Author: somoyernurnews

  • ভিক্ষার টাকা হাতিয়ে নিতে প্রতিবন্ধীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন | সময়ের নুর নিউজ ডট কম

    ভিক্ষার টাকা হাতিয়ে নিতে প্রতিবন্ধীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    মধ্যবয়সী বাকপ্রতিবন্ধী (বোবা) অহিদ উল্যাহ ও মো. সেলিমকে পানিতে চুবিয়ে এবং বিবস্ত্র করে রাতভর নির্যাতনের ঘটনায় মামলা হলেও মূল অভিযুক্ত আসামী সোহাগ পাটোয়ারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    রোববার (২৮ জানুয়ারী) দুপুরে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন সরকার জানিয়েছেন, ঘটনার মূলহোতা সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করতে বিভিন্ন্ স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু বার বার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে, পুলিশ তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    জানা যায়, মুখবধির অহিদ উল্যাহ (৪৪) ও মো. সেলিম (৪৫), তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচরা গ্রামে। গত ২৩ জানুয়ারী মঙ্গলবার তারা দুজনে একসাথে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হযরত দেওয়ানশাহ (রঃ) ফকিরের দরগাহ মেলায় আসেন। সারাদিন তারা মেলায় আগতদের কাছে সাহায্য (ভিক্ষা) হিসেবে টাকা কালেকশন করেন।

     

    এতে তাদের দুজনের ৫ হাজার টাকার মত রোজগার হয়। ওইদিন রাত ১০টার দিকে স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সোহাগ পাটোয়ারীর নেতৃত্বে ৮/১০জন মিলে ভিক্ষাবৃত্তির ওই টাকা হাতিয়ে নিতে বোবা অহিদ উল্যাহ ও সেলিমকে তারা ধরে নিয়ে যায় দেওয়ানশাহ মাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের পেছনে।

     

    একপর্যায়ে তাদের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি শুরু হয়। এসময় সোহাগ পাটোয়ারী, সোলেমান, মানিক, লাভলুসহ আরো কয়েকজন মিলে বোবা অহিদ উল্যাহ ও সেলিমকে বিবস্ত্র করে বেদম মারধর এবং প্রচন্ড শীতের রাতে প্রথমে পাশ্ববর্তী পুকুরে নামিয়ে দুইশ’টি ডুব দিতে বাধ্য করে। তীব্র ঠান্ডায় বোবা অহিদ উল্যাহ ও সেলিম থরথর করে কাঁপছিল।

     

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বার বার পানিতে চুবানোর পর পুকুর থেকে তুলে এনে অহিদ উল্যাহ ও সেলিমের বিরুদ্ধে মোবাইল ছুরির অভিযোগ এনে পুনরায় তাদের হাত-পাঁ বেঁধে রাতভর মধ্যযুগীয় নির্যাতন চালানো হয়। এসময় সোহাগ পাটোয়ারী ঘটনাটি নিজের ফেসবুকে লাইভ দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ বাকপ্রতিবন্ধী অহিদ উল্যাহ ও মো. সেলিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

     

    পরে বোবা অহিদ উল্যাহ ও সেলিমের দেখানো মতে সোলেমান নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার অহিদ উল্যাহ’র পিতা মফিজুর রহমান থানায় এসে ভিকটিমদের সনাক্ত মোতাবেক আরো ৩জনসহ এজাহারনামীয় ৪ ও অজ্ঞাত আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত সোহাগ পাটোয়ারী, মানিক ও লাভলুসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

     

    নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন, ছুটির পরে ছাত্রীরা বাড়ি যাওয়ার পথে  মেয়েদেরকে উত্ত্যক্ত করে সোহাগ পাটোয়ারী। ক্ষমতাসীন দলের লোকজনের সাথে চলাফেরা করায় তাকে কেউ কিছু বলতে সাহস পায়না। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিস্তর অভিযোগের কথা জানান স্থানীয়রা।

     

