Author: somoyernurnews

  • চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ​ ১৯ জুন (শুক্রবার) সকাল ৭টা থেকে স্থানীয় মান্দারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয়।

    অর্ধ-দিবস ব্যাপী এই সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক ইউনিট সভাপতি অংশগ্রহণ করেন।

    লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলামের ‘দারসুল কোরআন’-এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

    চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের দক্ষ পরিচালনায় সম্মেলনটি সম্পন্ন হয়। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন।

    ​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

    তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বাৎসরিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং তৃণমূল নেতাকর্মীদের সমাজসেবা ও আদর্শিক কাজে আরও বেশি আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    ​সম্মেলনে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বিষয়ভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

    বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ ​সদস্য মাস্টার মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ​ডা. কাউসার হামীদ,  চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা তাওসীফ হাসনাইন প্রমূখ।

    নেতৃবৃন্দ বলেন, সংগঠনের বাৎসরিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও দক্ষ করে তোলা এবং জনগণের কল্যাণে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা।

    পাঁচ শতাধিক তৃণমূল নেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে সফল করে তুলেছে।

  • শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ, থানা ঘেরাও | দৈনিক সময়ের নুর ডট কম

    শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ, থানা ঘেরাও | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ, থানা ঘেরাও
    লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে মেহেদি হাসান (১৪) নামে এক ছাত্র হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধসহ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় বিক্ষোভ নিয়ে দ্বিতীয় বারের মতো থানা ঘেরাও করে শিক্ষার্থীরা।

    এ সময় নিহতের বাবা জিয়া উদ্দিন অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় এজাহার দেন।

    এদিন দুপুর ২টায় হত্যার বিচার চেয়ে রামগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ নিয়ে শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীরা।

    এ সময় শহরের চৌরাস্তায় অবরোধ করায় লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ ও রামগঞ্জ-চাটখিল সড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা রামগঞ্জ থানা ঘেরাও করে।

    পুলিশ জানায়, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল মেহেদি। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় মেহেদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে রাতেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুরসহ মরদেহ নিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে এলাকাবাসী।

    মেহেদির মা শারমিন আক্তার বলেন, ‘আইফোন হারিয়ে যাওয়ায় আমার ছেলেসহ কয়েকজনকে মারধর করা হয়। এতে ছেলের মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

    নিহত মেহেদির বাবা জিয়া উদ্দিন জিয়া বলেন, ‘এজাহার জমা দিতে সময়ক্ষেপণ হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে জড়িতদের বিচারের আওতায় আনবে।’

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এজাহার দিয়েছেন। মামলা করা হবে এবং জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

  • লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    হুমায়ুন সভাপতি         লিংকন সাধারণ সম্পাদক 

    নিজস্ব প্রতিনিধি :

    আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে ইতোপূর্বে ঘোষিত লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করে অনুমোদন করা হয়েছে|

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

    বুধবার দুপুরে জেলা পর্যায়ে এই অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস।

    বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানা যায়।

    তবে ঘোষিত কমিটিতে জেলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাএদল সহ অন্যান্য অঙ্গ – সংগঠনের কর্মীরাও স্থান পেয়েছে বলে জানা যায়।

    ছাএদলের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুন স্থান পেয়েছে জেলা যুবদলের কমিটিতে।

    চন্দ্রগঞ্জ উপজেলার মধ্যে থেকে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, এনায়েত উল্যাহ সহ-সভাপতি, কামাল উদ্দিন মোল্লা সহ- সভাপতি, আবদুল মুকিত সোহেল যুগ্ম – সাধারণ সম্পাদক, আবদুল খালেক মেম্বার সহ-সাংগঠনিক সম্পাদক , আবদুর রহমান টিংকু ধর্ম বিষয়ক সম্পাদক, আমির খচরু সহ- গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আবু সিদ্দিক রাজু তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ।

    স্থানীয নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে থাকা ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে ঘোষিত কমিটিতে।

  • ছাত্রবাসে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, ক্ষুব্ধ এলাকাবাসীর ভাঙচুর | দৈনিক সময়ের নুর ডট কম

    ছাত্রবাসে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, ক্ষুব্ধ এলাকাবাসীর ভাঙচুর | দৈনিক সময়ের নুর ডট কম

    রামগঞ্জ প্রতিনিধি  :

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত উত্তেজিত এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে। পরে উপজেলা ও পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এর আগে বিকেলে প্রতিষ্ঠানটির ছাত্রবাস থেকে শিক্ষার্থী মেহেদী হাসানের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। সে ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করলে রাত ৮টার পর থেকে একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে।

    একপর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানটির প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদ্ঘাটন করবে। তৎক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

    এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

  • চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা:দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা:দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ‘আফজাল রোড’ এলাকাটি এখন পানির নিচে। গত কয়েকদিনের হালকা ও মাঝারি বর্ষণেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, একটু জোরালো বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন অংশে প্রায় হাঁটুসমান পানি জমে যায়। এতে করে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক (টমটম) এবং রিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

    বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নোংরা ও পচা পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

    ​আফজাল রোডের দুই পাশের স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অনেক সময় ড্রেনের উপচে পড়া নোংরা পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। ফলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে তাদের।

    ​এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, চন্দ্রগঞ্জের অন্যতম প্রধান এই সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় এবং ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আছে।

    এছাড়া রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি যেন ছোটখাটো খালে পরিণত হয়।

    ​প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। চন্দ্রগঞ্জ এলাকার এই যানজট ও জলাবদ্ধতার স্থায়ী নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

  • চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা

    চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় এক বিধবা নারীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল, বাধা দেওয়ায় অসদাচরণ এবং খুন করে লাশ গুম করার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৫০) বাদী হয়ে এই অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— চন্দ্রগঞ্জের ১৮নং কুশখালী ইউনিয়নের পুরান দাসেরহাট এলাকার কাশেম মাষ্টার (৬০) এবং তাঁর ছেলে কুশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ রাজু (৩০)।

    এজাহারে বাদী উল্লেখ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাঁর মালিকানাধীন জমি জোরপূর্বক জবরদখল করার পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ-বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করেন।

    সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার সময় কুশখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুরান দাসেরহাট পশ্চিম কল্যাণপুর মৌজার ১৬১৯নং খতিয়ানের ৪০৫০, ৪০৮১ ও ৪০৮৪ দাগের ৪৫ শতাংশ জমিতে বিবাদীরা জোরপূর্বক বসতঘর নির্মাণ কাজ শুরু করে। বাদী ও তাঁর পরিবারের লোকজন এতে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের গালমন্দ করেন এবং ভবিষ্যতে ওই জমিতে গেলে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেন।

    অভিযুক্ত রাজু বলেন, জমিটি তাদের তাই তারা ঘর তৈরি করছেন।

    এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ৩ জন গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ৩ জন গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ৩ জন গ্রেপ্তার। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জ উপজেলাধীন ৮নং দত্তপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বটতলী এলাকার জুনার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এবং এসআই মো. হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি চৌকস দল অভিযান চালায়।

    অভিযানে মো. সোহাগ (৩৮) ও মো. ওমর ফারুক (২৮)-এর কাছ থেকে মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত সোহাগের কাছ থেকে ২০ পিস ইয়াবা, নগদ ৩৩ হাজার ৭০০ টাকা, একটি নকিয়া বাটন ফোন ও একটি রেডমি স্মার্টফোন উদ্ধার করা হয়।

    অপরদিকে ওমর ফারুকের কাছ থেকে ৮ পিস ইয়াবা, একটি আইটেল বাটন ফোন এবং একটি রেডমি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় ওসমান হোসেন (৪২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত ২৮ পিস ইয়াবার ওজন প্রায় ২ দশমিক ৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৬০০ টাকা।

    এছাড়া ইয়াবা বিক্রির নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,দায়িত্ব থেকে প্রত্যাহার | দৈনিক সময়ের নুর ডট কম

    পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,দায়িত্ব থেকে প্রত্যাহার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।

    তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

    পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি সংবেদনশীল হিসেবে বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

    ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে ওই শিশুরও তদন্ত কেন্দ্রে যাতায়াত ছিল।

    অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

    ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনাগুলো কাউকে না জানানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন। পাশাপাশি বিভিন্ন সময় টাকা দেয়ার প্রলোভনও দেখানো হতো বলে দাবি করা হয়েছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগীর প্রতিবেশী হিমেল বলেন, এ ঘটনায় হাতিয়া ও আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দোষী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন আরও বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির হরিলুট ও অব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির হরিলুট ও অব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুরের চন্দ্রঞ্জ

    অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির চরম অব্যবস্থাপনা এবং ব্যাপক আর্থিক অনিয়মের (হরিলুট) কারণে স্থবির হয়ে পড়েছে বাজারের স্বাভাবিক কার্যক্রম। কমিটির বৈষম্যমূলক আচরণ ও পাওনা মজুরি না পাওয়ার ক্ষোভে পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকায় পুরো বাজার এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

    তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    সরেজমিনে চন্দ্রগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রধান গলি, মাছ বাজার, কাঁচাবাজার এবং লতিফ মার্কেট সংলগ্ন এলাকাসহ প্রায় প্রতিটি মোড়েই জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ।

    গত কয়েকদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পচা আবর্জনার দুর্গন্ধে বাজারে পা ফেলাই দায় হয়ে পড়েছে।

    “আমরা নিয়মিত বাজার সমিতিকে চাঁদা ও টোল দিচ্ছি। অথচ বাজারের কোনো উন্নয়ন তো দূরের কথা, সামান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বালাই নেই। দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চাচ্ছেন না। কমিটির লোকজন শুধু টাকা লুটপাটেই ব্যস্ত।”

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচ্ছন্নতাকর্মী জানান, বাজার ব্যবস্থাপনা কমিটির কয়েকজন প্রভাবশালী নেতার পকেট ভারী হলেও তাদের ভাগ্য বদলায়নি তাদের।

    তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি ও ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না। বাজারের টোল ও চাদাবাজির লাখ লাখ টাকা কমিটির তহবিলে জমা হলেও পরিচ্ছন্নতার মতো মৌলিক খাতে বাজেট বরাদ্দ রাখা হয় না। বারবার পাওনা পরিশোধের দাবি জানানো হলেও কমিটি শুধু আশ্বাসই দিয়ে গেছে, কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই “রোজগার বন্ধের” আন্দোলন তথা কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

    সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি প্রতি মাসে বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব ও চাঁদা আদায় করে। ফুটপাত, অবৈধ স্ট্যান্ড এবং দোকানপাট থেকে আদায়কৃত এই বিপুল অর্থের বড় একটি অংশ কমিটির কয়েকজন নেতার পকেটে যাচ্ছে।

    বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, বাতি সচল রাখা বা বর্জ্য ব্যবস্থাপনার মতো জরুরি কাজে কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না। কমিটির এই “হরিলুটের” কারণেই আজ ঐতিহ্যবাহী এই বাজারটি অভিভাবকহীন ও ধ্বংসের মুখে পড়েছে।

    বাজারের এই অচলাবস্থা ও হরিলুটের বিষয়ে জানতে বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

    ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে চন্দ্রগঞ্জ বাজার কমিটিকে জবাবদিহিতার আওতায় এনে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হোক। একই সাথে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি মেনে নিয়ে দ্রুত বাজারকে পরিচ্ছন্ন ও সচল করতে স্থানীয় প্রশাসন, উপজেলা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • মন্ত্রিপরিষদে বাজেট অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    মন্ত্রিপরিষদে বাজেট অনুমোদন | দৈনিক সময়ের নুর ডট কম

    অন লাইন ডেস্ক :

    মন্ত্রিপরিষদে বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভা/প্রধানমন্ত্রীর কার্যালয়
    মন্ত্রিপরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এই বাজেট অনুমোদন করা হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে রীতি অনুযায়ী এই বিশেষ সভায় জাতীয় বাজেট অনুমোদন করা হয়।

    বিশেষ এই সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।

    পরে অর্থমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।