Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে গৃহবধূর  ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে গৃহবধূর  ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন থেকে রুমি আক্তার (২২) নামে এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ ভূইয়ার বাড়ি থেকে ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    স্বজনদের দাবি, গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূ রুমি একই বাড়ির প্রবাসী শাকিলের স্ত্রী ও একই এলাকার মুকবুল আহম্মের মেয়ে।

    মৃতের ভাই সহিদ ও রশিদ বলেন, শুক্রবার আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে। এ বিষয়ে রাতে বোনের সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। সকালে তার মৃত্যুর কথা শুনে ছুটে আসি। বোনকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তারা।

    স্থানীয়রা জানায়, গৃহবধূ রুমি আক্তার রাতে তার ছোট ২ দেবর সাইমুন (১০) ও রাফি (১০) সাথে একই খাটে ঘুমায়। ওই সময় শ্বাশড়ি ঘরে ছিল না। সকালে দাদি শাশুড়ি ঘরের দরজায় ডাকাডাকি করলে দুই দেবরের ঘুম ভেঙে গেলে তারা ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দেয়।

    স্থানীয়রা বলেন, এই অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। মারা যাওয়ার সময় রুমি লাফালাফি করলে পাশে থাকা তার ছোট ২ দেবরদের ঘুম ভেঙে যেতো। বিষয়টি সন্দেহজনক।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উত্তর তেমুহনী এলাকায় এ আয়োজন করা হয়।

    মানববন্ধনের একাত্মতা পোষণ করে বক্তব্যকালে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবদুন নুর প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটছে। ৩রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। এক পর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

    উল্লেখ্য, সোমবার বিকেলে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন চার সাংবাদিক। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় ৮/১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় পেটে যায় এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বামহাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য সাংবাদিকরাদের উদ্দেশ্য কবর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এসময় সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা পয়সা লুটে নেয়।

    পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সাংবাদিক রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন,ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

  • লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও খবর কাগজের জেলা প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
    বুধবার (৫ ফ্রেব্রুয়ারি )ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্দার বাড়ির হারুনুর রশিদ খোকার ছেলে তারেক আজিজ (২৫), একই ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামের সরোয়ার হোসেনের পুত্র আরিয়ান হোসেন সৌরভ , গণেশ শ্যামপুর গ্রামের নুর নবী প্রকাশ আবদুল্লাহর পুত্র জাহিদ হাসান আলামিন।

    পুলিশ সূত্রে জানা যায়,অভিযানে কালে সন্ত্রাসী  তারেক আজিজের বাড়ি থেকে পুলিশ আধা কেজি গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আরো একটি মামলায় গ্রেপ্তারি পরানো রয়েছে। অপর আসামি জাহিদ হাসান আলামিনের বিরুদ্ধে ও একটি মাদক মামলা রয়েছে।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও পাঁচ ছয় জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করা হয়েছে।

    মামলার এজার ভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

    তিনি আরো জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। তদন্ত করে ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

    উল্লেখ্য, গত রবিবার বিকালে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ শ্যামপুর এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা দৈনিক খবরের কাগজ লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম ও দৈনিক আমার সময় প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। এ সময় দৈনিক আমার সময় প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দৈনিকখবরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার ঢাকায় রেফার করা হয়েছে।

  • গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানে উত্তাল লক্ষ্মীপুর | দৈনিক সময়ের নুর ডট কম

    গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানে উত্তাল লক্ষ্মীপুর | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে তার পরিবার, বিএনপি ও স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী। মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।’

    ওমর ফারুকের সন্তান ইমন ওমর তার বাবার বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান।

    জানা গেছে, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার চট্টগ্রাম পতেঙ্গার আত্মীয়র বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন।

    মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ‘র আহবায়ক আবদুল হাই, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির আহমেদ, শ্রমিক দলের আহবায়ক আহসান উল্যাহসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বক্তব্য দেন।

  • লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি : চার সাংবাদিক আহত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি : চার সাংবাদিক আহত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ চার সাংবাদিক আহত হয়েছে।

    আহত সাংবাদিকরা হচ্ছে, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আলাউদ্দিন,প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ,অনলাইন পোর্টালের ন্যাশনাল প্রেসের প্রতিনিধি নিরব হোসেন।

    গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম,আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদের মধ্যে রফিকুলের অবস্থায় গুরুতর। সোমবার বিকেলে সদর উপজেলার গনেশশ্যামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব ও ক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা।

    আহত সাংবাদিক ও পুলিশ জানায়, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা।

    এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়।

    এতে তার মাথায় পেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল নগটদ টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।

    এঘটনার খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান সাংবাদিকরা। এর মাস খানেক আগে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়।

    এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান লক্ষ্মীপুর প্রেক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল নুর, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন ও সাধারন সম্পাদক আব্বাছ হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিক সমাজ। দ্রুত জড়িতদের গ্রেফতার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

    সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে দুইটি আঘাত রয়েছে। সেটা গুলি কিনা বিষয়টি এক্্র করার পর নিশ্চিত হওয়া যাবে।

    পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

  • হামদর্দের উপ-পরিচালক ও এ.ডি মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিম | দৈনিক সময়ের নুর ডট কম

    হামদর্দের উপ-পরিচালক ও এ.ডি মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট, পরিচালক প্রটোকল এবং আইনী বিষয়ক এ.ডি. মিজানুর রহমানের মতবিনিময়।