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং অভিযুক্ত একজনকে আটক করা হয়। এঘটনায় ভিকটিম অহিদ উল্যাহ’র বাবা মামলা করেছেন। প্রধান অভিযুক্ত সোহাগ পাটোয়ারীকে বিভিন্ন স্থানে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। তবে, অচিরেই সে ধরা পড়বে।

  • লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক নারী-পুরুষ-শিশু আহত | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক নারী-পুরুষ-শিশু আহত | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের কামড়  ও আঁচড়ে আহত  শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

    আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন,আব্দুর রহিম (৫৫), রহিমা খাতুন (৩০),  মো. মুয়াজ (১৬), আবির (আড়াই বছর), শামছুন নাহার (৪৫), মিতু (২৩), ফরহাদ (৮), হোসনেয়ারা (৩৫), রিহান মাহমুদ (৬) ও সাব্বির আহমেদসহ (১৮) দুই শতাধিক রোগী।

    বিড়ালের কামড়ে আহত লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার সাব্বির আহমেদ (১৮) হাসপাতাল এসে ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, ‘বিড়াল নিয়ে দুষ্টামি করছিলাম। এরমধ্যেই বিড়াল আমার হাতের আঙ্গুলে কামড় দেয়। কোন সমস্যা হয় কি না, এ নিয়ে ভয় লাগছে। তাই হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছি।’

    সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা হোসনেয়ারা বেগম (৩৫)। তিনি বলেন, ‘আমি মোবাইলফোনে বিদেশে আমার স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়।

    একই গ্রামের ৬ বছর বয়সী রিহান মাহমুদ নামে এক শিশুকেও হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সকালে বাড়ির উঠানে রিহান খেলছিল। এ সময় কুকুর এসে রিহানের ওপর ঝাপিয়ে পড়ে। কুকুরটি তার হাতের বাহু ও পিঠে কামড় দেয়।

    ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব বলেন, ‘সকাল থেকে বিপুল সংখ্যক রোগী এসেছে। আমরি  ভ্যাকসিন দিচ্ছি  এখনো হিসেব করতে পারিনি। রোগীদের হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর বিড়ালের কামড়ের দাগ রয়েছে।’

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, ‘কুকুর ও বিড়ালের কামড়ে সকাল থেকে শতাধিক রোগী এসেছে। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর-বিড়াল থেকে সবাইকে সচেতন হতে হবে।’

  • নোয়াখালীতে ইয়াবা কান্ডে অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি | সময়ের নুর ডট কম

    নোয়াখালীতে ইয়াবা কান্ডে অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি | সময়ের নুর ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর বেগমগঞ্জে এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে, বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে।

    বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) আলাইয়াপুর ইউনিয়নের দিতপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।
    ঐ অটোচালকের বড় ভাই মো. মহিন অভিযোগ করে জানান, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত।

    তার ভাই শহীদুল সেখানে বসে তাদের ইয়াবা সেবন করতে বারণ করেন। এ নিয়ে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্য সাদ্দাম তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদুলকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে তিনি শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হন।
    বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • লক্ষ্মীপুরে সড়কে সেপটিক ট্যাংক, আওয়ামী লীগ নেতাকে লাখ টাকা জরিমানা

    লক্ষ্মীপুরে সড়কে সেপটিক ট্যাংক, আওয়ামী লীগ নেতাকে লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামের এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

    দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও বাহরাইন প্রবাসী। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।

    অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

    আরিফুর রহমান বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করেছেন মজিবুর রহমান। এ অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী তিন দিনের মধ্যে ঠিক করে দেবেন বলে তিনি মুচলেকা দিয়েছেন।

    স্থানীয়রা জানান, দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় অলি উল্যা ডিসি সড়কের একটি অংশ অবৈধভাবে দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন মজিবুর রহমান।

    রাস্তা নষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।

    অভিযানের সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, দত্তপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারা বেগম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসার উপস্থিত ছিলেন।

  • পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’: ‘বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে’

    পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’: ‘বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে’

    সময়ের নুর নিউজ ডেস্ক :

    সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বললেন, বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। একটি পক্ষ সবসময় ধর্মীয় ইস্যু তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

    মহিবুল হাসান চৌধুরী জানান, পাঠ্যক্রমে যদি দুর্বলতা থাকে তা পর্যালোচনা করা হবে। যৌক্তিক কোনো কারণ পাওয়া গেলে তা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিবর্তন করা হবে।

    শিক্ষামন্ত্রী দাবি করেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

    সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে রয়েছে ‘শরীফার গল্প’।

    প্রসঙ্গত, সম্প্রতি এই পাঠ্যবইয়ের শরীফার গল্পের পাতা জনসম্মুখে ছিঁড়ে ফেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এ ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর থেকে শরীফার গল্প ও ব্যাক বিশ্ববিদ্যালয়ের এই ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যশে বেশ আলোচনায় রয়েছে।

  • ১৭টি বিশেষ ট্রেন চলবে ইজতেমা উপলক্ষ্যে | সময়ের নুর নিউজ ডট কম

    ১৭টি বিশেষ ট্রেন চলবে ইজতেমা উপলক্ষ্যে | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

    কামরুল আহসানবলেন, শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল-২টি ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১টি ট্রেন চলাচল করবে।

    আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ঢাকা রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ময়মনসিংহ রুটে ১টি স্পেশাল ট্রেন; টঙ্গী-টাঙ্গাইল রুটে ১টি স্পেশাল ট্রেন; ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২টি স্পেশাল ট্রেন চলাচল করবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

  • এবার আমাদের কূটনীতি হবে অর্থনৈতিক : প্রধানমন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    এবার আমাদের কূটনীতি হবে অর্থনৈতিক : প্রধানমন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেছেন, “আমাদের এখন আর রাজনৈতিক না, কূটনীতি হবে অর্থনৈতিক। আমাদের প্রত্যেকটা কূটনৈতিক মিশনে এই মেসেজ দিয়েছি। ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো, সেটার ওপর আমাদের কূটনৈতিক মিশনগুলো কাজ করছে, কাজ করবে। সেটাই আমরা চাচ্ছি।”
    রোববার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের চাহিদার খুঁজতে হবে। আমরা রপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল। একটা-দুইটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে আমাদের চলবে না।

    আমাদের রপ্তানিকে বহুমুখী করতে হবে, এটা আমি বারবার বলছি। সে ক্ষেত্রে সুযোগ আরো দিতে হবে। আমরা যাদের পণ্যকে সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছি, তারাই সাফল্য অর্জন করছে। তাহলে আমাদের অন্যান্য পণ্যগুলো কেন বাদ যাবে। তাদেরও আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যাতে তারাও সেভাবে সুযোগ পায়, ভালোভাবে ব্যবসা করতে।
    শেখ হাসিনা বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানি সুযোগ রয়েছে। এটা হচ্ছে পরিবেশবান্ধব একটা পণ্য। এ পণ্যের বিশ্ব বাজারে রয়ে গেছে। পাটকে বহুমুখী ব্যবহারও একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে গবেষণা অব্যাহত রয়েছে। আমরা ধান থেকে শুরু করে তরি-তরকারি সবকিছু গবেষণা করে উৎপাদন বৃদ্ধি শুরু করেছি। যেগুলো শুধুমাত্র শীতকালে পাওয়া যেতো এখন ১২ মাস পাওয়া যায়। পাটকে বহুমুখী ব্যবহার করে রপ্তানি করার ভালো সুযোগ রয়েছে।
    তিনি বলেন, চামড়া আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ পণ্য। চামড়া সংরক্ষণ এবং চামড়া বহুমুখী ব্যবহার করা, চামড়াজাত পণ্য রপ্তানি করা। এক্ষেত্রে আমাদের আরো গুরুত্ব দিতে হবে। গার্মেন্টসে যে সুযোগ দিয়েছি, অন্যান্য ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া আমাদের দরকার।

