকার ছেলে আমরা চাই আমাদের স্কুল, স্কুল মাঠ, এলাকা, রাস্তা সুন্দর পরিষ্কার পরিপাটি রাখা। সমাজে ভালো কিছু করাই মূলত আমাদের ইউছুফপুর ক্রীড়া সংঘের উদ্দেশ্য এবং স্বপ্ন।

    আমাদের ক্লাবের উদ্যোগে ক্রীড়া ও সংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া, সমাজে আর্থিক সংকটে থাকা পরিবারকে সহযোগিতা করে যাচ্ছি নিয়মিত ।

    তিনি আরও বলেন, বিগত বছর গুলোতে করোনা কালীল সময়ে ও গত বছরের ভয়াবহ বন্যায় এলাকার জনসাধারণের পাশে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ছিলাম।

    সংগঠনের উন্নয়ন কাজে যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম পৃষ্ঠপোষক হলেন, শাওন,ফয়সাল,টিপু,পবন,মাহের,জামিল, মামুন,সাজেদ, আব্দুল্লাহ, রিয়াদ , শুভ,তমাল,মাসুম মোহন,
    সৌরভ, দ্বীপ, আরমান, মিলন, মুজাহিদ, নাহিদ, আরিফ, মুরাদ, নাঈম,জুবায়েদ, মামুন, মাহমুদ,ইয়াসিন, সুজন, জীবন, তমাল,রিয়াদ, শাকিল, আরাফাত, মাইনুদ্দিন, রুবেল প্রমুখ।

  • লক্ষ্মীপুর হাজিরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর হাজিরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হওয়ার অভিযোগ করেন ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা।

    সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় (রবিবার) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে আগুন লেগেছে বলে ধারণা করা হয়। স্থানীয়দের ধারণা বজ্রপাতে এই অগ্নিকান্ডের সূএপাত।

    স্বপ্ন সিড়ি এসেস, আল-আমীন স্টোর, সততা ফার্নিচার ও তুলা দোকান, ফারুকের লেপ দোকানের মালামাল পুড়ে যায়।

    স্বপ্ন সিড়ি এসেস দোকানের সত্বাধীকারী সাদ্দাম হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক ২.৩০ এর সময় প্রতিবেশীর ডাকে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে দোকানে আসি,এর মধ্যেই সব পুড়ে গেছে।

    রাত আনুমানিক ৩.০০ দিকে পুলিশের টহল টিম আসে, ফায়ার সার্ভিস আসে, তবে দোকান রক্ষা করতে পারিনি। এখন পর্যন্ত প্রশাসনিক কোন সহযোগিতার আশ্বাস পাইনি আমরা। তিনি আরও বলেন প্রায় ১৫ লক্ষ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে যায়।

    সততা ফার্নিচারের সত্বাধীকারী সালাউদ্দিন মানিক বলেন, ফার্নিচার ও তুলাসহ আনুমানিক ৩২ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় আমার। কিছুই রক্ষা করতে পারিনি। তিনি আরও বলেন ব্যাংক লোন ও এনজিওর কিস্তি পরিশোধ করবো কিভাবে জানিনা।

    পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। আগুন লাগার ঘটনা প্রসঙ্গে বলেন, কিভাবে আগুন লাগছে তা আমরা জানিনা কিংবা কাউকে সন্দেহও করতে পারছে না।

    আরেক লেফ দোকানদার ফারুক বলেন, দীর্ঘ ২৫ বছর এই বাজারে ব্যবসা করি কখনো এমন বিপদে পড়িনি। আজকে নি:স্ব হয়ে গেলাম। প্রায় আট লক্ষ টাকার মালামাল দোকানে ছিলো বলে তিনি দাবি করেন।

    ঘর মালিক ও স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারাও ধারণা করছেন বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত। বৃষ্টির কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। ঘর মালিক ও দোকানের ভাড়াটিয়ারা প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।

    পাশাপাশি ব্যাংক লোন ও এনজিওর কিস্তিও মওকুফের আবেদন জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

  • লক্ষ্মীপুরের ‎মান্দারীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের ‎মান্দারীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    মো: ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :

    ‎সনাতন ধর্মাবলম্বীদে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

    তারই ধারাবাহিকতায় ১৪ নং মান্দারী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার উদ্দেশ্যে মান্দারী ইউনিয়ন পরিষদের  প্রশাসক মোঃ  সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ‎১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় পরিষদ মিলনায়তনে এই মতবিময় সভায় বিভিন্ন পেশা -শ্রেণির মানুষ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় পূজা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে উপস্থিত অতিথিগন বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।

    উপস্থিত অতিথিগন বলেন, বিগত সময়েও আমাদের এই ইউনিয়নে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করি আসন্ন উৎসবেও কোন সমস্যা হবেনা, তারপরও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই সতর্ক অবস্থায় থাকবো।

    আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা স্হানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীরা মিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার ব্যবস্থা করা যায় বলে মন্তব্য করেন সবাই।

    ‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন   প্যানেল চেয়ারম্যান  জাকির হোসেন সুমন,  ১৪ নং মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মান্দারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দীলিপ  দেবনাথ, মান্দারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী  মাসরুর আলম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন ও  প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, মান্দারী ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য   তাজনেহার বেগম, বিশিষ্ট সমাজ সেবক ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  হারুনুর রশিদ খান প্রমুখ।

  • চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্তের দাবিতে ইউএনও বরাবর আবেদন : দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্তের দাবিতে ইউএনও বরাবর আবেদন : দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্টল বসানোয় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড লতিফপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম জহির।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিন হাজারো মানুষ চন্দ্রগঞ্জ বাজারে আসা-যাওয়া করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।

    নারী, শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে বিপাকে পড়ছেন। এমনকি ফুটপাত দখল হয়ে যাওয়ায় অনেককে মূল সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

    মোঃ আবু কালাম জহির বলেন, চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। এতে একদিকে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের চলাচল নির্বিঘ্ন হবে।
    অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।

    তিনি সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

    এদিকে স্থানীয় সচেতন মহল ও বাজারে আগত ক্রেতারা ইউএনওর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, প্রশাসনের তৎপরতায় চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনাহলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবেন।

  • ভোলাহাটে রাস্তার সৌন্দর্য বর্ধনে গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা | দৈনিক সময়ের নুর ডট কম 

    ভোলাহাটে রাস্তার সৌন্দর্য বর্ধনে গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা | দৈনিক সময়ের নুর ডট কম 

    এম.এস.আই শরীফ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অজপাড়াগাঁয়ের বিলের মধ্যে প্রায় ৪ কিলোমিটার রাস্তার সৌন্দর্য বর্ধণে বনজ ও ফুলের গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

    মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় সুরানপুর বিলভাতিয়া বিলের উভয়পার্শ্বের রাস্তার সৌন্দর্য বর্ধণে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা,সৌন্দর্য বর্ধণের  পাশাপাশি মানুষের অর্থনৈতিক চাহিদা মেটাতেও সহযোগিতা করে তাই আমাদের প্রত্যেকের উচিত সামাজিকভাবে ও ব্যক্তিগতভাবে বৃক্ষ রোপনে মনোনিবেশ করা।

    বৃক্ষরোপণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সুরানপুর বিজিবি ক্যাম্প কমাণ্ডার নির্মল কুমারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

  • লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজীর খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে বালু উত্তোলন বন্ধ করে প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়া ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি : এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম

    গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি : এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ অপরিসীম। শুধু স্বীকৃতি দিয়ে তাদের ত্যাগের মূল্য পরিশোধ করা সম্ভব নয়।’

    তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে।’

    আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ্যানি বলেন, ‘আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

    চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

  • মুসলিম কিশোরীকে ৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি জয় কুড়ি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    মুসলিম কিশোরীকে ৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি জয় কুড়ি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে এক কিশোরীকে অপহরণের পর সাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জয় কুড়ি(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জয় কুড়ি রায়পুর পৌরসভার পুর্বলাচ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সন্ধ্যায় জয় কুড়ি ওই কিশোরীকে বাড়ির সামনে থেকে গাড়িতে তুলে কক্সবাজারে নিয়ে যায়।

    সেখানে তিন দিন রাখার পর লক্ষ্মীপুর শহরের একটি ভাড়া বাসায় চার দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

    অভিযোগে বলা হয়েছে, প্রথমে মুসলিম পরিচয় দিলেও পরে কিশোরী জানতে পারেন জয় কুড়ি হিন্দু সম্প্রদায়ের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কপালে সিঁদুর দিতে চাইলে তিনি চিৎকার করেন।

    পরে রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

    ভুক্তভোগীর বাবা ২২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে জয় কুড়ি পলাতক ছিলেন।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, “গ্রেপ্তার জয় কুড়ি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

  • উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় অফিসার শুন্য! সাধারণ জনগণ হয়রানি আর পেরেশানিতে!

    উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় অফিসার শুন্য! সাধারণ জনগণ হয়রানি আর পেরেশানিতে!

    এম. এস. আই শরীফ (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) :

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় সিংহভাগ অফিসার নেই! যারা আছেন তারা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত। প্রশাসনিকক কাজের ব্যাঘাতে হয়রানিতে পড়েছে স্থানীয় জনসাধারণ ও অফিসিয়্যাল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ! দেখার কেউই নেই! সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ্যের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মতামত দিয়েছেন সচেতনমহল!

    বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলি সার্বিকক্ষেত্রেই অবহেলিত। উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আর এ জেলার ৫টি থানার মধ্যে ছোট্ট একটি উপজেলার নাম ভোলাহাট। মান্দাতা আমল থেকেই এ উপজেলাটির সার্বিকক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। শিক্ষাক্ষেত্রে আগের তুলনায় হার বাড়লেও পরিবর্তন আসেনি মানুষের মনমানসিকতার। একে-অপরের প্রতি হিংসে-বিদ্বেষ যেনো লেগেই রয়েছে।

    ভোলাহাট উপজেলা পরিষদ সৃষ্টিলগ্ন থেকেই চলে আসছে, ভোলাহাট উপজেলা নাকি সাসপ্যান্ড এরিয়া। লোকমুখে শুনা যায়, উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারী বদলী হয়ে আসেন একমাত্র শাস্তি খাটার জন্য। বর্তমান উপজেলা প্রশাসনের ২৫টি গুরুত্বপূর্ণ অফিসারের পদের মধ্যে ১৫টি পদে অফিসার রয়েছেন অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত। অতিরিক্ত দায়িত্বে অফিসারগণ অন্য উপজেলার মূল দায়িত্বে থাকায় সপ্তাহে দু-একদিন অফিস করেন।

    আমরা মানুষ এমর্তের সকলকিছু ভাল-মন্দ, প্রত্যক্ষ-পরোক্ষ সবই বুঝি। কার্যক্ষেত্রে বুঝি ও করি তার উল্টোটা। একজন জ্ঞানবান ও সচেষ্ট প্রকৃত মানুষ তার বিবেকের কথা উপলব্ধি করলেই মূলকর্মটাই করবে সে। কিন্তু বিতারিত শয়তানের অনুকরণ করলে সে-ই ব্যক্তির দ্বারা সমাজের উন্নয়ন তো দূরের কথা জাতি তাঁকে ঘৃণার চোখে দেখবে। আর তা-ই ঘটছে বর্তমান সমাজে।

    ভোলাহাট উপজেলা প্রশাসনের অফিসপাড়ার চালচিত্র বর্তমান উপজেলা প্রশাসনের ২৫টি গুরুত্বপূর্ণ পদে ১০টি রয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। আর ১৫টি পদে যথারীতি রয়েছে ফাঁকা অতিরিক্ত দায়িত্বে অন্য উপজেলার। এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরেই। বুধবার (২৫ আগষ্ট ২০২৫) সকালের দিকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে চলে গেলেন, উপজেলার জনসাধারণের একমাত্র চিকিৎসার কেন্দ্রবিন্দু ভোলাহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরটি। যাকে বলা হয় টিএইচও বা ইউএইচও।

    দীর্ঘদিন ধরে নেই উপজেলা ভূমি কমিশনার। মাঝেমধ্যে আসলেও কোন অলৌকিক ভাবে বিদায় নেন। এই এসি ল্যাণ্ড পদে বেশীরভাগই সময় দায়িত্ব পালন করে থাকেন, উপজেলা নির্বাহী অফিসার। একেতো উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব তথা গোটা উপজেলার ভালোমন্দের ভাগিদার তিনি। আরেকদিকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে মাথার ঘাম পাঁ’য়ে ফেলে খেটেই চলেছেন এসিল্যাণ্ডের দায়িত্বের বোঝা মাথায় নিয়ে। সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাথা নেই।

    অন্যদিকে উপজেলা প্রশাসনের আরেকটি পদেও দীর্ঘ সময় ধরে ফাঁকা উপজেলা পরিসংখ্যাণ অফিসার। সবার মনে হয় উপজেলায় পরিসংখ্যান অফিস নেই বললেই চলে। সবমিলিয়ে উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় যেনো ঝিমিয়ে পড়ার উপক্রম। বর্তমান অফিসপাড়ায় তাকালে একমাত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ই সার্বিকক্ষেত্রেই চলমান।

    উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় যেপদগুলি শুন্য রয়েছে-সহকারী ভূমি কমিশনার, উপজলা নির্বাচন অফিসার, মাধ্যমিক ও প্রাথমিক অফিসার, পিআইও, টিএইচও, সমবায়, মহিলা বিষয়ক, মৎস্য, সাবরেজিস্টার, আনসার-ভিডিপি, জনস্বাস্থ্য প্রকৌশল, পরিসংখ্যান, বনবিভাগ ও রেশম বোর্ড সেরিকালচার।

    এ ব্যাপারে তিন তিনটি দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসক ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান-এর সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উক্ত দপ্তর গুলোয় কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জেলার কর্মকর্তা বা পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তা এ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় সপ্তাহে ১ দিন হয়তো আসে। যেক্ষেত্রে জেলার কোন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন যেমন মাধ্যমিক শিক্ষা ও সমবায় দপ্তর তারা একেবারেই আসে না। এ বিষয়ে জেলার সমন্বয় মিটিং এ আমি আলোচনা করেছি কিন্তু সমাধান পাওয়া যায়নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।