Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে আউয়াল-আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আউয়াল-আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর ভৈরব নগর বায়তুল আমান জামে মসজিদে আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপি দুস্থ অসহায় গরিব মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং পবিত্র কোরআন বিতরণ করা হয়।

    ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিবছর রমজান মাসে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এবারের কর্মসূচির আওতায় প্রায় ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিটু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জল হোসেন সবুজ, এডভোকেট মহসিন কাজী ও আবুল হাসনাত চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখযোগ্য যে, প্রতিবছর রমজান মাসে এই উদ্যোগের মাধ্যমে আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশন সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করে আসছে।

  • লক্ষ্মীপুর জেলা: সেনাবাহিনীর উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর জেলা: সেনাবাহিনীর উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঈদ-উল-ফিতরের আগে যানজট সমস্যা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার মান্দারী এবং চন্দ্রগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে।

    এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল যানবাহন চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা।
    সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যস্ত মোড় ও বাজার এলাকাগুলো বিশেষ করে যেখানে যানজট বেশি হয় সেসব এলাকায় সেনাবাহিনীর অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং সঠিক নিয়মে যান চলাচল নিশ্চিত করতে তদারকি চলমান রয়েছে।

    অন্যান্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে রাস্তার উপরে অবৈধ অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা , যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নেয়া নিষিদ্ধ করা এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এছাড়া, সেনাবাহিনী দুর্ঘটনা রোধে পরিকল্পিত ব্যবস্থা গ্রহন করছে, বিশেষ করে কলেজের সামনে ও বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হয়েছে।

    জনসচেতনতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছে এবং আইন মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছে। চালকদের অতিরিক্ত গতি কিংবা বিপজ্জনক ওভারটেকিং থেকে বিরত থাকতে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
    লক্ষ্মীপুর জেলা সিএনজি, বাস, ট্রাক মালিক ও চালক সমিতি এবং বাজার কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন হতে পারে।

    সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলার যানজট সমস্যা সমাধান সম্ভব হবে। *”নিরাপদ সড়ক, আনন্দময় ঈদ”*—এই মূলমন্ত্রকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা শুধুমাত্র নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ঈদের আনন্দকে আরও সুন্দর ও নির্ঝঞ্ঝাট করে তুলবে।

  • চন্দ্রগঞ্জে মাদক কেনা-বেচায় প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকসহ এলাকাবাসীকে হয়রানী | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে মাদক কেনা-বেচায় প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকসহ এলাকাবাসীকে হয়রানী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে মাদক কেনা-বেচায় প্রতিবাদ করায় চাঁদাবাজি ও ভাংচুর করার ঘটনার মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানী করার অভিযোগ উঠেছে একাধিক মাদক মামলার আসামী আবুল কালাম জহির প্রকাশ বাবা জহিরের বিরুদ্ধে। সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লফিতপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগেও একাধিক মাদক মামলায় আবুল কালাম জহির গ্রেফতার হলেও বন্ধ হয়নি তার মাদক ব্যবসা।

    এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পশ্চিম লফিতপুর এলাকার মুনছুর আহমদের ছেলে আবুল কালাম জহির প্রকাশ বাবা জহির। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ১০ আগষ্ট তার বাড়িতে ভাংচুর, ৫ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা কাহিনী সাজিয়ে নিজেকে প্রবাসী দাবী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ সেপ্টেম্বর মামলা দায়ের করে। মামলায় ১০জনের নাম উল্লেখ করে আরো ১৫জনকে অজ্ঞাত আসামী করা হয়। আদালত ওইদিন মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। পরে ডিবির এসআই রমজান আলী ঘটনার সত্যতা পেয়েছে বলে আদালতে একটি প্রতিবেদন দেয়।

    প্রকৃত ঘটনার সত্যতা জানতে সোমবার সকালে সরেজমিনে গিয়ে আবুল কালাম জহিরের বাড়ীর আশপাশের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ১০ আগষ্ট শনিবার রাতে এই ধরনের কোন ঘটনা এই গ্রামে ঘটেনি। তবে ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের দিন মাদক কারবারী জহিরের বাড়িতে হামলা চালায় একদল মুখোশধারী লোকজন। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। জহির একজন মাদক সেবী ও মাদক কারবারী। এর প্রতিবাদ করায় এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে জহির। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, যেখানে জহিরের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সেখানে ডিবি পুলিশের কর্মকর্তা রমজান আলী জহিরের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত প্রতিবেদন দেয়। এটি কোনভাবে মেনে নেয়ার মতো নয়। ডিবির এসআই রমজান আলী মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাস্থলে না এসে এবং জহিরকে প্রবাসী দেখিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

    এদিকে মামলার আসামী করা হয়েছে সাংবাদিক মিজান মল্লিকসহ মো. সবুজ ও সিয়ামকে তারা বলেন, জহির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

    ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রমজান আলী তার ব্যাপারে আনীত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনাস্থলে গেলেও কেউ স্বাক্ষ্য দিতে চাইনি। এছাড়া আবুল কালাম জহির যে একজন চিহ্নিত মাদক কারবারী এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে কিনা সেটা আমার জানা নেই। তবে জহির নিজেকে প্রবাসী দাবী করেন বলে জানান তিনি।

  • চন্দ্রগঞ্জ ইউপিতে নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ ইউপিতে নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার কথা ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক প্রভাবশালী নেতা নজরুল ইসলাম টিটু।

    তিনি জানান, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা থেকে ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ভোটারদের সমর্থন আদায়ে জনসংযোগ শুরু করেছি। ভোটাররাও সাড়া দিচ্ছেন।

    নজরুল ইসলাম টিটু চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর ওয়ার্ডের নুরমিয়া মুন্সি বাড়ির মরহুম হেদায়েত উল্যাহ মিয়ার মেজো ছেলে। মরহুম হেদায়েত উল্যাহ মিয়া জীবদ্দশায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৯ বছর মেম্বার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

    সাবেক ছাত্রনেতা টিটু ১৯৯৪ইং সনে চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পাশ করে পরবর্তীতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। এরপর সেখান থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রী অর্জন করেন। তাঁর বড় ভাই জহিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বেগমগঞ্জ উপজেলায় কর্মরত আছেন।

    ইসলামী ভাবধারার রাজনীতির বিশ্বাস থেকে নজরুল ইসলাম টিটু মাধ্যমিক শিক্ষা জীবনেই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হন।

    বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বহুবার। মিথ্যা মামলায় আসামি হয়ে কারাবরণ করতে হয়েছে তাকে। তবুও কখনো আদর্শের জায়গা থেকে নিজেকে বিচ্যুত করেননি।

    বিগত জুলাই-আগষ্ট আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম টিটু। এতে সাধারণ মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

    এক স্বাক্ষাতকারে সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম টিটু জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলগতভাবে মনোনয়ন দেয়, তাহলে তিনি দলের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হবেন। আর যদি দল নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন।

    টিটু বলেন, আমার লক্ষ্য চন্দ্রগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করা এবং চন্দ্রগঞ্জ বাজারকে চাঁদাবাজি মুক্ত একটি ব্যবসাবান্ধব বাজার হিসবে প্রতিষ্ঠিত করা।

    তিনি  আরো বলেন,  আমি চেয়ারম্যান প্রার্থী হলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে বলে আশাবাদী। তাই সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করছি।

  • এবার লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর হাত-পা থেঁতলে পায়ের রগ কেটে দিলেন স্বামী | দৈনিক সময়ের নুর ডট কম

    এবার লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর হাত-পা থেঁতলে পায়ের রগ কেটে দিলেন স্বামী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামের এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একইসঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বটি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

    রোববার (১৬ মার্চ) রিনার ভাই অ্যাম্বুলেন্স চালক হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

    অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক।

    রিনার ভাই হোসেন আহমেদ বলেন, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করবো।

    হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করে। পরে তার দুই পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত-পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে ফেলে রেখে তিনি পালিয়ে যায়।

    প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায়।

    হোসেন আহমেদ বলেন, কোন কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

    তবে এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি।

    এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে সকালে জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • বাংলাদেশ জামায়েত ইসলামী চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    বাংলাদেশ জামায়েত ইসলামী চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ জামায়েত ইসলামী চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    সোমবার বিকালে চন্দ্রগঞ্জ বাজার গনমিলন আয়তনে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়ছে।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের প্রভাবশালী নেতা মাছুম বিল্লাহ।

    এই সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা এনামুল হক রতন, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আবদুল হান্নান, জামায়াত নেতা মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম টিটু, মো. তারেকসহ জামায়াতের চন্দ্রগঞ্জ ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ইফতার মাহফিলের রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাছুম বিল্লাহ, তিনি বলেন, “রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও আত্মবিকাশের মাস। রোজা রাখার মাধ্যমে আমাদের শুধু শারীরিক পিপাসা নিবারণ হয় না, বরং আত্মিক শান্তিও অর্জিত হয়।”

    তিনি আরও বলেন, “আমাদের জন্য এটি একটি সুযোগ, যাতে আমরা আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি এবং তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারি। রমজান আমাদের জানিয়ে দেয়, কীভাবে একজন মুসলিম তার দৈনন্দিন জীবনে ইবাদত, একে অপরের প্রতি সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ অনুসরণ করতে পারে।”

    আলোচনা শেষে মোনাজাতে আল্লাহর কাছে সকল মুসলমানের জন্য সুখ-শান্তি এবং জেলা জামায়াতের আমিরের সুস্থতা কামনা করা হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার

    লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশে বিচার না করে উল্টো অপবাদ দেয়ায় ওই কিশোরী আত্নহত্যা করার অভিযোগ উঠেছে।

    এঘটনায় প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতার করছে পুলিশ।

    সোমবার(১০ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এর আগে হেলাল উদ্দিন নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই মামলায় গ্রেফতার হয়েছে দুইজন। গ্রেফতারকৃত রাকিব হোসেন রামগতি উপজেলার পশ্চিম চরকোলাকোপা এলাকার মো. খবির হোসেনের ছেলে।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

    উল্লেখ্য, প্রধান অভিযুক্ত রাকিব হোসেনের সঙ্গে প্রায় ৭ মাস ধরে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল।

    এর জের ধরে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব হোসেন পালিয়ে যায়।

    তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের বাবা-মাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়। এতে রাকিকের পরিবার একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি।

    উল্টো সালিসদারগন কিশোরীকে অপবাদ দেয়। এর ৫দিন পর বৃহস্পতিবার সকালে রাকিবের সহযোগি হেলাল উদ্দিন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘুরানোর হুমকি দেয়।এটি সহ্য করতে না পেরে ঐইদিন দুপুরে কিশোরী আত্মহত্যা করে।

    ঘটনার পরদিন শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরীর মা বাদী হয়ে ১২জনকে আসামী করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

  • ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ তিনজন আহত হয়েছেন।

    শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও গাড়িচালক জাকির হোসেন।

    এরমধ্যে জেলা আমির রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতের আমিরসহ আহতরা প্রাইভেটকারযোগে রামগতি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিনজনই আহত হন।

    প্রথমে তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

    জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, জেলা আমিরসহ আহতরা রামগতি উপজেলায় সাংগঠনিক একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য জেলা আমির রক্ষা পেয়েছেন।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

  • লক্ষ্মীপুরের গর্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের গর্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের গর্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম (মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত)। তিনি দ্বিতীয় ধাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন, এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকার হিসেবে ছিলেন।

    গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়। তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন।

    মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসাবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।

    মাহফুজ ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, নারায়নপুর মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা একজন রাজনৈতিক সচেতন ও ধার্মিক মানুষ হিসেবে সকলের কাছে সমাদৃত।

    পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নিজ বাড়ীর সামনে দাখিল মাদ্রাসায় শিক্ষা জীবনের হাতেখড়ি। সেখান থেকে ভর্তি হন চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসায় সেখান থেকে থকে কৃতিত্বের সাথে দাখিল পাশ করেন দুই ভাই, মাহফুজ ও বড় ভাই মাহবুব তাঁরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পাশ করেন।

    তিনি তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

    উপদেষ্টা হওয়ার পর গত ২৫ জানুয়ারি তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। তিনি এখনও অবিবাহিত।

  • লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম | দৈনিক সময়ের নুর ডট কম 

    লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে তেওয়রীগঞ্জে এক বাড়িতে ডাকাতি হয়েছে,এ সময় ডাকাতদের বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আবুল কালাম নামে এক বৃদ্ধ কে জখম করে ডাকাতরা।

    গতকাল মঙ্গলবার(২৫ ফ্রেব্রুয়ারি) রাত আনুমানিক দেড় টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধর্মপুর গ্রামে সঞ্জয় চৌধুরী বাড়ি সংলগ্ন আবুল কালাম চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত বৃদ্ধ আবুল কালাম কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।

    ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড় টার দিকে মুখোশ পরে একদল ডাকাত প্রথমে ঘরের সামনের দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করে, পরে ভাঙ্গতে না পেরে পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে,ডাকাতি কালে বাধা দিলে একজনকে কুপিয়ে জখম করে।

    পরে চারদিকের শোর চিৎকারে লোকজন চারপাশ থেকে আসতে শুরু করলে, ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা কোনো টাকা পয়সা জিনিসপত্র নিতে পারে নাই।

    স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজান স্বজল ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতরা একা বাড়ি পেয়ে আবুল কালামের বাড়িতে ডাকাতি করতে আসে, এলাকাবাসী সজাগ থাকার কারনে বেশি দূর্ঘটনা ঘটাতে পারে নাই,স্থানীয় লোকজনদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।