Author: somoyernurnews

  • জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার | দৈনিক সময়ের নুর ডট কম

    জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও প্রশাসন একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে।ক্ষমতা গ্রহণের পর আমরা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করে সম্পূর্ণ স্বাধীন করেছি, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল। সরকার জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

    শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাউথ এশিয়ান কনস্টিটিউশনাল কোর্টস ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি: লেসন্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে ন্যায় বিচার ও আইনের শাসন সমুন্নত রাখার উদ্দেশ্যে উন্নত বিচার প্রশাসন বিনির্মাণে দুই দেশের মধ্যে একটি রোডম্যাপ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের কনফারেন্স আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের মিথষ্ক্রিয়া বৃদ্ধি পাবে। আইনি জ্ঞান ও প্রজ্ঞার বিনিময়ের মাধ্যমে উভয় দেশের আদালত ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা সমৃদ্ধ হবেন। ফলে দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় আরোহণ করবে।

    প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও ভারত একই আইনের ও আইনি দর্শনের উত্তরাধিকারী হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তসমূহ আমাদের উচ্চ আদালত রেফারেন্স হিসেবে গ্রহণ করার নজির আছে। এছাড়া কমন-ল কান্ট্রিজ হওয়ার সুবাদে যেকোনো দেশ যে কারো রায়কে প্রিসিডেন্স হিসেবে গ্রহণ করতে পারে।

    সরকার প্রধান বলেন বলেন, ২০০৯ সালে সরকার গঠন করার পর আমরা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করেছি। এর মাধ্যমে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা হয়েছে। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে সংযুক্ত ছিল। আমরা আইন পাশ করে তাকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। বাজেটেও তাদের জন্য পৃথক বরাদ্দ দিয়েছি।
    শেখ হাসিনা বলেন, আজ বিচার বিভাগের স্বাধীনতা যেমন নিশ্চিত করেছি, তেমনি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনকেও স্বাধীন করে দিয়েছি। এতে তারা আমাদের দেশের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। দুঃখজনকভাবে প্রায় ২১ বছর দেশের জনগণ অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে বন্দি ছিল।
    প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন ক্ষমতা জনগণের হাতে ছিল না। সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল সেটাই আমাদের বেঁচে থাকার সুযোগ করে দেয়। মুন সিনেমা হলের মালিকানা নিয়ে একটা মামলা ছিল। মার্শাল ল’ অর্ডিন্যান্সের মাধ্যমে ঐ মালিকানা দেওয়া হয়েছিল অন্য কাউকে। যেটা নিয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট মার্শাল ল’কে অবৈধ ঘোষণা করে, যা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সুযোগ এনে দেয়। এর মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হয়।

    তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় প্রথমে রাজনীতিবিদদের গালিগালাজ করেছে। এরপর নিজেরাই রাজনীতিবিদ হয়ে গেছে। প্রহসনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতাকে বৈধ করার প্রয়াস পেয়েছে। সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী এভাবেই তৈরি।

    সরকার প্রধান আরো বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত এবং একটা স্থিতিশীল পরিবেশ আছে বলেই ২০০৯ থেকে এ পর্যন্ত দেশের যে আর্থসামাজিক উন্নতি সম্ভব হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ সৃষ্টি হয়েছে বলেই ন্যায় বিচার প্রাপ্তি ও আর্থসামাজিক উন্নতি হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন- ভারতের প্রধান বিচারপতি ড. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়তুর রহিম প্রমুখ

  • লক্ষ্মীপুরে জব্দ ৫০ মণ জাটকা গেল ১৯ এতিমখানায় | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে জব্দ ৫০ মণ জাটকা গেল ১৯ এতিমখানায় | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের জব্দ ৫০ মণ জাটকা ১৯ এতিমখানাসহ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ইউনিয়নের মেঘনা নদীর চান্দার খাল পুরান বেড়ি এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

    অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও কোস্টগার্ডের রায়পুর কন্টিজেন্ট কমান্ডার ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় দুটি নৌকা রেখে লোকজন পালিয়ে যান। নৌকাগুলো জব্দ রয়েছে।

    জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকাগুলো বরিশাল থেকে রায়পুর রুট দিয়ে পাচার হচ্ছিল। অভিযান দেখে নৌকা আর মাছ রেখে ব্যবসায়ী ও জেলেরা পলিয়ে যান।

    এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাছগুলো জব্দ করে নিয়ে আসা হয়। এতে ৫০ মণ জাটকা ও কিছু পোয়া মাছ ছিল।

    রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনের নির্দেশে ১৯ এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

  • লক্ষ্মীপুরে গোফরান স্মৃতি পাঠাগারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৪ উদযাপন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে গোফরান স্মৃতি পাঠাগারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৪ উদযাপন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৪ উপলক্ষে গোফরান স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে সকাল ০৭.০০ টায় ফুল দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পাঠাগারের সদস্য ও শিশুদের নিয়ে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর পর শুরু হয় অন্যান্য কার্যক্রম,

    চিএাংকন , আবৃত্তি, কোরআন তেলাওয়াত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়, ৪০ জন শিশু শিক্ষার্থী বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে।

    বিকেল ০৩.৩০ মিনিটে শুরু হয় দ্বিতীয় কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বিভিন্ন ইভেন্টে জয়ী ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও রাজনীতিবিদ এম ছাবির আহমেদ, এ সময় তিনি বলেন আমাদের শিশুদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে, জাতির পিতার আদর্শ নিয়ে আগামী দিনের ভবিষ্যত শিশুদের শিক্ষা জীবন গড়তে হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও রাজনীতিবিদ জনাব মো: সামছু উদ্দিন পাটওয়ারী, পাঠাগারের উপদেষ্টা ও রাজনীতিবিদ জনাব নূরে আরেফিন আবির মিয়া, চন্দ্রগন্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম, ডা: মো: ইসমাইল হোসেন, মানবাধিকারকর্মী সাইদুর রহমান পিন্টু, স্হানীয় জনসাধারণ ও পাঠাগারের সদস্যবৃন্দ।

    উল্লেখ্য ২০১৮ সালে গোফরান স্মৃতি পাঠাগার, শিবপুর, হাজিরপাড়া এলাকায় প্রতিষ্ঠিত হয় এবং ২০২৩ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র তালিকাভূক্ত হয়। তালিকাভূক্তি নাম্বার -জাগ্রকে /৫৮৬, স্হানীয় পর্যায়ে শিক্ষা – সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে এই পাঠাগার।

    মোঃ ইসমত দ্দোহা ‘ সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিপন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

  • লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক বিপ্লব | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক বিপ্লব | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি : 

    লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    পরে দিবাগত রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন।

    বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

    নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এ কে এম তৌহিদুর রহমান (জামায়াত), মো. আবুল খায়ের (আওয়ামী লীগ), সহ-সম্পাদক ইমরান হোসেন মাছুম (জামায়াত),

    মোহাম্মদ নুর হোসেন মিন্টু (বিএনপি), পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস (বিএনপি), অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন (আওয়ামী লীগ), আবদুল আহাদ শাকিল পাটোয়ারী (বিএনপি), আশিকুর রহমান (বিএনপি), ইয়াহইয়া সোহাগ (আওয়ামী লীগ), আরিফুল ইসলাম (জামায়াত) ও আনোয়ার হোসাইন সুজন (বিএনপি)।

    নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি সবসময় সহকর্মীদের পাশে ছিলাম। সবাইকে নিয়ে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো। আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ।

  • নোয়াখালীতে খতনা করাতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কর্তন, মেডিকেল অফিসারকে শাস্তিমূলক বদলি | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে খতনা করাতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কর্তন, মেডিকেল অফিসারকে শাস্তিমূলক বদলি | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশুর খতনায় ভুলে লিঙ্গের সামনের অংশে বাড়তি কাটায় অতিরিক্ত রক্তপাতের ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

    একই সাথে শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

    এ ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো: যোবায়েরকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির অপর সদস্য হলেন মেডিকেল অফিসার ডা.শাহাদাত হোসেন। কমিটিকে আগামি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করে বলেন,, ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা.মো.মহিউদ্দিন এবং তিনি নিজে (সিভিল সার্জন) আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান।

    এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটি ও তার বাবা সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে অভিযোগর প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওইদিন দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপে স্বাস্থকেন্দ্রে শাস্তিমূলক বদলি আদেশ দেওয়া হয়েছে।

    এছাড়া শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিককে আজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

    ভুক্তভোগী শিশু আল নাহিয়ান তাজবীব (৭) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আলমগীর হোসেন বাদলের ছেলে। সে বসুরহাট পৌরসভা এলাকার চাইল্ড কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

    তার বাবা অভিযোগ করেন, বুধবার সকাল ১১টার দিকেব ছেলেকে খতনা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। এ সময় তিনি চিকিৎকের খোঁজ করলে স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরীসহ তিনজন চিকিৎসক আসবেন বলে শিশুটিকে তার বাবার কাছ থেকে জরুরী বিভাগে নিয়ে নিজেরাই খতনা করাতে থাকেন।

    এ সময় তিনি আবারও চিকৎকের খোঁজ করলে তারা নিজেদেরকে এ বিষয়ে অভিজ্ঞ দাবি করে এদিন সকালে তারা আরো দুই শিশুর খতনা করেছেন বলে

    তাকে (শিশুটির বাবাকে) আশ্বস্ত করে সেখান থেকে বের করে দেন। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে শিশুর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন শিশুটির বাবা।

    জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের সরাসরি সম্পৃক্ততা এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে এর দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্তা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোহাম্মদ সেলিম জানান, শিশুটি এখন সুস্থ আছে। খতনার সময় তার একটু বেশি রক্তপাত হয়। যা স্বাভাবিক ঘটনা হলেও এতে শিশুটির স্বজনরা ঘাবড়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তন: রুলের রায় আজ | দৈনিক সময়ের নুর ডট কম

    শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তন: রুলের রায় আজ | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

    রুলের শুনানি শেষ হয়েছে সোমবার। রায় ঘোষণার জন্য আজ (বৃহস্পতিবার) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

    ২০ ফেব্রুয়ারি(মঙ্গলবার) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

    এমপিওভুক্ত ৫ লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীর বেতনের ১০ শতাংশ কর্তনের বিপরীতে আর্থিক ও অবসর সুবিধা নির্দিষ্ট সময়ে প্রদানের বিষয়ে দায়ের করা হয় রিট।

    পরে ওই শিক্ষক-কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

    একই সঙ্গে, শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ-সুবিধা কেন এক বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

    ২০২২ সালের ৩১ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন রিটকারীদের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে।

  • বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ, শ্রমিকলীগ নেতা গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ, শ্রমিকলীগ নেতা গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগরে বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে মনির আহম্মদ মহিন নামের এক শ্রমিক লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

    গ্রেফতার মনির উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ও চরজাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ খোকনের ছেলে।

    অন্যরা হলেন চরজাঙ্গালিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জামাল, চাঁদপুর সদর উপজেলার সোনিয়া মানহা, মাগুরার শালিখা থানার সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বৃষ্টি।

    মামলার এজাহার সূত্র জানায়, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এসময় মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় তার ঘরের দরজা খুলে নারী পুলিশের সহযোগিতায় অন্যদের আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

    এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী বলেন, দল কারো অপকর্ম সমর্থন করে না। মনিরের বিষয়টি আমাদের কেউ জানাননি। খোঁজ নিয়ে এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কেশব চন্দ্র চৌধুরী বলেন, আটকদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | সময়ের নুর নিউজ ডট কম

    একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার প্রথম প্রহরে- প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

    এর আগে রাত ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

    রাত ১১টা ৫৩ মিনিটে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিনার অঙ্গনে উপস্থিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি উপাচার্য তাকে অভ্যর্থনা জানান।

  • ফেনীতে স্বর্ণালঙ্কার-নগদ টাকা ও ৬ বছরের কন্যা সন্তানসহ প্রবাসীর স্ত্রী উধাও, থানায় জিডি | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে স্বর্ণালঙ্কার-নগদ টাকা ও ৬ বছরের কন্যা সন্তানসহ প্রবাসীর স্ত্রী উধাও, থানায় জিডি | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা বড় বাড়ির সৌদি প্রবাসী মো. গিয়াসউদ্দিন স্ত্রী শাহনাজ আক্তার ঝর্না, ৬ বছরের কন্যা সন্তান, স্বর্ণালঙ্কার মোবাইল ও টাকা পয়সা নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে।

    গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজাপুরের ভাড়া বাসা থেকে এ ঘটনা ঘটে।

    অভিযোগে জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের তাহিরপুর ভূঁইয়া বাড়ির আবুল কাশেম এর মেয়ে শাহনাজ আক্তার ঝর্নার সঙ্গে প্রায় ১৩ বছর পূর্বে প্রবাসী মো. গিয়াসউদ্দিনের বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

    বিয়ের ৫ বছর আগ থেকে মো. গিয়াসউদ্দিন সৌদিআরব থাকতেন। বিয়ের পর প্রায় ১৩ বছর ধরে প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাংকে ও বিকাশের মাধ্যমে পাঠাতেন মো. গিয়াসউদ্দিন।

    স্বামী বিদেশ থাকা অবস্থায় এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে মো. গিয়াসউদ্দিন এর মেয়ে তাসলিমা আক্তার চাদনি (৬ বছর) এবং নিজের কাছে গচ্ছিত ৯ লাখ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ এবং সংসারের আসবাবপত্র নিয়ে  রাজাপুরের ভাড়া বাসা থেকে পালিয়ে যান ওই গৃহবধূ।

    অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে প্রবাসী মো. গিয়াসউদ্দিন এর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দাগনভূঞাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    পলাতক সৌদি প্রবাসী মো. গিয়াসউদ্দিনের স্ত্রী
    শাহনাজ আক্তার ঝর্না এবং তার মেয়ে তাসলিমা আক্তার চাদনির কেউ খোঁজ দিতে পারলে সন্ধানদাতাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানান গৃহবধূর স্বামী।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক | সময়ের নুর নিউজ ডট কম

    প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪- এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
    বৈঠকটিতে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

    জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

    এর আগে সকালে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

    এছাড়াও শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের এক সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন।

    সফর শেষে শেখ তিনি রবিবার রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।