Author: somoyernurnews

  • লক্ষ্মীপুর সদরে ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে ভিটেমাটি,প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর সদরে ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে ভিটেমাটি,প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট থেকে বসুরহাট পর্যন্ত ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে বিস্তৃর্ণ জনপদ। ভাঙ্গণের তীব্রতায় প্রায় দুই কিলোমিটার সড়ক ও বেশ কয়েকটি বসতঘর খালে বিলীন হয়ে গেছে। অনেকের শেষ স্মৃতি কবরটিও ধসে পড়েছে খালে।

    টেকসই বাঁধ নির্মাণ ও একটি ব্রীজের দাবিতে শুক্রবার জুমআর নামায আদায় করে পশ্চিম দিঘলী পাটোয়ারী বাড়ির সামনে খাল পাড়ে স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

    এসময় দিঘলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা কাউছার আলম ফারুক, সদর উপজেলা বিএনপি নেতা ফারুক ইসলাম খাঁন, দিঘলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ওমান প্রবাসী বিএনপি নেতা আবদুল বারেক মানিকসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ওয়াপদা খালের ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভাঙ্গণের তীব্রতায় অনেকেই ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। দীর্ঘদিন বেড়িবাঁধ সংস্কার না করায় বাঁধ ভেঙ্গে খালে নিমজ্জিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সহজ যোগাযোগ মাধ্যম।

    এতে করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা, গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খালের দুই পাড়ের বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। খালের দুই পাড়ে বেশ কয়েকটি চর জেগে ওঠায় নতুন নতুন এলাকা ভাঙ্গণের শিকার হচ্ছে।

    এসময় দুই কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বেড়ি বাঁধ সংস্কার ও ধসে যাওয়া সাঁকোর জায়গায় একটি ব্রীজ দ্রুত নির্মাণের দাবি করেন বক্তারা।
    মানববন্ধন শেষে দোয়ার আয়োজন করেন স্থানীয় কৃষকদল নেতা আব্বাছ উদ্দিন।

  • চন্দ্রগঞ্জে বিএনপি’র গুম,খুনসহ প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে বিএনপি’র গুম,খুনসহ প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিএনপির গুম,খুনসহ প্রয়াত নেতাদের স্মরণে শোকসভার আয়োজন করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।

    চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ‘র আহবায়ক আলী করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক, লক্ষ্মীপুর সদর – ৩ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি ‘র  যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

    বুধবার বিকেলে প্রতাপগঞ্জে উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এই শোক সভা।

    গত ১৭ বছর রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বিএনপি নেতাকর্মীদের উপর গুম খুন ও নির্যাতনের অভিযোগ করেন প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    তিনি বলেন,আমাদের উপর চরম রাজনৈতিক নির্যাতন চালানো হয়েছে তারপরও আমরা রাজনীতির মাঠ ছেড়ে যাইনি। জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে যাচ্ছি।

    বিগত সরকারের সময় গুম খুন ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে আইন সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন তিনি। শোকাহত পরিবারের উদ্দেশ্য তিনি বলেন আমরা আপনাদের ছেড়ে যাইনি, পাশে আছি ভয়ের কোন কারণ নাই বিপদ কেটে যাবে।

    চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ‘র সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম. বেল্লাল হোসেন, থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইউসুফ ভূইয়া, এড. সোহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা, স্থানীয় ডা. সহিদ উল্যা স্বপনসহ গুম খুন হওয়া নেতাকর্মীর পরিবারবর্গ, স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী।

    অনুষ্ঠানে প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনা করা হয় উক্ত শোক সভায়।

  • চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবদুন নুর, সম্পাদক আলাউদ্দিন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবদুন নুর, সম্পাদক আলাউদ্দিন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    উৎসব মূখর পরিবেশে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