    শুক্রবার(৩১ জানুয়ারি) বিকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদস্য মো. অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, মো. মহসিন, আবদুল কাদের মিয়াজি, মো. আবুল বাসার, মো.সেলিম, মো. সাহাব উদ্দিন, নুর আলম ছিদ্দিক রাজুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট পরিচালক প্রটোকল এবং আইনী বিষয়ক এ.ডি. মিজানুর রহমান বলেন, আপনারা জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস পরিশ্রম করে সমাজকে আলোকিত করার যে মহান দায়িত্ব আপনারা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
    হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সবসময় সমাজ,দেশ ও জাতির কল্যাণে কাজ করে এসেছে, আর এই পথচলায় আপনাদের ইতিবাচক সহযোগিতা একান্ত কাম্য।

    সাংবাদিকদের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আমরা পাশে থাকতে চাই এবং আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যেকোনো প্রয়াসকে উৎসাহিত করব।

    তিনি আরো বলেন, আপনারা আপনাদের কাজের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনাদের যে কোন সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব সচেষ্ট থাকব এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করব। আসুন, আমরা একসঙ্গে কাজ করে একটি সুন্দর,স্বাস্থ্য সম্মত, সুখী ও সমৃদ্ব বাংলাদেশ গড়ে তুলি।

  • লক্ষ্মীপুরে আবু বকর সিদ্দিককে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়ায় বিদায়ী সম্বর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আবু বকর সিদ্দিককে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়ায় বিদায়ী সম্বর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    লক্ষ্মীপুরের জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ও (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)জেলা পুলিশ লাইন্সে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিককে বদলিজনিত আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।

    এ সময়(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর সিদ্দিক) বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার নিজেই।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল),মোঃ জামিলুল হক পিপিএম, মেডিকেল অফিসার বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

    বিদায়ী কর্মকর্তা দীর্ঘ কয়েক বছর যাবত এ জেলায় অত্যান্ত সুনাম ও নিষ্ঠার সহিত পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়। তাই তাঁকে ঘিরে পুলিশ প্রশাসন ছিলো বেশ সরব।

  • চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

     

    নিজস্ব প্রতিনিধি (নোয়াখালী) :

    নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫,

    বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সকাল ৯ টায় স্কুল মাঠে নিয়মিত এসেম্বলির মাধ্যমে শুরু হয় কার্যক্রম।

    চন্দ্রগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা
    সেলিমনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: জাবেদ হোসেন ও সাহানাজ সুলতানা।

    ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম ।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন,চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউপি সদস্য নুর হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. অহিদ মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মহসীন, সাংবাদিক মো. ইসমত দ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সত্তার, ইমাম হোসেনসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

    আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিটি ইভেন্ট। আগত অতিথি, অভিভাবক, শিক্ষার্থী সবাই উপভোগ করেন ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠন।

    আগত অতিথিগণ আলোচনা সভায় আয়োজনের ভূয়সী প্রসংশা করেন। বিশেষ করে বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম ছিলো অসাধারণ। সকল শিক্ষার্থী খুব সুশৃঙ্খল ভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করে।

    আগত অতিথিগণ আরও বলেন, নিয়মিত লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশগ্রহণ শিশুদের মেধা বিকাশে সহায়তা করে।

    খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

  • চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

    মঙ্গলবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন হাজিরপাড়া ইউনিয়নস্বেচ্ছাসেবক দলের যুগ্ম -আহবায়ক হাবিবুর রহমান অপু। ১,২,৩,৪,৫,৬,৯ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়,৭,৮ ওয়ার্ড কমিটি অনুমোদন হয়নি।

    ১ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো: সুমন ও সদস্য সচিব মো: ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড কমিটির আহবায়ক নূর মোহাম্মদ( রনি) ও সদস্য সচিব মো: জাবেদ হোসেন, ৩ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো : জসিম উদ্দিন ও সদস্য সচিব মো: সাইফুল ইসলাম রাকিব, ৪নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো : কবির হোসেন ও সদস্য সচিব মো: আবদুর রহিম, ৫ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো: সাইফুল ইসলাম ও সদস্য সচিব মো : সাহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মহি উদ্দিন ও সদস্য সচিব আবদুল করিম, ৯ নং ওয়ার্ড কমিটির আহবায়ক সাহেদ খন্দকার ও সদস্য সচিব মো: ইমন সহ সকল কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

    প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মনির আহমেদ ও সদস্য সচিব মো: রুবেল, যুগ্ম আহবায়ক মো: মাসুদ মেম্বার, মো: রাশেদ,মো:সাফায়েত, মাইন উদ্দিন সহ সংগঠনের নেতা কর্মীগণ।

    ব্রিফিং শেষে মিডিয়ার সাথে আলাপ কালে সদস্য সচিব মো: রুবেল বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দল (বিএনপি) ‘র অঙ্গ- সংগঠন ” স্বেচ্ছাসেবক দল হাজিরপাড়া ইউনিয়নের নেতাকর্মীগণ বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো।

    সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও সাংগঠনিক নিয়মেই কমিটি অনুমোদন হয়েছে। আমি আশা করি আমাদের নেতাকর্মীরা উৎসাহ নিয়ে সংগঠনের সকল কার্যক্রম বাস্তবায়ন করবে।

    হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো : মনির আহমেদ বলেন, লক্ষ্মীপুর গণমানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ‘র নির্দেশ আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।

    তিনি আরও বলেন কমিটি অনুমোদন আমাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনে এ্যানী চৌধুরী কে বিপুল ভোটে নির্বাচিত করা।

    জণগনের সেবা করার লক্ষ্য নিয়ে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করে যাচ্ছি আমরা।

    নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রেস ব্রিফিং সমাপ্তি করেন তিনি।

  • লক্ষ্মীপুরে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয়ভাবে অপপ্রচারণা চালাচ্ছিলেন।

    মাসুদের স্ত্রী মমতাজ আক্তার বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে থানা ও আদালতে কোনো মামলা নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ। শুধু রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছে। দ্রুত তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’

    এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা জানাননি তিনি।