    এসময় হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন এবং ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

    বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম।

  • ভারতীয় নাগরিক গ্রেফতার হলো বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের দায়ে | সময়ের নুর নিউজ ডট কম

    ভারতীয় নাগরিক গ্রেফতার হলো বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের দায়ে | সময়ের নুর নিউজ ডট কম

    আন্তর্জাতিক ডেস্ক :

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ৩ কোটিরও বেশি রুপি মূল্যের স্বর্ণ পাচারের চেষ্টাকালে প্রসেনজিৎ মণ্ডল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

    রোববার (২১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আংরাইল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সময় প্রসেনজিৎয়ের কাছ থেকে স্বর্ণের দুইটি বার ও ৩০টি বিস্কুট জব্দ করা হয়।

    উত্তর ২৪ পরগনা জেলার হালদার পাড়ায় প্রসেনজিৎয়ের গ্রামের বাড়ি। গ্রামটি ইছামতী নদীর তীরবর্তী ও সেখানে বিস্তৃত এলাকাজুড়ে ঘন বাঁশবাগান থাকায়, কোন কিছু পাচারের জন্য এই গ্রামটিকেই চোরাকারবারিরা বেছে নেয়।

    বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকেল ৩টার দিকে তারা দেখতে পান, তিন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে বাংলাদেশ থেকে বন্য ঘাস নিয়ে ঘন বাঁশবাগানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করছেন। চোখে পড়ার পর বিএসএফের সদস্যরা তাদের পিছু নেন।

    একপর্যায়ে বিএসএফ জওয়ানরা প্রসেনজিৎকে আটকাতে সমর্থ হয় ও তল্লাশি চালিয়ে তার কোমরে কাপড়ের একটি বেল্ট খুঁজে পান। সেই বেল্ট থেকেই স্বর্ণের ২টি বড় বার ও ৩০টি বিস্কুট পাওয়া যায়।স্বর্ণের বার ও বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

    জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৮২৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার রুপি।প্রসেনজিৎ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

    পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামী ও জব্দ করা স্বর্ণ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের কলকাতা শাখায় পাঠানো হয়েছে।

    দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগস কর্মকর্তা ও ডিআইজি একে আর্য বলেন, চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের লোভে ফেলে এই ধরনের কাজ করে।

    তিনি আরো বলেন, সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের বলবো, আপনারা এই ধরনের পাচারের কোনো তথ্য পেলেই আমাদের জানাবেন। তথ্য দেওয়া ব্যক্তির নাম-পরিচয় আমরা গোপন রাখবো।

  • ফেনীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নিশাত (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার (২১জানুয়ারী) বিকেলে ফেনী শহরের দাউদপুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত নিশাত সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।সে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজীমুল উম্মাহ মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

    দীর্ঘদিন নিশাতের পরিবার জেলা শহরের লাতুমিয়া সড়কের একটি বাসায় ভাড়া থাকতো।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল নিশাত।

    এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা নিশাতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঐ মাদরাসাছাত্রের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • জলসিড়িঁ পরিবহন বাস দুর্ঘটনায় আহত -৪৫ | সময়ের নুর নিউজ ডট কম

    জলসিড়িঁ পরিবহন বাস দুর্ঘটনায় আহত -৪৫ | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি:

    ঢাকা থেকে ছেড়ে আসা জলসিড়িঁ পরিবহনের একটি বাস হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি রিয়াজ উদ্দিন মাষ্টারের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।রবিবার (২১ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার শিকার হয়।

    এতে বাসের ডাইভার-হেলপার ও চেকারসহ অনেকের হাত-পা ভেঙ্গে যায়। এ সময় বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলো বলে জানা আহতরা জানান।

    যাএীরা সবাই কম -বেশি আহত হয়েছেন, স্থানীয় হাসপাতাল ও ব্যক্তিগতভাবে সবাই চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন যাএী নিহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

    আহতদের স্থানীয় রা উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা।