Author: somoyernurnews

  • বেগমগঞ্জে সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা,প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জে সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা,প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    নোয়াখালীর বেগমগঞ্জে মৃত্যুর পাঁচমাস পর
    একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলায় সাংবাদিক মো. আলাউদ্দিনসহ ১৮জনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর মানববন্ধন।চৌমুহনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর এর বেগমগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. আলাউদ্দিনসহ
    ১৮জনকে আসামী করে মৃত্যুর পাঁচ মাস পরে
    একটি হত্যা মামলায় করেছে মোফাশ্বেরা বেগম এলাকাবাসী জানান,বাদীনি মোফাশ্বেরা বেগমের ছেলে মোসলে উদ্দিন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।

    মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে এবং  সাংবাদিকসহ ১৮জনকে আসামি করার প্রতিবাদ  জানিয়ে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

    ০১নং আমানউল্যাহপুর ইউনিয়নের কয়েকশ নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

    পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও এলাকার নিরীহ মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই মোফাশ্বেরা বেগম।

    মানববন্ধনে বক্তব্য দেন মামলার ৩নং সাক্ষী আরতি বেগম, তিনি বলেন, এই মিথ্যা মামলায় সাক্ষী হিসেবে আমার নাম দেওয়া হয়েছে, তা আমি জানিনা।মোসলে উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন তা আমি লোক মুখে শুনেছি এবং মামলার বিষয়েও আমি অবগত নহি।

    মামলার ৮নং সাক্ষী তার বক্তব্যে বলেন যে, ১ জুলাই রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হঠাৎ ভিকটিম মোসলেউদ্দিন তার বাড়ী থেকে আমাকে মোবাইলে কল করে বলে যে, তার বুকে  প্রচন্ড ব্যথা করতেছে, তাকে সিএনজি করে ন্যাশনাল হাসপাতালে পৌছে দিতে।আমি তাৎক্ষনিক আমার সিএনজি নিয়ে তাকে ন্যাশনাল হসপিটালে নিই।

    সেখানে কতর্ব্যরত ডাক্তার তাকে কোন চিকিৎসা না দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার পরামর্শ দেন।

    এর পর মোসলেউদ্দিনের ভগ্নীপতি তৈয়ব আলীতাকে নিয়ে চৌরাস্তা প্রাইম হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এলাকাবাসী আরও জানান যে, উক্ত ঘটনার ৫ মাস পর গত ২৫ নভেম্বর নোয়াখালী বিজ্ঞ বিচারিক  ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে সাংবাদিক মো. আলাউদ্দিনসহ ১৮জনের বিরুদ্ধে মোফাশ্বোরা বেগম ছেলে মোসলে
    উদ্দিনকে হত্যা করেছে বলে একটি সি. আর মামলা করেন যা সম্পূর্ন ষড়যন্ত্রমুলক ও মিথ্যাঅবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য এলাকাবাসী দাবী করেন।

    মামলার বাদী মোফাশ্বেরা বেগমের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কলকরা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

  • চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান | দৈনিক সময়ের নুর ডট কম 

    চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান | দৈনিক সময়ের নুর ডট কম 

    মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) :

    চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ক্লাসরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    অত্র প্রতিষ্ঠানের পরিচালক আশিকুর রহমান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল আজিম,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ কল্যান ফাউন্ডেশনের পরিচালক মাওলানা কপিল উদ্দিন, বালুচরা হাসানিয়া আলিম মাদ্রাসার সহ সুপার মাওলানা রহমুতুল্লাহ, এ সময় উপস্থিত ছিলেন সহকারী রফিকুল হায়দার বিলাস,সহাকারী শিক্ষক মাওলানা শেখ ফরিদ প্রমুখ।

    শেষে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আবদুল আজিজ।

  • লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৬ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৬ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হন।রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রামগতির আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুরের দিকে আসছিলেন।

    ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত ও আরও ৫ জন আহত হন।

    আলমগীরের স্বজন ফারুক হোসেন বলেন, আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটেছে। আর আদালতে হাজিরা দিতে পারেনি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকে আটকের চেষ্টা চলছে।

    সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ বলেন, হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি   :

    লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি সৌদি আরবের পক্ষ হতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলমগীর হোসেন। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন ওমর ফারুক শামীম, হুমায়ূন রশিদ মোহন, শহীদ উদ্দিন, মোঃ আল হেলাল, মোঃ পলাশ।

    বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ তোফায়েল আহম্মদ এর জোষ্ঠ ছেলে তোফাজ্জল হোসেন( সবুজ) ও প্রতিবেশী শামসুদ্দিন তুহিন।

    আলোচনা সভায় প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র নেতাকর্মী ও লক্ষ্মীপুর জেলার সৌদি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় উপস্থিত বক্তরা ওনার স্মৃতি চারণ করে বলেন ,একজন বীর মুক্তিযোদ্ধা তিনি। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন, যুদ্ধ শেষে দেশের উন্নয়নে কাজ শুরু করেন। এলাকার শিক্ষা সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছেন নিরলসভাবে।
    প্রতিষ্ঠা করেছেন স্কুল, পাঠাগার ও ধর্মীয় প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন স্থানীয় রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের।

    উপস্থিত বক্তরা আশা ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা ‘র সন্তানরাও ওনার সামাজিক কার্যক্রমগুলো অব্যাহত রাখবে।

    বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে মোঃ তোফাজ্জল হোসেন (সবুজ) আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করার জন্য।

    পাশাপাশি তিনি বলেন আমার বাবা যেভাবে সমাজের প্রয়োজনে কাজ করেছেন আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার, সমাজের যে কোন প্রয়োজনে সাধ্যমতো সহযোগিতা করার।

    আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

    প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ছিলেন। তিনি লক্ষ্মীপুর  সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। গত (২২ নভেম্বর) তিঁনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

  • চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগারের শুভ উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগারের শুভ উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ  স্মৃতি ঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার‌।

    বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জস্থ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান স্থলে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার পৌঁছলে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এসময় নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ-সম্পাদক আনোয়ার হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র জ্যেষ্ঠ পুত্র এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ তোফাজ্জল হোসেন সবুজ।

    বক্তব্য রাখেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

    চন্দ্রগঞ্জ থানা যুব দলের আহ্বায়ক ও জেলা যুব দলের সদস্য এনায়েত উল্যাহ ও এড. সামছুল আলমের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক এম বেল্লাল হোসেন, যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম আজাদ (মুন্সী), লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলী করিম, যুগ্ন-আহ্বায়ক মোঃ, মনির হোসেন, সোলায়মান প্রমূখ।

    উপস্থিত ছিলেন, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক, লক্ষ্মীপুর (সদর) উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী শহিদ শিশিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণসহ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

    বক্তারা রণাঙ্গণের বীরযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

    লক্ষ্মীপুরের রাজনীতিতে বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর অবদান, দলের দুঃসময়ে চন্দ্রগঞ্জের নেতাকর্মীদের যেকোন সমস্যায় এই তিঁনি কখনো ভয় না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্ভীকভাবে কাজ করেছেন। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বলে জানায় উপস্থিত বক্তারা।

    উপস্থিত মুক্তিযোদ্ধারা পশ্চিম লতিফপুর-পাঁচপাড়া সড়কের নাম বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এর নামে নামকরণ করার প্রস্তাব করেন প্রধান অতিথি বরাবর।

    প্রসঙ্গত, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। গত (২২ নভেম্বর) তিঁনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর দানকৃত জমিতে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠাগারটি তাঁর নামে গত (১লা জানুয়ারী) স্থাপিত হয়। যাহা এই বীর যোদ্ধার উদ্বোধন করার কথা ছিল।

    মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ’র জ্যেষ্ঠ পুত্র, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও অনুষ্ঠানের উদ্বোধক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, “আমার বাবা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ সবসময় সমাজের নির্যাতিত, নীপিড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। শিক্ষা ক্ষেত্রে আমার বাবার অবদান ছিল উল্লেখযোগ্য। আগামীতে আমরা তার সন্তানরা এই এলাকার যেকোন প্রয়োজনে সবসময় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।”

    অনুষ্ঠানের প্রধান অতিথি রাজিব কুমার সরকার বলেন, পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল, উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বই পড়ার মধ্যদিয়ে আলোকিত মানুষ হতে হবে। এছাড়াও তিঁনি লাইব্রেরিয়ানকে উদ্দেশ্য করে বলেন, তিঁনি যেন লাইব্রেরির পরিচর্যা করে এবং ছাত্রী বই নিতে যেন কোন ঝামেলা না করেন ।

  • চন্দ্রগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

     

    মো:ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরি-ডাকাতির প্রতিবাদে চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যোগে এবং বিএনপি’র যুগ্ন মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী’র নির্দেশে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড হতে শুরু হয়ে কলেজ রোড, বাজারের অলিগলি ও মহাসড়ক হয়ে বাজারের জিরো পয়েন্ট এসে শেষ হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    সংপ্তিক্ষ পথসভায় বক্তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হুশিয়ার দিয়ে বলেন অন্যায়কারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

    চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (কালামুন্সী) বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আজ আমরা মুক্ত স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ পেয়েছি। কিন্তু এক শ্রেণির বাগদাস দলের নাম ভাঙ্গিয়ে ডিম খেয়ে যাবে আর দলের বদনাম করবে তা আমরা হতে দিবনা।

    তিনি আরও বলেন একটা বিষয় মনে রাখবেন, বিগত সরকারের দোসররা এখনো মাঠে আছে সুযোগ পেলেই অপকর্ম করে আমাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাবে।

    বাজারে হোক আর গ্রাম – গঞ্জে হোক যেখানেই সন্ত্রাস -চাঁদাবাজির খবর পাবেন দ্রুত দলীয় নেতাকর্মীদের জানাবেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিবেন। নিজের হাতে কেউ আইন তুলে নিবেন না।

    কোন সন্ত্রাসী আমাদের দলের না, আমরা কোন অন্যায় কারীকে সমর্থন করিনা।

    চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত ১৭ বছর আমরা চন্দ্রগঞ্জ এলাকায় প্রকাশ্যে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা আজ উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পেয়েছি।

    আমরা যারা বিএনপি ‘র রাজনীতি করি তারা সবাই বিগত ১৭ বছর দুঃখ কষ্ট ভোগ করেছি কিন্তু এক শ্রেণির টাউট বাটপার দলের নাম ভাঙ্গািয়ে চাঁদাবাজি ও অপকর্ম করার তথ্য আমাদের কাছে আসতেছে ।

    তিনি আরও বলেন আপনারা এলাকায় সবার ঘরে ঘরে যাবেন, জনসাধারণের খোঁজ খবর নিবেন। কোথাও কোন অপকর্মের তথ্য পেলেই আমাদেরকে জানাবেন আমরা কোন নেতাকর্মীর অপকর্মের দায়ভার নিবনো।

    এর আগে বিকেল বেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফেলট বিতরণ করা হয় বাজারের ব্যাবসায়ী ও জনগণের মাঝে।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনা করা হয় উক্ত পথ সভায়।

    উক্ত পথ সভায় আরও বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী করিম মেম্বার, কফিলউদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান,জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা।

    এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান, সদস্য সচিব নুর হোসেন হারুন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাএদলের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিপু।

    আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হান্নান, ,চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান কাউসার, কাউসার, চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।

  • নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে | দৈনিক সময়ের নুর ডট কম

    নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, “নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না। এ জন্য সময় দিতে হবে। আমরা দেড় বছর সময় দিয়েছি। এর কম বা বেশি সময় লাগতে পারে”।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে শানে রেসালাত এর আয়োজন করা হয়।

    তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে। যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই। তবে মানুষকে সংখ্যানুপাতিক (পিআর সিস্টেম) নির্বাচন উপহার দিতে হবে। এতে হাজারো সমস্যার সমাধান হবে।

    নায়েবে আমির বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করেন। জনগণের আশা-আকঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করেন। কোন দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করে। দেশের মানুষ যেন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। সেভাবেই তাদের কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতেই আস্থা না হারায়। সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। আস্থা হারিয়ে ফেলে যদি দল কানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদের জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে।

    তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে, নাম দিয়েছি। এর মধ্যে প্রত্যেক দলের যে আসছে, ব্যাপারটি তা নয়। এর মধ্যে সিলেকশন হয়েছে; হয়তোবা সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়।

    সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।

  • লক্ষ্মীপুরে ৫ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ৫ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি : 

    লক্ষ্মীপুরে প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৫ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা। এরআগে সকাল ৯টা থেকে গনঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্য ও ছাত্রজনতা ।

    বৃহস্পতিবার (২১নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা এ আন্দোলন করেন।

    পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বেলা পৌনে ২টার দিকে অবরোধ স্থলে এসে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন ও আহতদের চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেয়। ফলে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেয় এবং বেলা ২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

    বিক্ষোভে বক্তব্য রাখেন, শহীদ আফনানের মা নাসিমা আক্তার,শাওনের বাবা আবুল বাসার, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন,আহত ফাহিম, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ, সজিব সহ ছাত্র জনতা।

  • লক্ষ্মীপুরে ব্রিজ ধসে পড়ায় ৭ গ্রামের মানুষ যোগাযোগবিচ্ছিন্ন, ব্যাহত শিক্ষা কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ব্রিজ ধসে পড়ায় ৭ গ্রামের মানুষ যোগাযোগবিচ্ছিন্ন, ব্যাহত শিক্ষা কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের রহমতখালি খালের ওপরের ব্রিজটি পানির তীব্র স্রোতে হঠাৎ ধ্বসে পড়েছে। কফিল উদ্দিন ডিগ্রী কলেজের মূল ফটকের এ ব্রিজ এখন সম্পূর্ণ চলাচল অনুপযোগী।

    এতে করে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েকটি গ্রামের প্রায় লাখো মানুষ।

    এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, নতুন ব্রিজ নির্মাণ ও বিকল্প ব্রিজ তৈরীর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

    স্থানীয়রা জানান রহমতখালি খালে তীব্র স্রোত বয়ে চলেছে। খালের উপর ধ্বসে পড়েছে ব্রিজ। দক্ষিণাংশের সড়কসহ ব্রিজটির মাঝামাঝি পর্যন্ত অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

    ৪টি পিলার হেলে পড়েছে খালে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে গাছের গুড়ি দিয়ে ওই সড়কে পারাপার হচ্ছেন।

    এসময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী, চন্দ্রগঞ্জ কলেজের শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী গণমাধ্যমকে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, চন্দ্রগঞ্জ কলেজের মূল ফটকে অবস্থিত এ ব্রিজটি হঠাৎ ধ্বসে পড়েছে।

    এতে করে ওই কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর একমাত্র চলাচলের সড়কপথ এখন বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়; পাশের গনিপুর, পূর্ব রাজাপুরসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০ হাজার শিক্ষার্থী পড়েছেন বিপাকে।

    কলেজের এইচএসসি ক্লাস-পরীক্ষা স্থগিত করে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম।

    এলাকাবাসী বলছেন, শেখপুর, রাজাপুর, রামকৃষ্ণপুর, চরশাহী ইউনিয়ন হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের সঙ্গে এসব এলাকার অন্তত ১০ হাজার শিক্ষার্থীসহ লাখো মানুষের প্রতিনিয়ত যাতায়াত ছিল এ ব্রিজ দিয়ে। বর্তমানে ব্রিজ ভেঙ্গে এসব মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা যায়।

    আরো জানা যায়, প্রায় ৪০ বছর পূর্বে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ব্রিজটি নির্মাণ করে। ১৯ মিটার দৈর্ঘের ব্রিজটি অনেকটাই নড়বড়ে ছিল। বন্যা পরবর্তী উজানের পানি, অতিবৃষ্টি ও তীব্র স্রোতে পাড়ের মাটি সরে গিয়ে ব্রিজটি ধ্বসে পড়েছে।

    এ ব্যাপারে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, রহমতখালি খালে তীব্র স্রোতে ব্রিজটি ধ্বসে পড়েছে।

    জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই স্থানে ৩০ মি: দৈর্ঘ্যের একটি নতুন ব্রীজ নির্মাণ ও বিকল্প ব্রিজ ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। খুব শিগগিরই বিকল্প ব্রিজ নির্মাণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • ফয়েজের প্রতি ভালোবাসা! সামাজিক উদ্যোগে কর্মসংস্থান | দৈনিক সময়ের নুর ডট কম

    ফয়েজের প্রতি ভালোবাসা! সামাজিক উদ্যোগে কর্মসংস্থান | দৈনিক সময়ের নুর ডট কম

     

    মোঃ ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য!”

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের শিক্ষিত ও শারীরিক ভাবে অসুস্থ ফয়েজের জীবনে হাঁসি ফুটাতে সামাজিক ভাবে উদ্যোগ গ্রহন করে আবারো তাই প্রমানিত হলো।

    ডিগ্রি পাশ যুবক ফয়েজ নিজে শারীরিক ভাবে অসুস্থ, তাঁর বাবা মো: মানিক মিয়া ও দীর্ঘদিন থেকে অসুস্থ কোন কাজ করতে পারেনা। পরিবার নিয়ে অসহায় জীবনযাপন।

    একদিকে পুঁজি সংকট অন্যদিকে নিজের শারীরিক অসুস্থতা ভারি কোন কাজও করা সম্ভব হয়না ফয়েজের পক্ষে।

    তবে স্থানীয় সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়ানোর এই অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হলো ফয়েজের জন্য। প্রায় অর্ধ লক্ষ টাকা ফান্ড দিয়ে ফয়েজের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।

    মানবিক এই কাজে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন শতদল যুব ক্লাব, আব্দুল মালেক ফাউন্ডেশন, শিবপুর ইন্দ্রপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট, BSDA ও ব্যক্তিগত সহযোগিতা থেকে পাওয়া নগদ অর্থ দিয়ে ফয়েজের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করে দেওয়া হয়।

    সকলের আন্তরিক প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে ফয়েজের এই দোকানটি উদ্বোধন করা হয় সোমবার মাগরিবের নামাজের পর। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনে যেন নতুন আলো ছড়ায়, এটাই সবার কামনা।

    শতদল যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সাহাব উদ্দিন বাবুল বলেন, আমাদের শতদল যুব ক্লাব ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় হতেই শিক্ষা সংস্কৃতি চর্চা করার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজও আমরা করে যাচ্ছি।

    শতদল যুব ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো: আমিনুল ইসলাম ফুয়াদ বলেন, ধন্যবাদ জানাই সেই সকল মহৎ হৃদয়বান মানুষদের, যারা নিঃস্বার্থভাবে ফয়েজের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, আমরা ফয়েজকে ফলোআপ করবো তার কখন কি প্রয়োজন হয় সবকিছু আমরা সরবরাহ করার চেষ্টা চালাবো।

    তারই ধারাবাহিকতায় স্থানীয় যুবক ফয়েজের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

    শতদল যুব ক্লাবের পাশাপাশি অন্য যেসকল সামাজিক সংগঠন ও ব্যক্তি ফয়েজের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    সামাজিক যে কোন প্রয়োজন সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ফয়েজের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠন গুলোর প্রতিনিধি, স্হানীয় ব্যবসায়ী ও জনসাধারণ।