1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তেজগাঁও কলেজে জহিরুল ইসলামের অনিয়মের অভিযোগ : তদন্ত করবে কে? শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ | দৈনিক সময়ের নুর ডট কম  অভিযুক্ত শিক্ষকের পক্ষে তদন্ত প্রতিবেদন, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়, সহযোগিতার আশ্বাস | দৈনিক সময়ের নুর ডট কম  চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিবে সরকার : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews