Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর, চেয়ারম্যানের নামে মামলা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর, চেয়ারম্যানের নামে মামলা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আলী আকবর নামে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এতে উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রামগঞ্জ আদালতে এ মামলা করা হয়।

    সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত বিষয়টি গণমাধ্যমর্কমীদের নিশ্চিত করেছেন।

    ইয়াসিন আরাফাত বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে। এক সপ্তাহের মধ্যে বাদীকে মারধরের ঘটনায় চিকিৎসার প্রতিবেদন (এমসি) আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রামগঞ্জ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন এ আদেশ দেন।

    অভিযুক্ত অন্যরা হলেন ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামের সোহেল ও একই এলাকার রাব্বি। তারা চেয়ারম্যান জাবেদের অনুসারি হিসেবে পরিচিত।

    এজাহার সূত্র জানায়, জাবেদসহ অভিযুক্তরা এলাকায় অন্যের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন। ওই মাটি সরবরাহকারী ট্রাক্টর বাদী আকবরের জমির ওপর দিয়ে চলাচল করে।

    এতে তার জমি ক্ষতিগ্রস্ত হয়। এনিয়ে গত ১ ফেব্রুয়ারি তিনি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার কাজ বন্ধ করে দেন।

    এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম ভাদুর গ্রামের রমিজ উদ্দিন বেপারীর বাড়ির সামনে বাদীকে অভিযুক্তরা লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে আহত করে।

    এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, মামলার বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। তাকে মারধরের বিষয় সত্য নয়। মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

  • গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার জবাবদিহিতায় প্রেস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ -তথ্য প্রতিমন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার জবাবদিহিতায় প্রেস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ -তথ্য প্রতিমন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ ইসমত দ্দোহা (স্টাফ রিপোর্টর) :

    গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার জবাবদিহিতায় প্রেস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ -তথ্য প্রতিমন্ত্রী
    গণমাধ্যম ও সাংবাদিকতা পেশায় জবাবদিহিতা আনতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। উচ্চ

    গতকাল বুধবার বিকেলে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষকী ও বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।।

    এ সময় প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার মূল কাজ কর্তৃপক্ষকে ও সরকারকে জবাবদিহিতায় আনা। সমাজের দর্পণ হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, ভালো-মন্দ সবকিছু তুলে ধরা। কিন্তু অন্যান্য পেশার মতো এ পেশার মধ্যেও আমরা অনেক ক্ষেত্রে দেখি সাংবাদিকতার নামে অপসংবাদিকতা, পেশাদারিত্বের জায়গায় অপেশাদারী মনোভাবের বহিঃপ্রকাশ অনেক সময় ঘটে।
    যারা সমাজের সর্বক্ষেত্রে সবাইকে জবাবদিহির আওতায় আনবেন, সে পেশায়ও কিছুটা জবাবদিহি থাকার প্রয়োজন আছে। সে জায়গায় প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

    তিনি আরও বলেন, যারা পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন এবং এখনও করছেন তাদের সবার পেশাদারিত্বের প্রতি একধরণের আকর্ষণ আছে। তারা চান এ পেশার মধ্যেও একটা স্বচ্ছতা, জবাবদিহি এবং এক ধরনের শৃঙ্খলা থাকুক। এই চাহিদা সাংবাদিক সমাজের মধ্য থেকেই আমি দেখেছি। সেখানে সরকার এবং গণমাধ্যমের মধ্যে এক ধরনের মেলবন্ধন এবং একটা সহযোগিতার সম্পর্ক হতে পারে।
    সরকারের সমালোচনা ও যেকোন ধরণের শক্ত প্রশ্ন স্বাগত জানায়। যেকোন প্রশ্নের উত্তর দিতে বা কোন ব্যর্থতা-বিচ্যুতি থাকলে, সমালোচনা হলে সেগুলো স্বীকার করে নিতে এবং সামনের দিকে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করতে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু সাংবাদিকতাকে অপব্যবহার করে কোন গোষ্ঠী যাতে ষড়যন্ত্র করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। সেখানে প্রেস কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিল আইন আরও যুগোপযোগী করা প্রয়োজন। আমাদের উদ্দেশ্য গণমাধ্যমের জায়গা ও পরিবেশ আরও স্বচ্ছ করা, সুন্দর করা এবং শক্তিশালী করা। গণমাধ্যমের স্থান যাতে কোনোভাবেই সংকুচিত না হয়, তথ্যের অবাধ প্রবাহ যাতে নিশ্চিত হয়, গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা যাতে আরও উন্মুক্ত হয় সেটিই সরকারের উদ্দেশ্য। একইসাথে অপতথ্য রোধ করা এবং গণমাধ্যমের নামে অপপ্রচার জবাবদিহিতায় আনাই উদ্দেশ্য। এই জায়গায় সরকার, রাজনৈতিক দল, রাজনীতিবিদ, গণমাধ্যম বা অন্য কোন পেশার কারো মধ্যে কোন দ্বিমত নেই।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব এবং গণমাধ্যমবান্ধব। গত ১৫ বছরে গণমাধ্যমের বিস্তৃতি ঘটেছে এবং এ সময়ে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল গণমাধ্যমের ক্ষেত্রে। অথচ যারা অভিযোগ করে এ সরকার গণমাধ্যমের জায়গা সংকুচিত করেছে, তারা কখনো বলে না গণমাধ্যমের কল্যাণে কতটা সহানুভূতি নিয়ে এ সরকার কাজ করছে। এ বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে এবং যারা বিভিন্ন ধরণের অপপ্রচার করছে তাদের জবাব দিতে হবে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমাদের মৌলিক জায়গা হচ্ছে, এ দেশে গণতন্ত্র থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন অপতথ্য রোধ করা একইসাথে প্রয়োজন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, অপতথ্য রোধ করতে গিয়ে গণমাধ্যমের স্বাধীনতার জায়গা যেন সংকুচিত না হয়ে যায়।

  • চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা | সময়ের নুর নিউজ ডট কম

    মো : ইসমত দ্দোহা :

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

    সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে ফিতা কেটে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি, চন্দ্রগঞ্জ বণিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য পিংকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাবু মনীন্দ্র কুমার নাথ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ আহবায়ক সহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, জাতীয় শ্রমিক লীগ চন্দ্রগঞ্জ থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক দুলাল হোসেন প্রমুখ।
    এসময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এদিকে সংবর্ধিত প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়নসহ প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

  • চন্দ্রগঞ্জে পেশাজীবি মানুষের সাথে কাজী বাবলু’র বসন্তের শুভেচ্ছা বিনিময় | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জে পেশাজীবি মানুষের সাথে কাজী বাবলু’র বসন্তের শুভেচ্ছা বিনিময় | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    “ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত” ঋতুরাজ বসন্তের আগমন ও ভালোবাসা দিবস সবার মনকে রাঙ্গিয়ে দেয়। সবার মনে ভালোবাসার রেশ তৈরী করে। রাজনীতিবিদ, পেশাজীবি, ছাত্র-শিক্ষক, প্রেমিক-প্রেমিকা, পরিবারের সদস্য সবাই সবাইকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

    তবে ব্যতিক্রমও দেখায় যায় মাঝেমধ্যে। রাজনীতিবিদরাও সাধারণ পেশাজীবিদের সাথে এ বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করেন। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু তার থানা এলাকার পেশাজীবি মানুষের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সচরাচর আমরা এমনটা দেখি না। রাজনীতিবিদরা আশা করেন সাধারণ জনগণই সবসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কিন্তু উদীয়মান এই তরুন রাজনীতিবিদ মানুষের সাথে নিজের মতো করে ভালোবাসা দিবস উদযাপন করেন। যা দেখে স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ, তার রাজনৈতিক সহকর্মীবৃন্দ সবাই খুশী।

    মিডিয়ার সাথে আলাপকালে, উদীয়মান এই রাজনীতিবিদ বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, সুখে-দুখে মানুষের পাশে থাকতে চাই। আজ ফহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। সাধারণ এই মানুষ গুলোর সাথে আমরা মিশি না। জানতে চাইনা ওদের মানের আকুতি কি? সামান্য একটা ফুল দিয়েও মানুষের ভালোবাসা আদায় করা যায়। আমি শুধু একটা ফুল দিয়েই ওদের মনের আকুতি বুঝতে পেরেছি। একটা গোলাপ পেয়ে একটা মানুষ কতটা খুশি হতে পারে তা আমি আজকে উপলদ্ধি করেছি।
    আমি সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে

    বিশ্বাসী, শেখ হাসিনার নেতৃত্বে অবিচল একজন কর্মী। সব সময় মানুষের পাশে থাকতে চাই।

  • পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি | সময়ের নুর নিউজ ডট কম

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি | সময়ের নুর নিউজ ডট কম

    আন্তর্জাতিক ডেস্ক  :

    নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর আলজাজিরার।

    রোববার (১১ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ইসলামাবাদ পুলিশ বলেছে, কিছু মানুষ নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, গণজমায়েতের জন্য উস্কানি দেওয়াও এক ধরনের অপরাধ।

    রাষ্ট্রীয়ভাবে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে পুরো পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। যদিও প্রথমে পিটিআই তাদের কর্মী-সমর্থকদের বিভিন্ন শহরে জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে দলটি। শহরের বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার বদলে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয় তারা।

    গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে।

    আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

    ভোটের ফল ঘোষণা শেষ হওয়ায় সামনে পাকিস্তানে চারটি ঘটনা ঘটতে পারে। সেগুলো হলো-

    নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের কারণ জানাল পাকিস্তান সরকার

    ১। পিপিপির বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট করে সরকারে আসতে পারেন নওয়াজ শরিফ।

    ২। ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে পারেন। এ ক্ষেত্রে তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে।

    ৩। জোট সরকারের প্রধান নিজ দল থেকে করার জন্য চাপ দিতে পারে পিপিপি। কেননা পিপিপি ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে না। ইতিমধ্যে পিপিপি নওয়াজ শরিফের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছে বলে শোনা যাচ্ছে।

    ৪। দেখা গেল দেন-দরবার করে কোনো দলই জোট সরকার গঠন করতে পারল না। সে ক্ষেত্রে দেশের শাসনভার শক্তিশালী সেনাবাহিনী গ্রহণ করতে পারে। এমন ইতিহাস পাকিস্তানে রয়েছে। ফলে এমনটা ‍যদি ঘটেই তাহলে অবাক হওয়ার তেমন কিছু থাকবে না।

  • লক্ষ্মীপুরে কিন্ডারগার্টেন থেকে ৯ মাস বয়সী শিশুকে চুরি | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে কিন্ডারগার্টেন থেকে ৯ মাস বয়সী শিশুকে চুরি | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডারগার্টেন থেকে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাস বয়সী শিশুকে নিয়ে পালিয়ে গেছেন এক নারী।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

    শিশু ওহি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবী প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।

    পুলিশসহ সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এসময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখতে দেন। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নেন। এদিকে মিহিকে সাজানো শেষে ওহিকে খুঁজে পাচ্ছিলেন না মরিয়ম। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, লাল স্কার্ফ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে তাকে চেনা যাচ্ছে না। কেউ তাকে চেনেন না।

    ওহিকে চুরির ঘটনা নিশ্চিত করে তার নানা মো. ওসমান বলেন, ‘আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। আমরা পুলিশকে জানিয়েছে। আমি আমার নাতনিকে ফিরে পেতে চাই।’

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৯ দালাল আটক | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৯ দালাল আটক | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগিদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

    বুধবার। (৭ ফেব্রুয়ারি)   হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়।

    এদের মধ্যে ৫ জনকে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, রহমান আল আজাদ (৩৭),  ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।

    জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    তিনি আরো জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় যা আইনত অপরাধ।

  • সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় চরওয়াপদা ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় চরওয়াপদা ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    গ্রেপ্তার কৃত মুন্সি মেম্বার

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনায় চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে জেলা শহর মাইজদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    গ্রেপ্তারকৃত আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে এবং চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

    নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর। সে ৩-৪দিন পর পর বাড়িতে আসে। তাকে কাজের জন্য প্রায় বাহিরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে এ সুযোগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে এবং তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

    নির্যাতিতার স্বামী জানান, মুন্সী মেম্বার কিছু দিন আগে তার স্ত্রীকে পোড়া মোরগ খাওয়ানোর প্রস্তাব দেয় এবং বিপদ আপদে পড়লে সহযোতিার চেষ্টা করত। কিন্তু তার স্ত্রী ওই প্রস্তাবে রাজী না হওয়ায় মুন্সী মেম্বার তার মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোন করে উক্ত্যত করত। পরে মোবাইল নম্বর বল্ক করে দিলে ক্ষিপ্ত হয়ে উঠে। এসব ঘটনার জের ধরে তারা এ ঘটনা ঘটায়।

    নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মামলার প্রধান আসামী আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ ।

    এ ঘটনায় ২জনের নাম উল্লেখ করে নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গৃহবধূ ও তার মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সোমবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস ওই দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের অর্থদন্ডও করা হয়। এ উপজেলা গণধর্ষণের জন্য দেশব্যাপী বারবার আলোচনায় আসছে।

  • লক্ষ্মীপুরে স্ত্রীর হাতে থাকা বাশেঁর লাঠির আঘাতে স্বামী নিহত আটক ৩ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে স্ত্রীর হাতে থাকা বাশেঁর লাঠির আঘাতে স্বামী নিহত আটক ৩ | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ আরিফ হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি) :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে কোহিনুর বেগম নামে এক নারী তার স্বামী আবুল বাশারকে (৫৫) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
    নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। আটককৃত অন্যরা হলেন, নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে তার স্ত্রী কোহিনুরের পরকীয়া রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করতে শুরু করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক, অস্ত্র উদ্ধার | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক, অস্ত্র উদ্ধার | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করা হয়।

    পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে।

    এসময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে। আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে চোরাই মোটরসাইকেলসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

    তিনি আরো বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-৭, তারিখ- ৬/২/২৪সহ আলাদা ২টি মামলা করা হয়েছে। এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত বর্ণনা দেন।