Author: somoyernurnews

  • সুবর্ণচরে এক ইউনিয়ন থেকেই প্রতিদিন বিক্রি হয় দুই কোটি টাকার শিম | সময়ের নুর নিউজ ডট কম

    সুবর্ণচরে এক ইউনিয়ন থেকেই প্রতিদিন বিক্রি হয় দুই কোটি টাকার শিম | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর শস্য ভাণ্ডার নামে খ্যাত সুবর্ণচর উপজেলায় শত শত হেক্টর জমিতে শুধু শিম চাষ হয়। যেদিকেই চোখ যায় সেদিকেই শিম আর শিম। যেন শিমের রাজ্য সূবর্ণচর!

    এবার  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে শিমের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় শিম চাষ করে এখন হাজারও চাষির মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগ বলছে, প্রতিদিন এই ইউনিয়ন থেকে দুই কোটি টাকার শিম সারাদেশে যায়। আর দাম ভালো পাওয়ায় এখানকার কৃষকের ভাগ্য বদলে গেছে।

    সরেজমিনে পুরো মোহাম্মদপুর ইউনিয়ন জুড়ে পিচঢালা সড়ক অথবা মেঠোপথ দিয়ে এগোলে দুই পাশে বিস্তীর্ণ মাঠজুড়ে চোখে পড়ে শিম ক্ষেত। বিস্তীর্ণ মাঠ, জমি ও ঘেরের আইলে সর্জন পদ্ধতিতে মাচায় শিম চাষ করা হয়েছে।

    এখন মৌসুমের শেষ সময়। তবুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি পরিচর্যা, শিম তোলা, বাজারজাত করাসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। যদিও এ পর্যন্ত কয়েক দফা শিমের ফলন তোলা হয়েছে। তবে এখনও ফুল আসায় ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত প্রায় একইরকম ফলন হবে।

    উপজেলা কৃষি অফিস বলছে, সুবর্ণচরে চলতি শীত মৌসুমে মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নে চার হাজার ৩০০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন সহস্রাধিক চাষি। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৫ টন করে প্রায় পাঁচ হাজার ২৫০ টন শিম উৎপাদন হবে।

    বর্তমানে বাজারে শিমের ভালো দাম রয়েছে। প্রতিদিন গড়ে দুই কোটি টাকার শিম সারাদেশে যাচ্ছে। এক মৌসুমে শতকোটি টাকার শিম বিক্রি হয়। আগে বাড়ির আঙ্গিনায় সীমিত পরিসরে শিম চাষ করা হতো। এখন চাহিদা বেড়েছে, ফলনও বেড়েছে।

    কৃষক জহিরউদ্দিন আমাদেরকে বলেন, একেকজন চাষি আট একর দশ একর করে শিম চাষ করে। আমি এ বছর এক একর আবাদ করেছি। দাম পেয়েছি দুই লাখ টাকা। আমার খরচ হয়েছে মাত্র ৫০ হাজার টাকা। আমাদের শিমগুলো বিভিন্ন জেলায় যায়। আমরা শিমের দাম ভালো পাচ্ছি।

    কৃষক মিলন মিয়া আমাদেরকে বলেন, সব থেকে বেশি শিম মোহাম্মদপুর ইউনিয়নে উৎপাদন হয়। শিমের দাম যেমন পাচ্ছি, শিমের বিচির দামও পাচ্ছি। আমাদের এখানে আড়ৎ থাকায় বিক্রি ভালো হচ্ছে। আমরা লাভবান হচ্ছি এটাই বড় কথা। প্রতিদিন ৭-৮ লাখ টাকার শিম সারাদেশে পাঠান উদ্যোক্তা মো. সিরাজ উদ্দিন। তিনি  বলেন, আমাদের প্রতিদিন ৩ থেকে ৪ কোটি টাকার শিম উঠতেসে। এসব শিম ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, নরসিংদীসহ সারাদেশে যাচ্ছে। শিমের বিচির চাহিদা প্রচুর।

    সরকারিভাবে যদি এসব বিচি বিদেশে রপ্তানি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো নয় বলে পরিবহন খরচ বেশি পড়ে যায়। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে কৃষক আরও বেশি লাভবান হতো।

    সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, সুবর্ণচরে চলতি শীত মৌসুমে মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নে চার হাজার ৩০০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন সহস্রাধিক চাষি। তাকালে মনে হয় শিমের রাজ্য। চোখ জুড়িয়ে আসে। প্রতিদিন গড়ে দুই কোটি টাকার শিম সারাদেশে যাচ্ছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল হক ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীতে সব থেকে বেশি শিমের আবাদ হয় সুবর্ণচরের মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নে। এখানকার শিম ও শিমের বিচি সারাদেশে যায়। শিমের বিচি বিদেশেও রপ্তানি হয়। এই অঞ্চলগুলো লবণাক্ত হওয়ায় আগে ফসল হতো না। এখন শিমের আবাদ ভালো হওয়ায় ভবিষ্যতে শিম চাষের বিপ্লব ঘটবে বলে মনে করছি।

  • সুবর্ণচরের সেই আলোচিত গৃহবধূকে ধর্ষণ মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    সুবর্ণচরের সেই আলোচিত গৃহবধূকে ধর্ষণ মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (৪০) দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে।

    রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকেনোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

    এ ছাড়া আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত খুরশিদ আলমের ছেলে মো. রুহুল আমিন, মৃত আবদুল হাসেমের ছেলে মো. হাসান আলী বুলু, মৃত ইসমাইলের ছেলে মো. সোহেল, মৃত আবদুল মান্নানের ছেলে স্বপন, আবুল কাশেমের ছেলে ইব্রাহীম খলিল, মৃত ছিডু মিয়ার ছেলে আবুল হোসেন আবু, ফকির আহাম্মদের ছেলে মো. সালাউদ্দিন, মো. মোতাহের হোসেনের ছেলে মো. জসীম উদ্দিন, মো. রফিকের ছেলে মো. মুরাদ ও মৃত চাঁন মিয়ার ছেলে মো. জামাল হেঞ্জু।

    যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসমাইল হোসেনের ছেলে মো. হানিফ, আবদুল হামিদের ছেলে মো. চৌধুরী, মৃত আহম্মদ উল্যার ছেলে মো. বাদশা আলম, তোফায়েল আহম্মদের ছেলে মোশারফ, মৃত আরব আলীর ছেলে মো. মিন্টু ওরফে হেলাল ও আবুল কালামের ছেলে মো. সোহেল। আসামি মো. মিন্টু ওরফে হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।আসামিরা সবাই সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের বাসিন্দা।

    এর আগে কড়া নিরাপত্তায় আজ সকাল ৯টা ১০ মিনিটে আসামিদের জেলা জজ আদালতের হাজতখানায় হাজির করা হয়। রায় ঘোষণা উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত এলাকায়। আদালতে মামলার বাদী স্বামীসহ হাজির রয়েছেন নির্যাতনের শিকার সেই নারী।

    পাবলিক প্রসিকিউটর (পিপি) ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, আদালত ইউপি সদস্য রুহুল আমিন ও মো. হাসান আলী বুলুসহ স্বীকারোক্তি দেওয়া ৮ জনসহ মোট ১০ জনের মৃত্যুদণ্ড ও পলাতক আসামি মো. মিন্টু ওরফে হেলালসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

    বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রছুল মামুন বলেন, সুবর্ণচরে নারীকে দলবদ্ধ ধর্ষণের সেই আলোচিত ঘটনার মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দিয়েছেন। ভুক্তভোগী নারী ও তার স্বামী ন্যায়বিচার পেয়েছেন।

    তবে আসামিপক্ষের আইনজীবী মো. হারুনুর রশিদ হাওলাদার বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
    প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে ওই গৃহবধূকে মারধর করে দলবদ্ধ ধর্ষণ করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের রাতে ঘটনাটি ঘটায় তখন দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে।

    নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী ছিল। তার অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।

    আদালত সূত্র জানায়, ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

    পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    এর আগে গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায়ের তারিখ ধার্য করেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস। রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তারিখ পরিবর্তন করে ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

  • নিসচা’র কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল ৭ম’ বার যুগ্মমহাসচিব নির্বাচিত | সময়ের নুর নিউজ ডট কম

    নিসচা’র কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল ৭ম’ বার যুগ্মমহাসচিব নির্বাচিত | সময়ের নুর নিউজ ডট কম

    মো. ইসমত দ্দোহা (স্টাফ রিপোর্টার) :

    নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল সপ্তম বারের মতো যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার  (১ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঘোষণা করেন।

    এই কমিটিতে লায়ন মোঃ গনি মিয়া বাবুল যুগ্ম-মহাসচিব পদে সপ্তম বারের মতো নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

    উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে করেছেন।

    তিনি নিসচা’র কেন্দ্রীয় ২০০৬-২০০৮ মেয়াদের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

    ২০১৯-২১ মেয়াদের কমিটিতে তিনি এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে নিরসলভাবে পালন করেছেন। ২০২২-২৩ মেয়াদে কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মমহাসচিব হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরীতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লেখে তিনি বিশেষ অবদান রাখছেন।

    প্রসঙ্গত, লায়ন মোঃ গনি মিয়া বাবুল নিসচা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন যাবত মানবকল্যাণে ও সমাজ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে আসছেন।

    কাজের স্বীকৃতি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো-এমজেএফ উপাধিসহ দুইশতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

    পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে আসছেন। ফলে দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গাণে এবং গণমাধ্যমে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর যথেষ্ট সুনাম রয়েছে।

  • চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির টু – নাইট ব্যাটমিন্ট -২০২৪ খেলার ফাইনাল অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির টু – নাইট ব্যাটমিন্ট -২০২৪ খেলার ফাইনাল অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টায় সম্পন্ন হয়েছে। এতে রাজিব কর্মকার একাদশ চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। রানারআপ হয় সালাহউদ্দিন জুয়েল একাদশ।

    পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, বিশিষ্ট চিকিৎসক ডা. শহিদুল্লাহ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এরআগে শুক্রবার রাতে দুইদিন ব্যাপি আয়োজিত উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু মহোদয়।

    খেলা পরিচালনা করেন, প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

    এসময় বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শ্যামপুর থানা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    শ্যামপুর থানা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    শুক্রবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫ ঘটিকার সময় উৎসবমুখর পরিবেশে রাজধানীর ওয়ারী ডিভিশনের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন, শ্যামপুর থানা প্রেসক্লাব ঢাকা দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ারে শ্যামপুর থানা প্রেসক্লাব এর কার্যালয়ে শুক্রবার বিকেল ৫ঘটিকার সময় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

    শ্যামপুর থানা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২৪/২০২৫ নির্বাচনে, Dhaka post today এর সম্পাদক ও প্রকাশক মো: শহিদুল ইসলাম জনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আনন্দ টেলিভিশনের সিটি রিপোর্টার মো:মনির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    তাছাড়া নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ শামস্ (দৈনিক গণজাগরণ), সহ-সভাপতি মোঃ বাদল (দৈনিক স্বাধীন সংবাদ), সহ-সভাপতি মোঃশামীম (দৈনিক তৃতীয়মাত্রা), সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া (দৈনিক সমাবেশ), সাংগঠনিক সম্পাদক মোঃ হা-মীম এম.এ (দৈনিক যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুজন শেখ (দৈনিক দিন প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইদ্রিসুর রহমান হৃদয় (আনন্দ টেলিভিশন), দপ্তর সম্পাদক মোঃ হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াছমিন বেগম (রুপান্তর বাংলা), তথ্য প্রযুক্তি ও ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিফাত হোসেন রাব্বি (নাইন নিউজ টিভি), কার্যকারী সদস্য মুজাহিদ সরকার (এশিয়ান টেলিভিশন / দৈনিক কালবেলা), কার্যকারী সদস্য তরিকুল ইসলাম তারেক (দৈনিক যায়যায়দিন)।

    শ্যামপুর থানা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সময় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ও গণ্যমান্য ব্যক্তিগনরা উপস্থিত ছিলেন।

    উক্ত কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ইং সন দুই বছরের জন্য অনুমোদন প্রকাশ করা হয়েছে।

  • চন্দ্রগঞ্জে লাইফ সাইন একাডেমিতে জমজমাট পিঠা উৎসব | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জে লাইফ সাইন একাডেমিতে জমজমাট পিঠা উৎসব | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগন্জে অবস্থিত লাইফ সাইন একাডেমিতে অনুষ্ঠিত হয় জমজমাট পিঠা উৎসব -২০২৪। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের বাড়ি থেকে তৈরি করে আনা ৩০ প্রকারের পিঠা ১২ টি স্টলে পদর্শণ করা হয়।

    শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছ দুপুর ১ টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব ও পদর্শণী।

    উৎসব মূখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ উপভোগ করেন এই পিঠা উৎসব, নগদ টাকা শিশু শিক্ষার্থীদের কাছ থেকে পিঠা কিনে খেয়েছেন দর্শনার্থীরা । প্রথমবারের মতো পিঠা উৎসব আয়োজন করা হলেও খুবই সুন্দর ও শৃঙ্খল ছিলো আয়োজনে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগন্জ থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এম ছাবির আহমেদ,এ সময় তিনি বলেন আমাদের গ্রাম বাংলা ‘র ঐতিহ্যে এই পিঠা, শীতকালীন সময়ে পিঠা পুলি বেশি তৈরী হয় বাসা বাড়িতে, পাঠানো হয় আত্মীয় স্বজনদের জন্য।

    এই পিঠা তৈরী, পিঠা পদর্শণ আমাদের জাতীয় সংস্কৃতি উৎসবে পরিনত হয়েছে, তারই ধারাবাহিকতায় গ্রামীণ পরিবেশও এর ছোঁয়া লেগেছে। আমি লাইফ সাইন একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। এতে করে শিক্ষার্থীরা লেখা পড়ার পাশাপাশি আনন্দ পাবে, বাস্তব জীবনের সাথে নিজেদের কাজের তুলনা করতে পারবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি সামছুউদ্দিন পাটোয়ারী,
    বাহার আলম কোম্পানি, এ্যাডভোকেট আমিনুল ইসলাম ফুয়াদ,জুয়েল চন্দ্র দাস, লোকমান হোসেন।স্কুল কমিটির সদস্য ডা: মোঃ ইসমাইল হোসেন, সদস্য কাজী শাহ পরান, সুব্রত রঞ্জন দেবনাথ।

    প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দেব নাথ এর সভাপতিত্বে
    সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন পরিচালক, এস.আর.রানা চৌধুরী।

  • রামগঞ্জে রবি’তে চাকরীর আড়ালে মাদক ব্যবসা : ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    রামগঞ্জে রবি’তে চাকরীর আড়ালে মাদক ব্যবসা : ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ আরিফ হোসেন(লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০৫ পিস ইয়াবাসহ রবি কোম্পানির ডিএসআর ইয়াসিন মুন্সি ওমরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০২ ফেব্রুয়ারী) রাত ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নন্দনপুর দাদা ভাই ভবনের নিচতলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ইয়াসিন মুন্সি পার্শ্ববর্তী রায়পুর উপজেলার বালুদুম গ্রামের মুন্সি বাড়ির নজরুল ইসলাম মুন্সির ছেলে।

    থানা সূত্রে জানা যায়, রবি কোম্পানিতে চাকরীর আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে ইয়াসিন মুন্সি।

    গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মজিবুর রহমান ও এএসআই সবুজ সংঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার নন্দদপুর দাদা ভাই ভবনের নিচতলায় ইয়াসিন মুন্সির ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করে।

    রবি কোম্পানির ডিলার সুমন মজুমদার জানান, ইয়াসিন মুন্সি ওমর রবি কোম্পানির ডিএসআর হিসেবে রামগঞ্জ উপজেলায় কর্মরত। সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিনা। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানেননা বলে জানান।

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াসিন মুন্সি ওমরকে ৪০৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন | সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন | সময়ের নুর ডট কম

    মো. ইসমত দ্দোহা :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সদর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের( প্রস্তাবিত )কমিটির প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু।

    এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ থানা ছাএলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদ প্রমুখ।

    উক্ত টুর্ণামেন্টে বণিক সমিতির সদস্য এমন ১২টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার রাতে ফাইনাল খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

  • লক্ষ্মীপুরে মাদকসহ ৪ যুবক গ্রেফতার  | সময়ের নুর নিউজ ডট কম|

    লক্ষ্মীপুরে মাদকসহ ৪ যুবক গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম|

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২ ফেব্রয়ারি) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুরে আদালতে সোপর্দ করা হয়।

    গ্রেফতাররা হলেন জাফুরুল ইসলাম, কুদরুত উল্যাহা কুদ্দুস, মনির হোসেন ও মিজান।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগতরাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

    গ্রেফতারকৃত কুদরুত উল্লাহ রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে,  জাফুরুল্যা একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে,  মনির একই এলাকার আবু বক্কর গাজীর ছেলে ও মিজান পশ্চিম মাছিমপুর গ্রামের খোকনের ছেলে।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

    পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

  • নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণশ্রমিক নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন – কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)। নোয়াখালীর সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল (২৫), ও সোনাপুর এলাকার রিয়াজ (২৬) ।

    স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার সময় লম্বা লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।