• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা 

     Daily Somoyernur 
    04th Aug 2021 8:15 am  |  অনলাইন সংস্করণ

    ঝালকাঠির রাজাপুর উপজেলার ব্যবসায়ী অরুণ মণ্ডলের পুত্র ও ঠিকাদার মনি মণ্ডলের ভাতিজা সিঙ্গাপুর প্রবাসী আশীষ মণ্ডল (৩২) সোমবার ২ আগস্ট সকালে সিঙ্গাপুরে কর্মস্থল Kallang MRT Station (EW10) নিকটবর্তী কনস্ট্রাকশন সাইডে আত্মহত্যা করেন।

    আশীষ মণ্ডল কনস্ট্রাকশন সাইডে শ্রমিকদের আবাসিক ভবনে বসবাস করতেন। সেখানেই তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী আশীষ মণ্ডল তিন বছর বয়সী এক পুত্রসন্তানের জনক ছিলেন।

    আশীষ মণ্ডল সিঙ্গাপুরে হক গুয়ান চেং বিল্ডার প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানিতে সাইড সুপারভাইজার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সোমবার সকালে সিঙ্গাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আশিষ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি পাশ করে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে সিঙ্গাপুরে যান।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930