    প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

    সভাপতি পদে অধ্যক্ষ মো: আবদুন নুর (সবুজ বাংলা) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী ডাঃ কামালুর রহিম সমর (গ্লোবাল টিভি) পেয়েছেন ১২ ভোট, সহ -সভাপতি আবদুল আজিম (স্বাধীন সংবাদ) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ (উপকুল কন্ঠ) পেয়েছেন ১১ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন (দৈনিক আমার সময়) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোঃ সহিদুল ইসলাম (এসএ টিভি) পেয়েছেন ১৪ ভোট।

    কোষাধ্যক্ষ পদে জুনায়েদ (দৈনিক শেয়ার বিজ), সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক (পল্লী নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

    সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন (দৈনিক জবাবদিহি) ১৯ ভোট,
    প্রতিদ্বন্দ্বী তানভীর আহম্মদ (দৈনিক নতুন চাঁদ) ১৫ ভোট, প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ (দৈনিক আলোকিত সকাল) ২০ ভোট, প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি) ১৪ ভোট, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব (দৈনিক জনতা) ২৪ ভোট, প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দীন (দৈনিক সরেজমিন বার্তা) ১০ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে ইসমত দ্দোহা (ক্রাইম প্রতিদিন) ১৯ ভোট, শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাহাব উদ্দীন (দৈনিক রূপসী বাংলা) ১৭ ভোট পান।

    ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬ সেশন) দুই বছর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

    চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট চিকিৎসক ডা: আবদুল কাদের বাহার প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

    উল্লেখ্য গত ৭ই ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমানসংখ্যক ভোট হওয়ায় পুনরায় ভোট অনুষ্ঠিত হয়। বাকী ৮টি পদে আগেই নির্বাচিত হয় অন্যান্য প্রার্থীরা।

    নির্বাচনে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করার সুযোগ পায়নি। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা নির্বাচন প্রত্যক্ষ করেন।

  • চন্দ্রগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

    বুধবার (১৫ জানুয়ারী) বিকেল চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে যাত্রী ছাউনির পাশে এসে সমাবেশ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনের বিভিন্ন দূর্ণীতির বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর, সদস্য সচিব মুশফিকুর রহমান মিন্টু।

    তারা বক্তব্যের মাধ্যমে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান কে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

    আরো বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ,জাকির হোসেন, শ্রমিক দল নেতা মোঃ রাজন, ছাত্রদল নেতা সুলতান ফারুক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন ও যুব দল নেতা হাজী আলম পাটোয়ারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার এর উদ্যোগে ৫ ম তাফসীরুল কোরআন মাহফিল -২০২৫ অনুষ্ঠিত হয়।

    ১০ ই জানুয়ারি বিকেল ৩ টা থেকে শুরু হয়ে রাত ১১.৩০ সময় পর্যন্ত চলে মাহফিল কার্যক্রম।মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

    তাফসীর করেন, আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন, উপাধ্যক্ষ লক্ষ্মীপুর দারুল উমুল মাদরাসা।

    আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল, আরবী প্রভাষক, চন্দ্রগঞ্জ কেরামতিয়া কামিল মাদ্রাসা ও স্থানীয় আলেমগণ।

    মাহফিলে জনসাধারণের উপস্থিতিতে হাফেজ তাওহীদুল ইসলাম ফাহিম, মেহেদী হাছান, মো: সিয়াম, নুর সালাম মিনহাজ, কে পাগড়ি প্রদান ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

    বর্তমানে ইসলামিক সেন্টারে তিন শতাধিক শিক্ষার্থী লেখা পড়া করে।

    উল্লেখ্য হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজির দীঘির পাড়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এই চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার নামে শিক্ষা প্রতিষ্ঠান।

    হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়া পরিবার, পাঁচবাড়ি ও ব্যাপারী বাড়ি সমাজের দানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এই ইসলামিক সেন্টার।

    ঐতিহ্য বাহী মিয়া বাড়ীর সন্তান আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব কামাল উদ্দিন সহ-সভাপতি ও স্হানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শুরু হয় পরিচালনা কার্যক্রম।

    বরাবরের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনে সমাজের সর্বস্তরের মানুষ যুক্ত হয় উন্নয়ন কার্যক্রমে, তারই ধারাবাহিকতায় মিয়া পরিবারের সদস্য মিয়া শামসুল ওমর শামীম ও ওনার একমাত্র ছেলে মিয়া সালমান ওমর নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিদেশি দাতা সংস্থা আরব আমিরাত এম্বেসীর মাধ্যমে আর্থিক সহযোগিতা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

    মিয়া পরিবারের পক্ষ থেকে সামাজিক কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করেন মিয়া নুরুল মুরসালিন মাসরুর, মিয়া মহি উদ্দিন কচি, মিয়া মনির উদ্দিন।

    মিয়া পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরে আরেফিন আবির মিয়া মিডিয়ার সাথে আলাপ কালে জানান, এখানে তিন তলা বিশিষ্ট এতিম শিশুদের জন্য আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হবে।

    বিদেশি দাতা সংস্থা আরব আমিরাত এম্বেসীর পক্ষ থেকে সার্ভে করে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের রিপোর্ট এম্বেসীতে জমা দিয়েছে। এই প্রকল্পের আওতায় নির্মাণ হবে ক্লাস রুম, অফিস কক্ষ, হল রুম, ছাএ- ছাএীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটসহ প্রয়োজনীয় উন্নয়ন।

    এই প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মিয়া সালমান ওমর। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মিয়া পরিবারের এই মূখপাএ।

    তাফসীর মাহফিল সফল করার জন্য আরও উপস্থিত ছিলেন জনাব ফজলে এলাহী আরজু, হাবিবুর রহমান মেম্বার, আব্দুর রব, আবদুর রহমান,ইমন ওমর, ওহিদুর রহমান মিন্টু,মোঃ সায়েম, সহ স্হানীয় পর্যায়ে রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, আমজাদ হোসনে, জিসান সরোয়ার , শিমুল,আবদুল আহাদ,স্বপন আহমেদ, লেদু মিয়া, মোহন সহ স্থানীয় যুব সমাজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

    উপস্থিত জনসাধারণ এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

    মাহফিলের সভাপতিত্ব করেন : জনাব আলহাজ্ব কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সহ-সভাপতি ইসলামিক সেন্টার।

  • লক্ষ্মীপুরে মাদক কান্ডে পিস্তলসহ নারী আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে মাদক কান্ডে পিস্তলসহ নারী আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    আটক সাজু আক্তার হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

    গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে।

    এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

  • প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু | দৈনিক সময়ের নুর ডট কম

    প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।

    বৃহস্প্রতিবার (৯ জানুয়ারী) কুমিল্লা শিক্ষা বোর্ডের এক পত্রের বরাতে এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন।

    গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করা হয়। তারই ধারাবাহিকতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক এডহক কমিটি অনুমোদন করা হয়।

    এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. ইস্রাফিল, সদস্য মো. এনামুল হক(রতন)।

  • ‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম | দৈনিক সময়ের নুর ডট কম

    ‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেটে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করা হয়েছে। এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

    এর আগে, ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

    কাজী নজরুল ইসলামের ‘জাতীয় কবি’র মর্যাদার বিষয়টি এরই মধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ এ প্রত্যাশা অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন করে।

    কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর (পুরাতন) সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। এরপর ১৯৭৬ সালের জানুয়ারি বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক একুশে পদকে ভূষিত করা হয়।

    ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে

    (টিএসসি) এক সমাবর্তন উৎসবে এই উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অসুস্থতার জন্য নজরুলকে এ উৎসবে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তারিখে বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ নজরুলকে ডি.লিট উপাধিতে ভূষিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরী নজরুলের উদ্দেশে একটি মানপত্রও পাঠ করেন।

    কবি নজরুল ১৯৭৬ সালের ২৯ আগস্ট ইন্তেকাল করেন। নজরুল তার একটি গানে লিখেছেন, ‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই’। এই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

    পরবর্তীকালে তাকে ‘জাতীয় কবি’ হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ জারি করা হয়। ১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস, ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ বহু বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

    এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টারাও কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু সর্বক্ষেত্রে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃত হলেও কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে এর আগে সরকারিভাবে কোনো গেজেট জারি করা হয়নি।

  • স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

    স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম

     নিজস্ব প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মীরা।
    সোমবার (৬ জানুয়ারী) দুপুর ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
    মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এড. সামছুল আলম, বাবুর পিতা শাহ আলম, মা রুনা বেগম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ন আহ্বায়ক এম এ হান্নান (মেম্বার), চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন টিপু, ফরিদুজ্জামান দিপু, হোসেন আহম্মেদ রাসেল, উত্তর জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন, লতিফপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহেলসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।

    বক্তব্যে বাবুর বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে ঘর থেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে ইয়াবা ব্যবাসয়ী জহির ডিবি’র সাথে জোগ-সাজোস করে আমার ছেলে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। কারন আমার ছেলে বিভিন্ন সময় মাদক বিরোধী কর্ম-কান্ডে লিপ্ত ছিল। আমি আমার ছেলের দ্রুত মুক্তি কামনা করি।

    এসময় গ্রেফতারকৃত বাবুর মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার নিরাপরাধ ও শ্রমিক ছেলকে দ্রত মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি দাবী জানান।

    উপস্থিত নেতা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বক্তব্য দেন, বক্তারা স্বেচ্ছাসেবকদল নেতা রাহাত হোসেন বাবু’র মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি কামনা করেন।
    রাহাত হোসেন বাবু সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। সে ৪নং ওয়ার্ড পশ্চিম লতিফপুর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক।

    প্রসংগত, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাবু ও তার ছোট ভাই ইমনকে জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর ইমনকে ছেড়ে দিলেও বাবুকে আটক করা হয়।

    চন্দ্রগঞ্জ থানার ওসি কাইসার হামিদ গণমাধ্যম কর্মীদের জানান, ডিবি পুলিশ বাবুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অস্ত্র মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই বিষয়ে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, আমাদের টিম রাহাত হোসেন বাবুকে গতকাল সন্ধ্যায় তার বাসা থেকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞেসাবাদ করলে সেই অস্ত্রের কথা স্বীকার করে। রাতে অস্ত্র উদ্ধারে যায়। তারপর তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়।

    তবে বাবুর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এটি ডিবি পুলিশের সাজানো নাটক। তারা অস্ত্র দিয়ে বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • লক্ষ্মীপুরে সেই ফিলিং স্টেশনে আবারও বিস্ফোরণ, নিহত-১,আহত-৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সেই ফিলিং স্টেশনে আবারও বিস্ফোরণ, নিহত-১,আহত-৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে গ্রীনলীফ ফিলিং স্টেশনে আবারো গ্যাস রিফিলের সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আবুল কালাম (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আল মদীনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

    নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রংমিস্ত্রি।

    এর আগে ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে ৩ জন নিহত হন। ওইদিন আরও ৯ জন আহত হন। এরমধ্যে একজনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

    আহতরা হলেন- নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈমসহ (২৪) তিনজন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় গ্রীন লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের লোকাল বাসটি (চট্ট-মেট্রো-ঝ ১১-১৯৩০) গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

    এ সময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যান। বিস্ফোরণের ঘটনায় ছুটোছুটি শুরু করেন আশপাশের লোকজন।

    পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

    আহত দুইজনকে নোয়াখালী ও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, বিস্ফোরণে মাথার খুলি উড়ে গিয়ে একজন মারা গেছেন।

    তার মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুইজনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    গ্রীনলীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার বলেন, বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল। এজন্য বিস্ফোরণ ঘটেছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনো চলমান। এখন আবার বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে